ই-পেপার রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

সাংবাদিকদের নামে ‘মিথ্যা’ হত্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
বিশেষ প্রতিনিধি:
০৩ মে ২০২৬, ১৫:২৭

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়েছে নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসকে সামনে রেখে ২০২৬ এ বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক প্রকাশ করেছে সাংবাদিকদের নিরাপত্তা, তথ্যের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে কাজ করা প্রতিষ্ঠান রিপোর্টার্স উইথআউট বর্ডারস। প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা সূচকে এবার ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এ বছর ১৫২তম। যা আগেরবার ছিল ১৪৯ তম, যা উদ্বেগজনক বলে মনে করে সাংবাদিক ফ্রন্ট ।

আজ রবিবার এক বিবৃতিতে সংগঠনের আহবায়ক আকতার হোসেন ও সদস্য সচিব শেখ জামাল বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার পরিচালনার দায়িত্ব গ্রহনের পরবর্তী সময় রাজনীতিবিদদের ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার লোকদের ওপরও নেমে আসে নির্মম নির্যাতন -নিপীড়ন। দেশের সংবাদিকরাও তা থেকে রেহাই পায়নি। সারাদেশের ৫ শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে গায়েবী হত্যা মামলা, অর্ধশত সাংবাদিক গ্রেফতার, ১৩ সাংবাদিককে হত্যা, প্রায় ১২০০ সাংবাদিককে চাকরিচ্যুত, ১৬৮ পেশাদার সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, জাতীয় প্রেস ক্লাবসহ সাত শতাধিক সাংবাদিকের প্রেসক্লাবের সদস্য পদ বাতিল/স্থগিত, অর্ধশতাধিক সাংবাদিকের দেশত্যাগে বেআইনি নিষেধাজ্ঞা, অর্ধশত সাংবাদিকের ব্যাংক হিসাব বেআইনিভাবে বন্ধ রাখা হয়েছে।

এ অবস্থায় অবিলম্বে কারাবন্দির সাংবাদিকদের মুক্তি, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার, সাংবাদিক হত্যার বিচার, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল, তালাবদ্ধ ডিইউজে ও বিএফইউজে অফিস খুলে দেয়া, জাতীয় প্রেসক্লাবসহ সারাদেশের প্রেসক্লাবের সদস্যপদ ফেরত দেয়া, সাংবাদিকদের এ্যাক্রেডিটেশন কার্ড বাতিল আদেশ প্রত্যাহার, সাংবাদিকদের ব্যাংক হিসাব জব্দের আদেশ প্রত্যাহার ও বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান নেতারা।

আমার বার্তা/এমই

পর্যটন শিল্পের উন্নয়নে জাতীয় পর্যটন পরিষদ গঠন

দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, কর্মপরিকল্পনা তদারকি সমন্বয় ও দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘জাতীয় পর্যটন পরিষদ’

জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: ডা. জাহেদ

জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য একটি বিশ্বাসযোগ্য ও স্বাধীন গণমাধ্যম পরিবেশ অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য

গণমাধ্যমের প্রতি জনআস্থা গণতান্ত্রিক শাসনের অন্যতম ভিত্তি: টিআইবি

গণমাধ্যমের প্রতি জনআস্থা গণতান্ত্রিক শাসনের অন্যতম ভিত্তি। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম

ই-ট্রাফিক: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন শিল্পের উন্নয়নে জাতীয় পর্যটন পরিষদ গঠন

দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাবের শঙ্কা, পোশাক শিল্প ভয়াবহ হুমকির মুখে

জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: ডা. জাহেদ

হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু, বাকিরাও শিগগির পাবে: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল মাসেও ইতিবাচক প্রবাসী আয়, এলো ৩১২ কোটি ডলার

সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড

১২ বছরের বেশি বয়সী শিশুদের হজপালনের অনুমতি

খনিজ সম্পদের সরবরাহ চেইন গড়তে এডিবির নতুন উদ্যোগ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

গণমাধ্যমের প্রতি জনআস্থা গণতান্ত্রিক শাসনের অন্যতম ভিত্তি: টিআইবি

প্রতিভা অন্বেষণ ও ক্রীড়া কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ই-ট্রাফিক: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

হাওর সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়াসহ ১৬ দাবি

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ, উদ্বৃত্ত ২২ লাখ

এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের ফটকের সামনে সাংবাদিকদের মানববন্ধন

সিন্ডিকেট দমনসহ ডিসিদের একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি