ই-পেপার বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

৫৭৬টি ফ্ল্যাটের গ্যাস-পানি-বিদ্যুৎ বন্ধের চেষ্টায় প্রতিবাদ কর্মচারীদের

স্টাফ কোয়ার্টারে ২১ ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা
আমার বার্তা অনলাইন:
০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৬

রাজধানীর মিরপুর হাউজিং স্টাফ কোয়ার্টারের ২১টি ভবনকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় পরিত্যক্ত ও বসবাসের অযোগ্য ঘোষণা করে মাত্র দুই দিনের নোটিশে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সরজমিনে পানি, গ্যাস ও বিদ্যুৎ বিচ্ছিন্নের চেষ্টা চালানোর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে স্টাফ কোয়ার্টার কর্মচারী কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে প্রতিবাদ জানান সমিতির নেতারা।

সমিতির পক্ষ থেকে লিখিত বক্তব্যে সহ সভাপতি আবু জাফর বলেন, ‘এই প্রকল্পের আওতায় মোট ৩৬টি ভবন রয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা বিভাগের কাছে ১৫টি ভবন এবং একটি ভবন বাংলাদেশ পুলিশ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিরক্ষা বিভাগ তাদের অধীনস্থ সংস্থা এমইএস এর মাধ্যমে ভবনগুলোকে ৪ তলা থেকে ৫ তলায় উন্নীত করে বসবাস করছে৷

এ ছাড়া একটি ভবন মিরপুর-১ নম্বরে অবস্থিত, গৃহসংস্থান বিভাগের নিজস্ব কর্মচারীদের ‘স্টাফ কোয়ার্টার’ হিসেবে রাখা হয়েছে। বাকি ২১টি ভবন গত ৩০ নভেম্বর পরিত্যক্ত ও বসবাসের অযোগ্য ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়ে দেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।’

তিনি বলেন, ‘সাইনবোর্ড ঝোলানোর মাত্র দুইদিন পর আমাদের ন্যায্য ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে ৩ ডিসেম্বর গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (ভূমিসম্পদ) এবং গৃহায়ন বিভাগ-২ থেকে সদলবলে সরেজমিনে পানি, গ্যাস ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করার চেষ্টা চালানো হয়। এই ধরনের ঘটনা মানবতা বিরোধী, অযৌক্তিক, অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত, যা দেশের আইনের পরিপন্থি।'

সমিতির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন ভূঁইয়া বলেন, ঢাকা শহরের জনসাধারণের মধ্যে প্রচলিত নিয়ম অনুযায়ী কমপক্ষে ২ বা ৩ মাসের সময় ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলা হয়। কিন্তু গণপূর্ত সচিবের নির্দেশে আমাদের মাত্র ২ দিনের নোটিশে বাসা ছাড়তে বলা হয়। এটি উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণভাবে আইনের পরিপন্থী।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, মিরপুর-১৪ নম্বরে অবস্থিত হাউজিং স্টাফ কোয়ার্টারের মোট ২১টি ভবনের ৫৭৬টি ফ্ল্যাট বর্তমান বরাদ্দারীদের নিকট বিক্রয় বা স্থায়ী বন্দোবস্তের জন্য অপেক্ষমাণ রয়েছে। এমন পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণের কথা বলে আমাদের এই ফ্ল্যাটগুলো থেকে বের করে দিতে পারলে এটি হাউজিং কর্তৃপক্ষের জন্য লাভজনক হবে। তাই উদ্দেশ্যপ্রনোদিতভাবে আমাদের এই ফ্ল্যাটগুলো থেকে বের করে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।

তারা বলেন, আমাদের বরাদ্ধধারী ভবন যদি ঝুঁকিপূর্ণই হবে, তাহলে সেটি ইঞ্জিনিয়ার নিয়ে এসে পরীক্ষা ছাড়া কীভাবে নির্ণয় করা হলো? যদি আমাদের ভবন ঝুঁকিপূর্ণই হয়, তাহলে ১৭টি ভবনও তো ঝুঁকিপূর্ণ হওয়ার কথা। কিন্তু, কেবল আমাদের ২১টি ভবনে সাইনবোর্ড দেওয়া হলো কেন?

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সমিতির সদস্যরা এই ফ্ল্যাটগুলোর বৈধ বরাদ্ধধারী এবং বিগত ৫০ বছর ধরে তারা বসবাস করে আসছেন। মূলত এটি তৎকালীন গৃহ সংস্থান অধিদপ্তরের ব্যবস্থাপনায় ১১৫২ ফ্ল্যাট স্কিমের আওতায় ভাড়া-খরিদ পদ্ধতিতে বিক্রি করার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। কিন্তু দীর্ঘ ৫০ বছরেও তাদের কাছে এই ফ্ল্যাটগুলোর মালিকানা বিক্রি করা হয়নি।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু