ই-পেপার মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

আদালতের নির্দেশনার পর জয়ী নুসরাত তাবাসসুম, গেজেট প্রকাশ ইসির

আমার বার্তা অনলাইন:
০৫ মে ২০২৬, ১২:২১

অবশেষে সব আইনি জটিলতা কাটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ নম্বর সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করলো নির্বাচন কমিশন (ইসি)। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে মঙ্গলবার (৫ মে) গেজেট প্রকাশ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান। তিনি জানান, আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করার পর সোমবার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছিল এবং আজ কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক গেজেট জারি করা হয়েছে।

এর আগে, এই আসনটিকে কেন্দ্র করে নাটকীয়তা ও আইনি লড়াইয়ের সৃষ্টি হয়। মূলত সরকারি চাকরি থেকে পদত্যাগ করার পর তিন বছর সময় পার না হওয়ায় জামায়াত জোটের আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। সেই শূন্যতা পূরণে গত ২১ এপ্রিল নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিতে গেলে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণে অস্বীকৃতি জানান। পরে নুসরাত আদালতের শরণাপন্ন হলে উচ্চ আদালত তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের সেই আদেশের পরিপ্রেক্ষিতেই ইসি তার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে।

এদিকে নিজের প্রার্থিতা ফিরে পেতে মনিরা শারমিন পুনরায় রিট আবেদন করেন এবং শুনানি শেষ না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ স্থগিত রাখার আবেদন জানান। তবে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের একজন বিচারপতি এবং আবেদনকারী একই গ্রামের বাসিন্দা হওয়ায় সোমবার আদালত রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেন এবং এটি অন্য বেঞ্চে পাঠিয়ে দেন। এই আইনি পরিস্থিতির মধ্যেই ইসি নুসরাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেয়। কর্মকর্তাদের মতে, আদালতের ভিন্ন কোনো স্থগিতাদেশ না আসায় নুসরাত তাবাসসুমই এখন সংসদের ৫০ নম্বর সংরক্ষিত নারী আসনের বৈধ প্রতিনিধি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের আসন সংখ্যার অনুপাতে ইসি এবার বিএনপি জোটকে ৩৬টি, স্বতন্ত্র জোটকে ১টি এবং জামায়াত জোটকে ১৩টি আসন বণ্টন করেছিল। নুসরাত ও মনিরার মধ্যকার এই বিতর্কিত আসনটি ছাড়া বাকি ৪৯টি আসনে প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছেন। নুসরাত তাবাসসুমের এই গেজেট প্রকাশের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত হলো।

আমার বার্তা/এমই

প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা সামনে রেখে কাজ করে যাচ্ছি: ফকির মাহবুব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮০ দিনের

তেলের কোনো সংকট কখনো হয় নাই, হবেও না: জ্বালানি মন্ত্রী

দেশে তেলের কোনো সংকট কখনো হয় নাই, হবেও না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও

ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী

ভূমির অবৈধ দখল উচ্ছেদ, বৃক্ষরোপণ কার্যক্রম, খেলার মাঠ, পার্ক ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে খাল রক্ষণাবেক্ষণ

ভারত হতে পুশইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

পপররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা সামনে রেখে কাজ করে যাচ্ছি: ফকির মাহবুব

তেলের কোনো সংকট কখনো হয় নাই, হবেও না: জ্বালানি মন্ত্রী

ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী

ভারত হতে পুশইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য-শিক্ষা ও জ্বালানি খাতে অগ্রগতির তথ্য জানালেন ডা. জাহেদ

নতুন কুঁড়ির ঝলক: ৬৪ জেলায় প্রতিভার বিস্ফোরণ, মাঠ মাতাচ্ছে ভবিষ্যতের তারকারা

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত : চিফ প্রসিকিউটর

মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

অন্যদেশের সঙ্গে তুলনা করলে মার্কিন চুক্তি ভালো বুঝা যাবে: পররাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ জন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন পাবনার রাশিদুল ইসলাম

যমুনা অয়েলের বাড়াবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম 

তেলের উত্তোলন বাড়ানোর ঘোষণা ওপেক প্লাস জোটের ৭ দেশের

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা

দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী

১০০টিরও বেশি আসনে কারচুপি, আমরা আবারও ঘুরে দাঁড়াব: মমতা

‘বীরনিবাস’ প্রকল্পের দলীয়করণ ও দুর্নীতি তদন্ত করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আদালতের নির্দেশনার পর জয়ী নুসরাত তাবাসসুম, গেজেট প্রকাশ ইসির

আগামী দিনে ইন্দো-প‍্যাসিফিক অঞ্চলের কৌশল ঠিক করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক