ই-পেপার সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

ভোটের উপযোগী হচ্ছে সাড়ে ৪ হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান

আমারন বার্তা অনলাইন:
০৯ মার্চ ২০২৬, ১৫:১৭

চলতি বছরই দেশের ৪ হাজার ৬৫৩টি স্থানীয় সরকারি প্রতিষ্ঠান নির্বাচনের উপযোগী হতে যাচ্ছে। তবে এসব নির্বাচন দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয়ভাবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জাতীয় সংসদ থেকে। সংসদ থেকে সবুজ সংকেত পেলেই দ্রুততম সময়ের মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানের ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, বিদায়ী অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাতিল করে একটি অধ্যাদেশ জারি করেছিল। তবে বিষয়টি স্থায়ী রূপ দিতে জাতীয় সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে মোট ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে, ২০২৬ সালে নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৭৫৫টি ইউপি এবং ২০২৭ সালে নির্বাচন উপযোগী হবে ৩৪৯টি ইউপি। এছাড়া বর্তমানে ভেঙে দেওয়া ১২টি সিটি কর্পোরেশন, ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ এবং ৩৩০টি পৌরসভা এখনই নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা জানান, চলতি বছর এবং আগামী বছরের মধ্যেই এই বিশাল কর্মযজ্ঞ শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। সুশাসন, অংশগ্রহণমূলক গণতন্ত্র ও নাগরিক সেবা নিশ্চিত করতে হলে নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই। এতে নির্বাচনী সহিংসতা যেমন কমবে, তেমনি জনমতের সঠিক প্রতিফলন ঘটবে।

এর আগে, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর সদ্য বিদায়ী ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ ও পৌরসভার নির্বাচিত সভাগুলো ভেঙে দেয়। যদিও ইউনিয়ন পরিষদ (ইউপি) আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়নি, তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা আত্মগোপনে থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে মাঠপর্যায়ের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই এখন নির্বাচিত নেতৃত্ব শূন্য।

আমার বার্তা/এমই

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি করে প্রজ্ঞাপন জারি

বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা ও প্রত্যাহারের কার্যক্রম পরিচালনার জন্য একটি

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচি নেওয়ার অঙ্গীকার ইউএনডিপির

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ স্টিফান লিল্যার বৈঠক

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেবে তুরস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেবে তুরস্ক।  ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস

তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধে আইন প্রণয়নের প্রস্তাব

‘ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ করার বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাব করবেন বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি করে প্রজ্ঞাপন জারি

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচি নেওয়ার অঙ্গীকার ইউএনডিপির

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেবে তুরস্ক

দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো

তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধে আইন প্রণয়নের প্রস্তাব

পাম্প ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঝিনাইদহে গ্রেপ্তার ৭ ছাত্রনেতা

গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডির সহযোগিতা চায় সরকার

তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাইকার সহযোগিতা কামনা

জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামানো হচ্ছে মোবাইল কোর্ট

পাইলট পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

ঈদযাত্রা চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১২৫৫ জন

যমুনা অয়েলে বরখাস্ত মিল্টন, তদন্তের বাইরে জিএম এইচআর মাসুদুল ইসলাম?

ইরানের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ কাতারের প্রধানমন্ত্রীর

বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা

চট্টগ্রামে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ, আটক ২

ভোটের উপযোগী হচ্ছে সাড়ে ৪ হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান

টেকসই অংশীদারত্বে অব্যাহত সহযোগিতায় জোর বাংলা‌দেশ-কানাডার

যুদ্ধপরিস্থিতি পর্যালোচনা করে বিমানের দুবাই রুট চালুর চিন্তা: প্রতিমন্ত্রী

মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকে আছে কয়েকজন