ই-পেপার শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩

ওআইসি শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আমার বার্তা অনলাইন
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২

ফিলিস্তিন ইস্যুতে ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় সংস্থাটির সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির উপস্থিত ছিলেন। ফিলিস্তিনের চলমান পরিস্থিতি, মুসলিম বিশ্বের করণীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ জোরদারের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান নীতিগত ও ঐতিহাসিকভাবে সুস্পষ্ট। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ অতীতের মতোই সোচ্চার থাকবে এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে আন্তর্জাতিক মহলে কার্যকর ভূমিকা পালন করবে।

ওআইসির নেতারা বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে দ্রুত স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।

এ ছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতিও তারা সমর্থন জানান। আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের পক্ষে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৈঠক শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে এবং টেকসই সমাধানের পথ প্রশস্ত করবে।

আমার বার্তা/জেএইচ

তারেক রহমানকে অভিনন্দন জানালেন আলজেরিয়ার প্রেসিডেন্ট

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউন। প্রেসিডেন্ট তার শুভেচ্ছা

পুলিশ হত্যাকাণ্ডে তদন্ত হয়েছে, প্রয়োজনে আবারও হবে: ফখরুল

পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা

ঢাকায় ‘ফ্লেভারস্ অফ মালয়েশিয়া: রমাদান নাইট ২০২৬’ উদ্বোধন

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকায় অবস্থিত মালয়েশিয়ার হাই কমিশন, ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের সহযোগিতায় ২৬

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে: ভূমিমন্ত্রী

ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতার সাথে সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশজুড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলীতে আহত-শহীদ পরিবারের সম্মানে ইফতার

তারেক রহমানকে অভিনন্দন জানালেন আলজেরিয়ার প্রেসিডেন্ট

পুলিশ হত্যাকাণ্ডে তদন্ত হয়েছে, প্রয়োজনে আবারও হবে: ফখরুল

শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

খিলগাঁওয়ে তালাবদ্ধ বাসায় চুরি

২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের

ঢাকা বিশ্ববিদ্যালয়-এ বালিয়াডাঙ্গী সমিতির নতুন সভাপতি

ঢাকায় ‘ফ্লেভারস্ অফ মালয়েশিয়া: রমাদান নাইট ২০২৬’ উদ্বোধন

বিসিবির সঙ্গে চুক্তি বাড়ছে কোচ ডেভিড হেম্পের

কনকাকাফে বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে: ভূমিমন্ত্রী

টার্গেট আইটির কার্যক্রম শুরু

মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর

দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী

ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা বাংলাদেশের

পাকিস্তান ও আফগানিস্তানের কার কেমন সামরিক শক্তি

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত?

পাকিস্তান যে কোনো আগ্রাসী বাহিনীকে ধ্বংস করার ক্ষমতা রাখে: শেহবাজ

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী