ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

জামালের দুর্দান্ত গোলের পরও নাটকীয় জয়ে ফাইনালে মোহামেডান

আমার বার্তা অনলাইন:
১২ মে ২০২৬, ১৭:৫৬

ফেডারেশন কাপে আজ ছিল মোহামেডান ও ব্রাদার্সের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচ। এই ম্যাচে মোহামেডান ২-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ফাইনালে উঠেছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ১৯ মে কিংস অ্যারেনায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামডোন ও ব্রাদার্সের মধ্যকার ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হয়েছে। ম্যাচের ৩৮ মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো ইন গোল করেন সৌরভ দেওয়ান। বক্সের মধ্যে জটলায় ব্রাদার্সের ফুটবলাররা ঠিক মতো মার্কিং করতে পারেনি প্রতিপক্ষদের। অনেকটা ফাঁকা জায়গায় দাড়িয়ে হেডে দুর্দান্ত গোল করেন সৌরভ। মোহামেডানের সমর্থকরা উল্লাসে মেতে উঠেন।

বিরতির পর মোহামেডান ব্যবধান বাড়ানোর চেষ্টা করে। ব্রাদার্সও সমতা আনার কয়েকটি সুযোগ পায়। ৭৩ মিনিটে বক্সের একটু সামনে ফ্রি কিক পায় ব্রাদার্স। জামাল ভূইয়া বাঁকানো শটে দুর্দান্তভাবে মোহামডোনের গোলরক্ষক সুজন হোসেনকে পরাস্ত করেন। সামনে দাঁড়ানো প্রাচীরও বাধা হতে পারেনি জামাল ভূইয়ার অসাধারণ শটে। ম্যাচ সমতা আনার পর ব্রাদার্স কয়েক মিনিট উজ্জ্বীবিত ফুটবল খেলে।

৯০ মিনিট পর্যন্ত খেলায় সমতা ছিল। চতুর্থ রেফারি ৪ মিনিট ইনজুরি সময় দেন। ম্যাচের ভবিষ্যত অতিরিক্ত সময়ের দিকে যখন ঠিক তখনই নাটকীয়তার জন্ম দেয়। মোহামেডানের উজবেক ফুটবলার মোজাফফরভের কর্ণার থেকে জটলার মধ্যে বল পেয়ে জোরালো শট নেন সৌরভ। সবাইকে ফাঁকি দিয়ে বল জালে জড়ালে জয়ের উল্লাসে মাতে মোহামেডান। ম্যাচের বাকি তিন মিনিট ব্রাদার্স গোলের জন্য চাপ দিলেও মোহামেডান সতর্কতার সাথে খেলা শেষ করে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পরও উত্তেজনা ছড়িয়েছে। রেফারির শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে খানিকটা হাতাহাতি হয়। দুই দলের কর্মকর্তারা দ্রুত মাঠে প্রবেশ করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

আমার বার্তা/এমই

আত্মবিশ্বাস ছিল বলেই সিদ্ধান্তটা নিয়েছিলাম: নাজমুল হোসেন

নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার হয়ে গেল পাকিস্তান। মিরপুর টেস্টে ১০৪ রানের বিশাল জয়ে

নাহিদ রানার ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের জয়

ঘরের মাঠে টেস্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে হারালেও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে

শেষ সেশনে তাসকিন-তাইজুলদের তোপ, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১১৬ রান তুলে পঞ্চম দিনে

বাংলাদেশ ক্রিকেটে ২১ বছর পর ফিরছে গাড়ি পুরস্কার দেওয়ার সংস্কৃতি

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি–টুয়েন্টি সিরিজের পর এখন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরাইলি হামলায় ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার

আত্মবিশ্বাস ছিল বলেই সিদ্ধান্তটা নিয়েছিলাম: নাজমুল হোসেন

সংসদ নির্বাচনে কত টাকা খরচ করলো জামায়াত, হিসাব দিলো ইসিতে

উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ

জনস্বার্থে বেসরকারি বিল উত্থাপনে জোর সংসদীয় কমিটির

কাঁটাতারের বেড়া দিয়ে কারও সাথে বন্ধুত্ব করা যায় না: নাহিদ ইসলাম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির

ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

আবাসন খাতে নিবন্ধন ব্যয় কমিয়ে অপ্রদর্শিত আয়ের উৎস বন্ধের দাবি

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসির সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জামালের দুর্দান্ত গোলের পরও নাটকীয় জয়ে ফাইনালে মোহামেডান

বাংলাদেশের বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ তুরস্কের সেলেবির

এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্টের স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

বিএনপি-জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা

মেয়াদপূর্তির আগেই বৈদেশিক মুদ্রায় ইউস্যান্স বিল কিনতে পারবে ব্যাংক

টেকনাফে কোস্ট গার্ড-র‍্যাবের অভিযানে অস্ত্র ও তাজা গোলা উদ্ধার

নাহিদ রানার ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের জয়

ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করার নির্দেশ

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলায় নিহত অন্তত ১০০ জন

সমাজের প্রতিটি স্তরে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী