ই-পেপার বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

সুন্দরবন বন্ধের তিন মাসে ১৪৮ মামলা, আটক ৬৭ জন

আমার বার্তা অনলাইন:
০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় গত তিন মাস সুন্দরবনে সব ধরনের বনজ সম্পদ আহরণ ও ইকোট্যুরিজম বন্ধ থাকলেও থামেনি অবৈধ কর্মকাণ্ড। জুন, জুলাই ও আগস্ট বন্ধের তিন মাসে সুন্দরবন পশ্চিম বন বিভাগ ১৪৮টি মামলা করেছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৮০ জনকে। তাদের মধ্যে ৬৭ জনকে আটক করা হয়েছে। পলাতক রয়েছেন ১৩ জন। একই সময়ে ১৫৬টি নৌকা ও চারটি ট্রলার জব্দ করা হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া জুন, জুলাই ও আগস্ট ২০২৬ সালের মামলা-সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বন বিভাগের বিভিন্ন অভিযানে জব্দ করা জাল, ফাঁদ, মাছ, কাঁকড়া, মধু, হরিণের মাংসসহ বিভিন্ন সামগ্রীর তথ্যও রয়েছে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, তিন মাসে করা ১৪৮টি মামলার মধ্যে ৩১টি পি ও আর, ১১৭টি ইউ ডি ও আর এবং একটি সি ও আর মামলা। এসব মামলায় মোট ৮০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ৬৭ জন আটক এবং ১৩ জন পলাতক।

অভিযানে ১০৮টি মাছ ধরার জাল ও দুই বস্তা জাল, ৫৯টি বিষের বোতল এবং ১ হাজার ১৯৮টি হরিণ ধরার ফাঁদ জব্দ করা হয়েছে। এছাড়া ২০০ মিটার হরিণ ধরার ফাঁদও উদ্ধার করা হয়।

এ সময়ে ১৬৭ দশমিক ৫ কেজি চিংড়ি মাছ, ১ হাজার কেজি মধু, ১ হাজার ৪৯৫ কেজি কাঁকড়া এবং ২০০ কেজি সাদা মাছ জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৪৫ দশমিক ২৫০ কেজি হরিণের মাংসও।

এছাড়া অভিযানে ৬৬ হাজার ৬৬২ মিটার দোনদণ্ডী, ৭৮৬টি আটন, ৩৫টি দা ও পাঁচটি কুঠাল জব্দ করা হয়েছে। বিভিন্ন ধরনের জ্বালানি ১৮৪ দশমিক ৫ ঘনফুট এবং বিভিন্ন গোলকাঠ ২০ দশমিক ৩১ ঘনফুট উদ্ধার করা হয়।

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে খুলেছে সুন্দরবন

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের বনজ সম্পদ আহরণ বন্ধ ছিল। একই সময়ে বন্ধ ছিল ইকোট্যুরিজম। ফলে জেলে, বাওয়ালি ও মৌয়ালেরা এ সময়ে সুন্দরবনে প্রবেশ করতে পারেননি।

নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার ১ সেপ্টেম্বর থেকে আবারও সুন্দরবনে প্রবেশের সুযোগ পেয়েছেন বনজীবীরা। মাছ ও কাঁকড়া ধরতে ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে সুন্দরবনে যাচ্ছে উপকূলের জেলেরা। দীর্ঘ তিন মাস পর জীবিকার চেনা ঠিকানায় ফিরছেন তারা।

তবে বনে ফেরার আনন্দের পাশাপাশি বনজীবীদের মধ্যে রয়েছে দস্যু আতঙ্ক। একাধিক জেলের অভিযোগ, সুন্দরবনে প্রবেশ করতে হলে বনদস্যুদের অগ্রিম টাকা দিতে হয়। টাকা না দিলে নৌকা আটক, জিম্মি, মারধর কিংবা হত্যার হুমকি দেওয়া হয়। অতীতেও জেলেদের অপহরণ করে পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন খুলে দেওয়া হয়েছে। বনজীবীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দস্যুতা দমনে কোস্ট গার্ড, র‍্যাবসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া হচ্ছে।

তিন মাসের নিষেধাজ্ঞায় বন বিভাগের অভিযানে ১৪৮টি মামলা ও ৬৭ জন আটকের পাশাপাশি বিপুল পরিমাণ জাল, ফাঁদ, মাছ, কাঁকড়া, মধু ও অন্যান্য সামগ্রী জব্দ হয়েছে। এখন সুন্দরবন উন্মুক্ত হওয়ার পর বৈধভাবে বনজ সম্পদ আহরণের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি অবৈধ শিকার ও আহরণ বন্ধ এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করাই বন বিভাগের বড় চ্যালেঞ্জ।

আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ বদলি, কেনাকাটা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক

বিমানবন্দরে কোটি টাকার সিগারেট-মোবাইল ফোন জব্দ

ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য জব্দ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু

বাংলাদেশের বিদ্যুৎ খাতের চলমান সংকট : সংকট থেকে উত্তরণের বাস্তব পথ

বিমানবন্দরে কোটি টাকার সিগারেট-মোবাইল ফোন জব্দ

ইংল্যান্ড থেকে বহিষ্কারের খবরকে ভুয়া মনে করেছিলেন পাকিস্তান তারকা

সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন নামঞ্জুর

আগস্টে এলো ৩৬ হাজার কোটি টাকার প্রবাসী আয়

জুলাই অভ্যুত্থানে রামপুরায় ২৮ হত্যা মামলায় সাক্ষ্য পিছিয়ে ১৬ সেপ্টেম্বর

লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

কুয়েত-জর্ডান ও বাহরাইনে মার্কিন অবস্থানে পালটা হামলা চালিয়েছে ইরান

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

সুন্দরবন বন্ধের তিন মাসে ১৪৮ মামলা, আটক ৬৭ জন

একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন শুরু আজ, করতে হবে যেভাবে

চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, মামলা ৮৬ জন

পিডিবিতে পদোন্নতি ও চাকরি প্রবিধান নিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ

রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি, দুই মাসে বেড়েছে রফতানিও

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ইরানের দুই তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা

জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র