ই-পেপার বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

মোদীর আশ্বাস যথেষ্ট নয়: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর

আমার বার্তা অনলাইন:
২৩ জুলাই ২০২৬, ১৩:১১

প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এ ঘোষণাকে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো অত্যন্ত স্পষ্ট। প্রথমত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে হবে। দ্বিতীয়ত, আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তৃতীয়ত, শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আশ্বাস দেন, দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

তবে বিরোধী দলগুলোর দাবি, শুধু আদালত গঠন নয়, প্রশ্নপত্র ফাঁসের জন্য রাজনৈতিক ও প্রশাসনিক দায়ও নির্ধারণ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের পদক্ষেপের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বানও জানিয়েছেন তারা।

এদিকে ককরোজ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেছেন, দাবি পূরণ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন প্রত্যাহার করবো না। সোনম ওয়াংচুকের অনশনকে আমরা বৃথা যেতে দেবো না।

এদিকে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিএমআরসি জানায়, তবে রাজীব চৌক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারেট স্টেশনে আন্তঃলাইন (ইন্টারচেঞ্জ) সুবিধা চালু থাকবে। - সূত্র: দ্য হিন্দু

‘ককরোচ’দের বিক্ষোভের রেশ সংসদ চত্বরে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধী এমপিদের

ভারতে নিট পরীক্ষা নিয়ে চলমান বিতর্কের জেরে জেন-জি আন্দোলনের রেশ এবার সংসদ চত্বরেও ছড়িয়ে পড়েছে।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

আন্তর্জাতিক সমুদ্রপথ হরমুজ প্রণালির সার্বভৌমত্ব বা নিয়ন্ত্রণ নেওয়ার কোনো ইচ্ছে যুক্তরাষ্ট্রের নেই বলে স্পষ্ট জানিয়ে

গুন্ডা এনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি, আন্দোলন চলবে: অভিজিৎ দীপকে

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন

সৌদির দুই জাহাজে মিসাইল ছুড়ল ইয়েমেনি বিদ্রোহীরা

লোহিত সাগরে চলাচলরত সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্ট-সেপ্টেম্বরে আসছে প্রাথমিক শিক্ষকদের নতুন বদলি নীতিমালা

দেশের দুই নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা

পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী

বাধ্যতামূলক অবসরে পুলিশের উচ্চপর্যায়ের আরও ১৭ কর্মকর্তা

বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী

টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান, ঢাকায় অপরাধ কমেছে: ডিএমপি কমিশনার

রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ককরোচ’দের বিক্ষোভের রেশ সংসদ চত্বরে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধী এমপিদের

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের আবারও রেজিস্ট্রেশনের সুযোগ

ভাঙছে মেঘনার তীর, নিঃস্ব হচ্ছে পানিশ্বরের শতাধিক পরিবার

গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান

বিদেশি বিনিয়োগকারীরা আসুন, ব্যবসা প্রসারিত করুন: প্রধানমন্ত্রী

ষড়যন্ত্র-চক্রান্ত থেকে বেরিয়ে ৭১-এর চেতনায় সামনে এগিয়ে যেতে হবে

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

গাজী নজরুলকে বহিষ্কার: স্পিকার ও ইসিতে চিঠি দেবে জামায়াত

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মোদীর আশ্বাস যথেষ্ট নয়: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর