ই-পেপার বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছে

আমার বার্তা অনলাইন
১১ নভেম্বর ২০২৫, ১২:৫১
আপডেট  : ১১ নভেম্বর ২০২৫, ১৪:৪৮

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আমাদের প্যাট্রোলিং বাড়ানো হয়েছে। কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া যেখানে-সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামী ১৩ তারিখ ঘিরে আমাদের কার্যক্রম চলছে। সন্দেহভাজন কাউকে দেখলেই আমাদের পুলিশকে সবাই সেটা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটা মহড়াও দেব।

তিনি বলেন, সন্দেহভাজন কাউকে দেখলেই সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। আগামী ১৩ নভেম্বর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী একটি শক্ত অবস্থান নিয়েছে। তারা যেহেতু শক্ত অবস্থানে থাকবে সেহেতু পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোনো ধরনের কোনো আশঙ্কা নেই।

উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আপনারা অনেক সময় বলেন অনেক সন্ত্রাসী খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, তারা যেন সহজে জামিন না পায় সে ব্যাপার অনুরোধ করব। সন্ত্রাসীদের যেন জামিন না দেয়।

‘বডি ওর্ন ক্যামেরা কেনার একটা প্রক্রিয়া চলছিল আমাদের। আগামী কয়েকদিনের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা সবচেয়ে বেশি আলোচনা করেছি। নির্বাচনের প্রস্তুতি সন্তোষজনক। সব বাহিনী তাদের প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছে। এটা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর আমরা একটা মহড়াও দেব।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের যে কাজ চলমান রয়েছে, সেটা আরও বেগবান করা হবে। এখনো কিছু কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে। এগুলো যেন আমরা খুব দ্রুত উদ্ধার করতে পারি, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আরাকানের দিক থেকে মাদকের চালান আসা কিছুটা কমেছে। তবে সেটা আশাব্যঞ্জক না। সমাজ থেকে মাদক দূর করাটা আমাদের সবার দায়িত্ব।

উপদেষ্টা বলেন, রাস্তার পাশে তেল বিক্রি করা বন্ধ থাকবে। এসব তেল দিয়ে অনেক সময় অনেক অঘটন ঘটায়। ট্রাইব্যুনাল, মেট্রোরেল এলাকা, রেলওয়েসহ গুরুত্বপূর্ণ কেপিআইগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নির্বাচনে কোন বাহিনীর কতজন সদস্য থাকবেন, এটা নির্ধারণ করা হয়েছে কি না? জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শেষমুহূর্তের আগে এটা বলা যাবে না। তবে সম্ভাব্য বিষয় হচ্ছে দেড় লাখ পুলিশ থাকবে, প্রায় এক লাখ সেনা সদস্য, ৩৫ হাজার বিজিবি, সাড়ে ৫ লাখ আনসার সদস্য এবং চার হাজারের মতো নৌবাহিনীর সদস্যরা থাকবে।

১৩ নভেম্বর ঘিরে বিশেষ কী ব্যবস্থা নিচ্ছেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্যাট্রোলিংয়ের সংখ্যায় বাড়িয়েছি, কেপিআইগুলোতে নিরাপত্তা জোরদার করেছি, বাসে আগুন দেওয়ায় খোলা তেল বিক্রি বন্ধ করা হয়েছে। ঢাকায় আটটি জোনে বিভক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা আছে।

উপদেষ্টা বলেন, বাসে আগুন এবং কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এটা সত্য কথা। এগুলো যেন আর না করতে পারে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এগুলো করছে তারা দুষ্কৃতকারী। এদের প্রতিহত করার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয়, বরং রাজনৈতিক দল, সচেতন জনগণ এবং আপনাদেরও দায়িত্ব রয়েছে। এ বিষয়ে আপনারা এগিয়ে আসবেন– আমার অনুরোধ।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে কোনো বহিরাগত সন্ত্রাসী যাতে দেশে আসতে না পারে এ বিষয় সরকার কী করছে– এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এয়ারপোর্টে আগুনের ঘটনায় অনেক অস্ত্র ও গোলাবারুদ খোয়া গেছে। সরকার এ বিষয় কীভাবে দেখছে? জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি রয়েছে। তদন্তের পর আমরা বলতে পারব এখানে আসলে কি হয়েছে।

সন্দেহভাজন কাউকে ধরে আইনের হাতে দিলে এটা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি করবে কি না– এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, না, এমন সম্ভাবনা নেই। বাড়িতে আপনার বাচ্চারা দুষ্টুমি করলেও তো তাদের শাসন করেন।

আমার বার্তা/জেএইচ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু