ই-পেপার বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের আরও বেশি অংশগ্রহণ জরুরি: শ্রম উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
০৬ অক্টোবর ২০২৫, ১৭:১৮

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে দেশের নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের আরও বেশি অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, এদের বেশিরভাগই তরুণ। দেশের এই বিপুল জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নারীদের যোগাযোগ কৌশলগত দক্ষতা বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ ছাড়া নারীর প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়। এ জন্য জাতীয় সংসদে আরও বেশিসংখ্যক নারীর প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি করতে হবে। তাদের নেতৃত্বদানের ক্ষমতাকে বিকশিত করতে হবে। দেশের নীতি নির্ধারণের পর্যায়ে নারীদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে।

উপদেষ্টা বলেন, আমাদের দেশের প্রায় ৭০ ভাগ মহিলা পোশাক শিল্পের সঙ্গে জড়িত। জাতীয় অর্থনীতিতে নারী সমাজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, সমাজের সর্বস্তরে এখনও নারীদের কাজের মূল্যায়ন সঠিকভাবে হচ্ছে না। অপ্রাতিষ্ঠানিক সেক্টরে কর্মরত নারী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি বলেন, দেশে দক্ষ জনশক্তি সৃষ্টিতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের দেশের প্রায় ছয় কোটি কর্মক্ষম মানুষ দেশের জন্য সম্পদ। তাদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মজীবী হিসেবে গড়ে তুলতে পারলে দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এছাড়াও, নারীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে ক্ষমতায়নের মূল ধারায় সম্পৃক্ত করার সুযোগ বৃদ্ধি করা সম্ভব। এ সময় উপদেষ্টা নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের স্টল পরিদর্শন করেন।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু