ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

আমার বার্তা অনলাইন:
১২ মে ২০২৬, ১৮:১৩

আসন্ন ঈদের ছুটির আগেই পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কোরবানির পশুরহাটের নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি বিষয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং মহাসড়কের গর্তগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলা হয়েছে। ফেরি ও লঞ্চে যাত্রী এবং পশু পরিবহনে হেনস্তা বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ঈদুল আজহার প্রাক্কালে এবং পরবর্তীসময়ে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্সে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। ওই সেল ঈদের আগের ৭ দিন এবং পরের ৭ দিন সার্বক্ষণিক কার্যকর থাকবে। এছাড়া র‍্যাব, পুলিশ, আনসার, বিজিবি , কোস্টগার্ডসহ সব গোয়েন্দা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে জনসাধারণের জন্য পুলিশ, ফায়ার সার্ভিস (১০২) ও বিআইডব্লিউটিএ (১৬১১৩)-সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর হটলাইন নম্বরগুলো চালু থাকবে।

মন্ত্রী জানান, এবার সারা দেশে ৪ হাজার ২৫৯টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি হাট থাকবে। হাটগুলোতে পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। জালনোট শনাক্তে প্রতিটি হাটে ব্যাংকগুলোর বুথ ও মেশিন থাকবে। এছাড়া ইজারাদারদের চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে ‘অঙ্গীভূত আনসার’ নিয়োজিত করা হবে।

সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহনে যে কোনো ধরনের চাঁদাবাজি কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে এবং সিভিল ড্রেসে গোয়েন্দা নজরদারি থাকবে। চামড়া পাচার রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, চামড়ার গুণগত মান রক্ষায় কোরবানি পরবর্তী দুই ঘণ্টার মধ্যে লবণ দিয়ে সংরক্ষণের জন্য দেশব্যাপী প্রচারণা চালানো হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী ২০ কোটি টাকা ব্যয়ে বিনামূল্যে লবণ সরবরাহের অনুমোদন দিয়েছেন।

সরকারের গৃহীত এসব পদক্ষেপের ফলে দেশবাসী অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সভায় অন্যদের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

লেবাননে ইসরাইলি হামলায় ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলা ও তাতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে

উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ

উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়

জনস্বার্থে বেসরকারি বিল উত্থাপনে জোর সংসদীয় কমিটির

জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি বিল উত্থাপনে সংসদ সদস্যদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সারা দেশে মার্কেট, বিপণি বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরাইলি হামলায় ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার

আত্মবিশ্বাস ছিল বলেই সিদ্ধান্তটা নিয়েছিলাম: নাজমুল হোসেন

সংসদ নির্বাচনে কত টাকা খরচ করলো জামায়াত, হিসাব দিলো ইসিতে

উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ

জনস্বার্থে বেসরকারি বিল উত্থাপনে জোর সংসদীয় কমিটির

কাঁটাতারের বেড়া দিয়ে কারও সাথে বন্ধুত্ব করা যায় না: নাহিদ ইসলাম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির

ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

আবাসন খাতে নিবন্ধন ব্যয় কমিয়ে অপ্রদর্শিত আয়ের উৎস বন্ধের দাবি

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসির সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জামালের দুর্দান্ত গোলের পরও নাটকীয় জয়ে ফাইনালে মোহামেডান

বাংলাদেশের বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ তুরস্কের সেলেবির

এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্টের স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

বিএনপি-জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা

মেয়াদপূর্তির আগেই বৈদেশিক মুদ্রায় ইউস্যান্স বিল কিনতে পারবে ব্যাংক

টেকনাফে কোস্ট গার্ড-র‍্যাবের অভিযানে অস্ত্র ও তাজা গোলা উদ্ধার

নাহিদ রানার ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের জয়

ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করার নির্দেশ

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলায় নিহত অন্তত ১০০ জন

সমাজের প্রতিটি স্তরে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী