ই-পেপার বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন

আমার বার্তা অনলাইন:
০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ এর অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকারকে চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার(রিভার) হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমানকে ভোলা সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

হবিগঞ্জের মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হককে হাইওয়ে পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এপিবিএনে কর্মরত সহকারী পুলিশ সুপার তানিয়া ইসলামকে হাইওয়ে পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

চট্টগ্রামের মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরীকে ডিএমপি, ঢাকায় সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তার ট্যুরিস্ট পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে পূর্বের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

এ ছাড়া শিল্পাঞ্চল পুলিশে কর্মরত সহকারী পুলিশ সুপার অনিক চৌধুরীকে পুলিশ হেডকোয়ার্টার্সে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আমার বার্তা অনলাইন:

আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ বদলি, কেনাকাটা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক

বিমানবন্দরে কোটি টাকার সিগারেট-মোবাইল ফোন জব্দ

ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য জব্দ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুন্দরবন বন্ধের তিন মাসে ১৪৮ মামলা, আটক ৬৭ জন

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় গত তিন মাস সুন্দরবনে সব ধরনের বনজ সম্পদ আহরণ ও ইকোট্যুরিজম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু

বাংলাদেশের বিদ্যুৎ খাতের চলমান সংকট : সংকট থেকে উত্তরণের বাস্তব পথ

বিমানবন্দরে কোটি টাকার সিগারেট-মোবাইল ফোন জব্দ

ইংল্যান্ড থেকে বহিষ্কারের খবরকে ভুয়া মনে করেছিলেন পাকিস্তান তারকা

সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন নামঞ্জুর

আগস্টে এলো ৩৬ হাজার কোটি টাকার প্রবাসী আয়

জুলাই অভ্যুত্থানে রামপুরায় ২৮ হত্যা মামলায় সাক্ষ্য পিছিয়ে ১৬ সেপ্টেম্বর

লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

কুয়েত-জর্ডান ও বাহরাইনে মার্কিন অবস্থানে পালটা হামলা চালিয়েছে ইরান

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

সুন্দরবন বন্ধের তিন মাসে ১৪৮ মামলা, আটক ৬৭ জন

একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন শুরু আজ, করতে হবে যেভাবে

চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, মামলা ৮৬ জন

পিডিবিতে পদোন্নতি ও চাকরি প্রবিধান নিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ

রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি, দুই মাসে বেড়েছে রফতানিও

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ইরানের দুই তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা

জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র