ই-পেপার সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

নিষেধাজ্ঞার সত্ত্বেও বিদেশ সফর যাচ্ছেন তথ্যপ্রযুক্তির ৫ কর্মকর্তা

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৫, ১০:৫০

নির্বাচনের আগে নিষেধাজ্ঞা দিয়েও তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তাদের বিদেশ সফর থামাতে পারছে না সরকার। এবার 'ডিড' প্রকল্পের টাকায় উদ্ভাবন শিখতে মালয়েশিয়া যাচ্ছেন হাইটেক পার্কের হিসাবরক্ষণ কর্মকর্তাসহ পাঁচজন। ‌১৫ জনের বহরে বাকি ১০ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

নিষেধাজ্ঞার মধ্যে কেন এমন সফর তার জবাব দেননি প্রকল্প পরিচালক। তবে সফরের যৌক্তিকতা নিয়ে উল্টো সাফাই দিয়েছেন তথ্যপ্রযুক্তি সচিব।

দৃষ্টিনন্দন সফটওয়্যার পার্ক, বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও কার্যকর ইকোসিস্টেম তৈরিতে 'ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পে'র কাজ চলছে ২০২১ সাল থেকে। বিশ্বব্যাংকের ঋণে আট স্থানে চলমান প্রকল্প শেষ হওয়ার কথা আসছে ডিসেম্বরে। তবে কর্মকর্তারা বলছেন, প্রকল্পের পরিধি ও মেয়াদ বেড়েছে ২০২৭ সাল পর্যন্ত। ৩৫৩ কোটি টাকা থেকে ব্যয় দাঁড়িয়েছে ৫৩১ কোটিতে।

এই প্রকল্পের অর্থে উদ্ভাবন শিখতে তিনদিনের জন্য মালয়েশিয়া যাচ্ছেন ১৫ জন। বহরে রয়েছেন প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, উপ-প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মামুন, হিসাব রক্ষণ কর্মকর্তা রেজোয়ান আলীসহ হাইটেক পার্কেরই পাঁচ কর্মকর্তা। বাকি ১০ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়াতে অবস্থান করার কথা থাকলেও ভিসা জটিলতায় সময় পেছানো হতে পারে। এই সফরের মাসখানেক আগেই নেদারল্যান্ডস যান প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। সফরের ব্যয়সহ সার্বিক বিষয়ে জানতে চাইলে কোনো তথ্য দিতে রাজি হননি তিনি।

ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, এ বিষয়ে বলার জন্য আমি এক্তিয়ারভুক্ত না। সচিব স্যার এ বিষয়ে অবগত আছেন।

তবে নির্বাচনের আগে কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধে গত ২১ অক্টোবর পরিপত্র জারি করে প্রধান উপদেষ্টার কার্যালয়। আর মালয়েশিয়া সফরের জিও জারি হয়েছে গত ২৯ অক্টোবর। সচিবের যুক্তি, বিশ্বব্যাংকের অর্থে বিদেশ সফরে কোনো বাধা নেই।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, যেহেতু এই সফর জিওবি ফান্ডের আওতাভুক্ত নয়, তাই এই সফরে কোনো বাধা নেই।

সফরের কার্যকারিতা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, মালয়েশিয়াতে কী ধরনের উদ্ভাবনী হয়েছে, সেটা শেখার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভ্রমণ করতে হবে, এর কোনো যৌক্তিকতা নেই। এই সফরের বোঝা জনগণকেই বইতে হবে, তাই সরকারকে এর জবাব দিতে হবে।

গত আগস্ট থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১৮টি জিও জারি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এরমধ্যে ৯টি-ই জারি হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিষেধাজ্ঞার পর।

আমার বার্তা/এল/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু