ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি: বিক্রম মিশ্রি

আমার বার্তা অনলাইন:
০৬ অক্টোবর ২০২৫, ১৭:২৯
আজ সোমবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময় সভায় বিক্রম মিশ্রি ও মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ও দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর এর প্রভাব বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, এটি একটি ‘বিচারিক আইনিপ্রক্রিয়া’ এবং এর জন্য দুই সরকারের মধ্যে ‘সম্পর্ক ও আলোচনা’ প্রয়োজন।

বিক্রম মিশ্রি বলেন, ‘আমরা এ বিষয়গুলো খতিয়ে দেখছি। আমরা এ বিষয়গুলোতে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’

এর বাইরে এ মুহূর্তে এ বিষয়ে আরও কিছু বলা গঠনমূলক হবে বলে মনে করেন না ভারতীয় পররাষ্ট্রসচিব।

আজ সোমবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে (এমইএ) ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সদস্যদের সঙ্গে এক ঘণ্টার মতবিনিময়কালে ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এসব কথা বলেন।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও নির্বাচন নিয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বিক্রম মিশ্রি বলেন, ভারত দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি ‘অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচনকে দৃঢ়ভাবে সমর্থন করে। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারই আসুক না কেন, ভারত তার সঙ্গে কাজ করতে প্রস্তুত।

ডিক্যাবের ২৩ সদস্যের প্রতিনিধিদল ভারত সরকারের আমন্ত্রণে দেশটি সফর করছে। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে এমইএ মুখপাত্র রণধীর জয়সওয়াল, যুগ্ম সচিব (বাংলাদেশ ও মিয়ানমার) বি শ্যাম এবং ডিক্যাব সভাপতি এ কে এম মইনউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপগুলো শুধু এই অঞ্চলেই নয়, বিশ্বজুড়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের কর্তৃপক্ষ আগামী ফেব্রুয়ারি মাসের কাছাকাছি সময়ে নির্বাচনের একটি সময়সীমার ইঙ্গিত দিয়েছে।

ভারতীয় পররাষ্ট্রসচিব জানান, কর্তৃপক্ষ যখন নিজেরাই নির্বাচনের সময়সীমা সম্পর্কে কথা বলছে, তখন ভারত তাতে উৎসাহিত। ভারত এই নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করে। তিনি জোর দিয়ে বলেন, ‘এটি হবে একটি জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার এবং বাংলাদেশের জনগণ তাদের প্রতিনিধিত্ব করার জন্য যে সরকারকেই বেছে নেবে, আমরা সেই সরকারের সঙ্গে কাজ করব।’

বাংলাদেশের নির্বাচনপ্রক্রিয়া নিয়ে বিক্রম মিশ্রি স্পষ্ট করে বলেন, নির্বাচন কেমন হবে বা এই ম্যান্ডেট গঠনকারী শর্তাবলি কী হবে—তা নির্ধারণের জন্য ভারত হস্তক্ষেপ করবে না। তিনি দৃঢ়ভাবে বলেন, এটি বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের বিষয়।

বিক্রম মিশ্রি উল্লেখ করেন, একটি নির্বাচন শুধু অভ্যন্তরীণ বৈধতার বিষয় নয়, এটি বৈদেশিক অনুভূতিরও বিষয়। মিশ্রি বলেন, ‘আমি স্পষ্টতই বাংলাদেশের কর্তৃপক্ষের সিদ্ধান্তের মাঝখানে ঢুকতে পারি না। এই নির্বাচনগুলো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে কীভাবে দেখা হচ্ছে, তা বাংলাদেশের কর্তৃপক্ষ, জনগণ ও সুশীল সমাজকেই মূল্যায়ন করতে হবে।’ তিনি জোর দেন, এই সিদ্ধান্তগুলো কেবল বর্তমানকে নয়, বরং মাঝারি ও দীর্ঘমেয়াদি পরিণতি বহন করবে।

পররাষ্ট্রসচিব বাংলাদেশের শান্তি, অগ্রগতি, স্থিতিশীলতা ও উন্নয়নে ভারতের গুরুত্বপূর্ণ অংশীদারত্বের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘এসব বিষয় আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে যুক্ত এবং আমরা এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিই—কেবল নিজেদের জন্য নয়, কারণ, এটি আমাদের পারস্পরিক স্বার্থও রক্ষা করে।’

বিক্রম মিশ্রি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক দৃঢ় সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয় ও ঐতিহাসিক বন্ধনে নিহিত। তিনি আরও বলেন, ‘এ সম্পর্ক পাঁচ দশকেরও বেশি পুরোনো এবং আমি নিশ্চিত এটি সমৃদ্ধি লাভ করতে থাকবে।’

মতবিনিময়কালে দ্বিপক্ষীয় সম্পর্কের বিদ্যমান কিছু সমস্যা—যেমন সীমান্ত ব্যবস্থাপনা ও পানি বণ্টন ইস্যু নিয়েও আলোচনা হয়। মিশ্রি স্বীকার করেন, যেকোনো দ্বিপক্ষীয় সম্পর্কে কিছু সমস্যা থাকা স্বাভাবিক। তবে তিনি অন্য কোনো তৃতীয় দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

জুলাই ও আগস্টের ঘটনার পরেও ভারত ঢাকার সঙ্গে কাজ করে চলেছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রসচিব। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি ‘অস্বাভাবিক’ হলেও ভারত তাদের সঙ্গে কাজ করা থেকে বিরত থাকেনি। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম নেতাদের মধ্যে ছিলেন, যিনি তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন।

বিক্রম মিশ্রি বলেন, এই সম্পৃক্ততা টেকসই করতে ও ভবিষ্যতে আরও শক্তিশালী সম্পর্ক গড়ার ভিত্তি হিসেবে কাজ করতে উভয় পক্ষেরই একটি উপযোগী পরিবেশ তৈরির দিকে কাজ করা প্রয়োজন। তিনি দ্বিপক্ষীয় পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন বিবৃতি বা পদক্ষেপ এড়ানোর গুরুত্বের ওপর জোর দেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানসংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেন, এটি একটি আইনি বিষয় এবং এর জন্য দ্বিপক্ষীয় আলোচনার প্রয়োজন রয়েছে। - সূত্র : ইউএনবি

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু