ই-পেপার বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

কুয়েত-জর্ডান ও বাহরাইনে মার্কিন অবস্থানে পালটা হামলা চালিয়েছে ইরান

আমার বার্তা অনলাইন:
০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭
আপডেট  : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮

কুয়েত, জর্ডান, ইরাক ও বাহরাইনে অবস্থিত মার্কিন অবকাঠামো টার্গেট করে ড্রোন ও মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর আগে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র হামলা চালায়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ইরানের হরমুজ প্রণালির ভূখণ্ডে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টা পরই পালটা হামলা শুরু করে তেহরান। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের সেনাবাহিনী তাদের আকাশসীমায় ড্রোন আসার তথ্য দিয়েছে। তারা বলেছে, যদি কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায় তাহলে এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ড্রোন ভূপাতিত করার শব্দ হবে। তবে নিরাপত্তার জন্য সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে তারা।

জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে দীর্ঘপাল্লার আরকিউ-৪ এবং এমকিউ-৯ ড্রোন থাকা হ্যাঙ্গারগুলোকে লক্ষ্য করে একটি ‘ভারি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি।

ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, এই হামলায় কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে। বেশ কয়েকজন মার্কিন ফ্লাইট ও কারিগরি কর্মী নিহত হয়েছেন। কারিগরি অবকাঠামোর কয়েকটি অংশে আগুন ধরে গেছে।

তবে হামলায় কোনো ধরনের হতাহত বা ক্ষতির বিষয়টি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও জর্ডান।

এর আগে জর্ডানের ‘ক্যাম্প তিতিন’–এ মার্কিন মেরিন সেনাদের ব্যারাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছিল আইআরজিসি। তাদের দাবি, ওই হামলায় অনেক মার্কিন সেনা নিহত হয়েছেন। ক্যাম্পটির বেশ কয়েকটি স্থাপনা এবং শত্রুপক্ষের ‘অ্যাটক হেলিকপ্টার’ ধ্বংস করা হয়েছে।

আইআরজিসি বলেছে, হরমোজগান প্রদেশের সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই হামলায় এক শিশুসহ চারজন নিহত ও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

এদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানি ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১০টি ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করে দেয়।

অপরদিকে বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটি বলেছে, ওই ঘাঁটির রাডার ব্যবস্থা এবং যেসব জায়গায় মার্কিন সেনারা জড়ো হয়েছে তাদের টার্গেট করা হয়েছে।

এরসঙ্গে ইরাকে থাকাও মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড।

এর আগে মঙ্গলবার দক্ষিণ ইরানে বেশকিছু এলাকায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। গত জুলাই মাসের পর রোববার রাতে প্রথমবার দুই দেশের সরাসরি পালটাপালটি হামলার ঘটনা ঘটে। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ‘কঠোর’ আঘাত হানার হুমকি দিয়েছিলেন। এরপর মঙ্গলবারের এ হামলা চালায় মার্কিন বাহিনী।

ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক, লাভান ও আসলুয়েহ এলাকায় হামলা চালানো হয়েছে। দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় আহভাজ প্রদেশেও হামলার ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছেন, এই হামলার জবাবে ইরান যদি পালটা আঘাত হানে, তবে তাদের ওপর আরও কঠোর হামলা চালানো হবে।

ইরানের দুই তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের তেলবাহী দুটি ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার রাতে ইরানের

সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন 

আফ্রিকার দেশ রিপাবলিক অফ অ্যাঙ্গোলা তে অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়ন এর এক্সিকিউটিভ কাউন্সিল এর বিশেষ সেশনে

চুক্তি স্বাক্ষর : যুক্তরাষ্ট্রের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র তৈরি করবে টাটা

ভারতের শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপ অব ইন্ডাস্ট্রি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্যবহৃত জ্যাভলিন ক্ষেপণাস্ত্র তৈরি করবে। আজ

নেপালে বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ বেড়ে ৪ হাজার ২ শতাধিক

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়ে গিয়েছে। সোমবার সকালে নেপাল পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু

বাংলাদেশের বিদ্যুৎ খাতের চলমান সংকট : সংকট থেকে উত্তরণের বাস্তব পথ

বিমানবন্দরে কোটি টাকার সিগারেট-মোবাইল ফোন জব্দ

ইংল্যান্ড থেকে বহিষ্কারের খবরকে ভুয়া মনে করেছিলেন পাকিস্তান তারকা

সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন নামঞ্জুর

আগস্টে এলো ৩৬ হাজার কোটি টাকার প্রবাসী আয়

জুলাই অভ্যুত্থানে রামপুরায় ২৮ হত্যা মামলায় সাক্ষ্য পিছিয়ে ১৬ সেপ্টেম্বর

লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

কুয়েত-জর্ডান ও বাহরাইনে মার্কিন অবস্থানে পালটা হামলা চালিয়েছে ইরান

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

সুন্দরবন বন্ধের তিন মাসে ১৪৮ মামলা, আটক ৬৭ জন

একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন শুরু আজ, করতে হবে যেভাবে

চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, মামলা ৮৬ জন

পিডিবিতে পদোন্নতি ও চাকরি প্রবিধান নিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ

রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি, দুই মাসে বেড়েছে রফতানিও

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ইরানের দুই তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা

জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র