ই-পেপার সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

ঈদযাত্রা চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির

আমারন বার্তা অনলাইন:
০৯ মার্চ ২০২৬, ১৫:৫১
সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম

আসন্ন ঈদুল ফিতরে ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদাবাজিমুক্ত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম। আজ সোমবার (৯ মার্চ) রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

সায়েদাবাদ টার্মিনালে পরিবহন মালিক, শ্রমিকদের নিয়ে এ সভার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সভায় চট্টগ্রাম, সিলেট, বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় যাতায়াত করা পরিবহন মালিক, চালক ও তাদের সহকারীরা অংশ নেন।

সভায় আসন্ন ঈদুল ফিতর নির্বিঘ্নে নিরাপদ ও চাঁদামুক্ত করতে বেশ কিছু পদক্ষেপের কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম। তিনি জানান, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্নে নিরাপদ করতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বদ্ধপরিকর। এজন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে মালিক সমিতি। এর মধ্যে ঈদযাত্রার সময় যাত্রী হয়রানি বন্ধ করা হবে। কোনো পরিবহনে যেন নির্ধারিত বাড়ার বেশি নিতে না পারে, সেটা নিশ্চিত করা হবে। ফিটনেসবিহীন কোনো বাস সড়কে চলতে দেওয়া হবে না। মহাসড়কগুলোতে নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে চালানো যাবে না।

বিরামহীন গাড়ি চালানো যাবে না জানিয়ে সাইফুল আলম বলেন, ঈদ মৌসুমে বেশি টাকা আয়ের জন্য অনেক চালক বিরামহীন গাড়ি চালান। এতে সড়কে দুর্ঘটনা ঘটে। চালকদের অবশ্যই পর্যাপ্ত সময় বিশ্রাম নিয়ে বাস চালাতে হবে।

বর্তমান সরকার সড়কে চাঁদাবাজি বন্ধে বদ্ধপরিকর জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব বলেন, ঈদে পরিবহনে চাঁদা আদায় করতে দেওয়া হবে না। চালকরা যেন নির্বিঘ্নে বাস চালাতে পারেন সেটি নিশ্চিত করা হবে। আর যাত্রীরা যেহেতু একটি নিরাপদ ঈদযাত্রা করতে পারেন, সেজন্য ঢাকার বাস টার্মিনালগুলোতে ‘প্যাসেঞ্জার হেল্প ডেস্ক’ স্থাপন করা হবে। এ হেল্প ডেস্কে যাত্রীরা তাদের অভিযোগ জানাতে পারবেন।

ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক আইনজীবী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. সরওয়ার, সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির আহ্বায়ক ও বিএনপি নেতা নবী উল্লাহ নবী প্রমুখ।

আমার বার্তা/এমই

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচি নেওয়ার অঙ্গীকার ইউএনডিপির

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ স্টিফান লিল্যার বৈঠক

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেবে তুরস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেবে তুরস্ক।  ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস

তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধে আইন প্রণয়নের প্রস্তাব

‘ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ করার বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাব করবেন বলে

গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডির সহযোগিতা চায় সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচি নেওয়ার অঙ্গীকার ইউএনডিপির

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেবে তুরস্ক

দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো

তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধে আইন প্রণয়নের প্রস্তাব

পাম্প ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঝিনাইদহে গ্রেপ্তার ৭ ছাত্রনেতা

গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডির সহযোগিতা চায় সরকার

তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাইকার সহযোগিতা কামনা

জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামানো হচ্ছে মোবাইল কোর্ট

পাইলট পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

ঈদযাত্রা চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১২৫৫ জন

যমুনা অয়েলে বরখাস্ত মিল্টন, তদন্তের বাইরে জিএম এইচআর মাসুদুল ইসলাম?

ইরানের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ কাতারের প্রধানমন্ত্রীর

বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা

চট্টগ্রামে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ, আটক ২

ভোটের উপযোগী হচ্ছে সাড়ে ৪ হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান

টেকসই অংশীদারত্বে অব্যাহত সহযোগিতায় জোর বাংলা‌দেশ-কানাডার

যুদ্ধপরিস্থিতি পর্যালোচনা করে বিমানের দুবাই রুট চালুর চিন্তা: প্রতিমন্ত্রী

মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকে আছে কয়েকজন

অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর প্রস্তাব