ই-পেপার রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

মেসির নৈপুণ্যে ৩ গোলে এগিয়ে গিয়েও অবিশ্বাস্য হার মায়ামির

আমার বার্তা অনলাইন
০৩ মে ২০২৬, ১০:২২

নিজেদের নতুন ঠিকানা নু স্টেডিয়াম যেন অভিশাপ হয়ে এসেছে লিওনেল মেসির ইন্টার মায়ামির জন্য। চতুর্থ ম্যাচে নেমেও তারা জিততে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছে। যদিও বাঁ পায়ের বাঁকানো শটে দারুণ এক গোল ও দুটি অ্যাসিস্টে ভিন্ন কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন মেসি। কিন্তু ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার পর অবিশ্বাস্যভাবে ওরল্যান্ডো সিটির কাছে ৪-৩ গোলে হেরেছে ইন্টার মায়ামি।

মেসি কেবল একটি গোলই করেননি, অ্যাসিস্ট করেছেন বাকি দুই গোলেও। সবমিলিয়ে তার জন্য ম্যাচটা যেভাবে শেষ হতে পারত, হয়েছে উল্টোটা। তার ওপর প্রতিপক্ষ ওরল্যান্ডো এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে ১৫ দলের মধ্যে ১৪তম অবস্থানে থাকা দল। তাদের কাছে হারের পর কাঠগড়ায় মায়ামির নড়বড়ে ডিফেন্স এবং অভিশাপ হয়ে চেপে বসা নু স্টেডিয়াম।

অথচ ম্যাচের প্রথম মিনিট থেকেই দাপট দেখানো শুরু করে স্বাগতিক মায়ামি। যা টিকেছিল পুরো ম্যাচজুড়ে। ৬৪ শতাংশ পজেশন, পাশাপাশি ২৬টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পেরেছেন মেসি-সুয়ারেজরা। বিপরীতে ১৩ শটের মধ্যে ৯টি লক্ষ্যে রাখতে পারা ওরল্যান্ডো টানা চার গোল করে সব এলোমেলো করে দিয়েছে। এমনকি জয়নির্ধারণী সর্বশেষ গোলটি হয় ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে।

খেলার মাত্র চতুর্থ মিনিটে লিড নেয় মায়ামি। ফ্রি রোলে মেসি হয়ে বল পান তেলাস্কো সেগোভিয়া, তার কোনাকুনি ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান ইয়ান ফ্রে। ২৫ মিনিটে আবারও অ্যাসিস্ট আর্জেন্টাইন মহাতারকার। দারুণ বোঝাপড়ায় ডি বক্সে ঢুকে প্রতিপক্ষের একাধিক ফুটবলারের মাঝে পাস বাড়ান মেসি, গোলমুখে টোকা দেওয়ার কাজটা সেরেছেন সেগোভিয়া। মিনিট আটেক পর এবার সরাসরি স্কোরশিটে নাম তুললেন মেসি। যেখানে তার চিরাচরিত ক্লাসিকেরই দেখা মিলল। বক্সের মাথায় দ্রুতই বল নিয়ন্ত্রণে নিয়ে হালকা জোর দিয়ে বাঁকানো শট নেন এলএমটেন। যা পোস্ট ঘেঁষে জাল কাঁপায়।

ঘরের মাঠে মায়ামির জয়খরা কাটানোর মিশনে চমৎকার অগ্রগতিই বলা চলে এটিকে। প্রথমার্ধেই আরও দুয়েকটি গোল হতে পারত তাদের। কিন্তু সেই স্বস্তির ঘোর কাটতে শুরু করে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার ষষ্ঠ মিনিট থেকে। ৩৯ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন মার্টিন ওজেদা। পরের দুটি গোলও তিনি করে হ্যাটট্রিক পূর্ণ করেন। ৬৮ মিনিটে দ্বিতীয় এবং এর ১০ মিনিট পর ওরল্যান্ডো পেনাল্টি পেলে স্পটকিকে গোল করে সমতা টানেন মায়ামির সঙ্গে। আর ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে টাইরিস স্পাইসার কফিনে শেষ পেরেক ঠুকে স্বাগতিকদের হার নিশ্চিত করেন।

জাইমা রহমানের ক্রীড়া কূটনীতি নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন গতির সঞ্চার করতে স্পোর্টস ডিপ্লোমেসি বা ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রীর কন্যা

প্রতিভা অন্বেষণ ও ক্রীড়া কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বদরবারে এক নতুন উচ্চতায় নিয়ে

তিন মৌসুম পর বুন্দেসলিগায় ফিরল ৭ বারের জার্মান চ্যাম্পিয়নরা

জার্মানির সর্বোচ্চ স্তরের ক্লাব প্রতিযোগিতা বুন্দেস লিগায় তিন মৌসুম খেলতে পারেনি শালকে। গতকাল (শনিবার) দ্বিতীয়

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পাকিস্তান

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ এসে পৌঁছেছে পাকিস্তান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানের ক্রীড়া কূটনীতি নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের পর এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় তুরষ্ক

পর্যটন শিল্পের উন্নয়নে জাতীয় পর্যটন পরিষদ গঠন

দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাবের শঙ্কা, পোশাক শিল্প ভয়াবহ হুমকির মুখে

জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: ডা. জাহেদ

হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু, বাকিরাও শিগগির পাবে: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল মাসেও ইতিবাচক প্রবাসী আয়, এলো ৩১২ কোটি ডলার

সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড

১২ বছরের বেশি বয়সী শিশুদের হজপালনের অনুমতি

খনিজ সম্পদের সরবরাহ চেইন গড়তে এডিবির নতুন উদ্যোগ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

গণমাধ্যমের প্রতি জনআস্থা গণতান্ত্রিক শাসনের অন্যতম ভিত্তি: টিআইবি

প্রতিভা অন্বেষণ ও ক্রীড়া কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ই-ট্রাফিক: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

হাওর সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়াসহ ১৬ দাবি

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ, উদ্বৃত্ত ২২ লাখ

এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের ফটকের সামনে সাংবাদিকদের মানববন্ধন

সিন্ডিকেট দমনসহ ডিসিদের একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর