ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

আমার বার্তা অনলাইন:
২৮ জুলাই ২০২৬, ১৯:৩০
রেলমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ।

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং মেট্রোরেলসহ গণপরিবহন খাতে জাপানের সহযোগিতা আরও জোরদারে একমত হয়েছে বাংলাদেশ ও জাপান।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে শেখ রবিউল আলম বাংলাদেশের অবকাঠামো ও যোগাযোগ খাতে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেট্রোরেলসহ আধুনিক, নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে জাপানের অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি সহযোগিতা বাংলাদেশের জন্য মূল্যবান।

মন্ত্রী বলেন, সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় দেশের যোগাযোগ অবকাঠামো ও গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে কাজ করছে। সমন্বিত, নিরাপদ, জনবান্ধব ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে জাপানের মতো উন্নয়ন অংশীদারের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হবে।

জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা বলেন, বাংলাদেশের দ্রুত নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও টেকসই গণপরিবহন অবকাঠামো গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা, উন্নত প্রযুক্তি ও কারিগরি দক্ষতা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে আরও কার্যকরভাবে কাজে লাগানো যেতে পারে।

তিনি বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে অবকাঠামো উন্নয়ন, মেট্রোরেল, রেল যোগাযোগ, সড়ক পরিবহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুই দেশ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে

টিকিট কালোবাজারি-মাদক দমনে কমলাপুর স্টেশনে রেল-র‍্যাবের যৌথ অভিযান

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সার্বিক নিরাপত্তা জোরদার, যাত্রীসেবার মান উন্নয়ন এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যে যৌথ

স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে জোর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড

বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে রাশিয়া।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগাড়  দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী ও যাত্রীরা; দ্রুত অপসারণের দাবি

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের শত্রু: তথ্যমন্ত্রী

প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

টিকিট কালোবাজারি-মাদক দমনে কমলাপুর স্টেশনে রেল-র‍্যাবের যৌথ অভিযান

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান. তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

দুই মাসে ২৫টি পুশইন প্রতিহত করেছে উত্তর-পূর্ব রিজিয়ন বিজিবি: কমাণ্ডার

কোস্ট গার্ডের অভিযানে ৪ কোটি ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

জবি শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের নেতৃত্বে অজয় পাল ও বাঁধন দাস

মেলানিয়া-ব্যারনকে হত্যার হুমকি: কেন নিশানায় ডোনাল্ড ট্রাম্প পরিবার

জাপানে ভূমিকম্পে শপিং সেন্টারে বিস্ফোরণ, অনেকে আটকা

স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে জোর

বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, সত্য উদ্‌ঘাটনে মাঠে বিএসটিআই

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত অন্তত ৮

সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্বচ্ছ কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০৮: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক, গুরুত্বে ভূ-রাজনীতি

মেয়ের আত্নহত্যার ৩ মাসের মাথায় পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার