ই-পেপার মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী?

আমার বার্তা অনলাইন:
১১ আগস্ট ২০২৬, ১১:০৯

এক দি‌নের ব‌্যবধা‌নে বাংলা‌দেশ সরকা‌রের উচ্চ পর্যা‌য়ে তিন‌টি বৈঠক সম্পন্ন ক‌রে নয়া‌দি‌ল্লি‌ গে‌ছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে দি‌ল্লি‌র উদ্দেশে ঢাকা ছে‌ড়ে‌ছেন ভারত‌ীয় দূত।

এদিন, দুপু‌রে প্রথ‌মে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন ভারত‌ীয় দূত। এর আগে, রোববার পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে রুদ্ধদ্বার বৈঠক ক‌রেন দীনেশ ত্রিবেদী।

ভারত‌ীয় দূতের দি‌ল্লি য‌াওয়ার তথ‌্য দিয়ে ঢাকার নির্ভর‌যোগ‌্য কূট‌নৈ‌তিক সূত্র বলছে, বাংলা‌দেশ সরকা‌রের উচ্চ পর্যা‌য়ের স‌ঙ্গে যে তিন‌টি বৈঠক হ‌য়ে‌ছে, সেগু‌লো থে‌কে প্রাপ্ত বার্তা ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়‌কে দ্রুত পৌঁ‌ছে দিতেই হয়ত আজই দিল্লি গেছেন দী‌নেশ ত্রিবেদী।‌ বাংলা‌দেশ সরকা‌রের অবস্থান ও ম‌নোভাব সম্পর্কে নিজ দে‌শের সদর দপ্তর‌কে জানা‌বেন তিনি।

ত‌বে ঢাকার ভারতীয় হাইক‌মিশন ভারত‌ীয় দূতের দি‌ল্লি যাওয়া নি‌য়ে ‘টু শব্দ’ কর‌তে নারাজ।

আনুষ্ঠানিক দায়িত্ব শুরুর দেড় মাসের মাথায় আজ প্রধানমন্ত্রীর স‌ঙ্গে প্রথম সাক্ষাৎ পে‌লেন দী‌নেশ ত্রিবেদী। এমন সম‌য়ে তিনি শীর্ষ পর্যা‌য়ের সাক্ষাৎ পে‌লেন যখন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্প্রতি দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়কে কেন্দ্র করে ঢাকা-দিল্লির সম্পর্কে নতুন উত্তেজনা তৈ‌রি ক‌রে‌ছে।

প্রধানমন্ত্রীর স‌ঙ্গে ভারতীয় দূ‌তের সাক্ষা‌তের পর পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌ন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রে জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত‌্যার্প‌ন ত্বরা‌ন্বিত কর‌তে দি‌ল্লি‌কে অনু‌রোধ ক‌রে‌ছে বাংলা‌দেশ। একইস‌ঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকারী‌দের প্রত‌্যার্প‌নের অনু‌রোধ করা হ‌য়ে‌ছে।

খ‌লিলুর রহমান আরও জানান, দু’দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য যে সহায়ক পরিবেশ দরকার, তা গুর‌ত্বের স‌ঙ্গে ভারতীয় দূ‌তের কা‌ছে তু‌লে ধরা হয়ে‌ছে।

শেখ হাসিনার দিল্লিতে মতবিনিময়ের কার‌ণে ঢাকা-দিল্লির সম্পর্কে চলমান টানা‌পোড়‌নের ম‌ধ্যে সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়া নি‌য়ে অনিশ্চয়তা তৈ‌রি হ‌য়ে‌ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থে‌কে পাওয়া আমন্ত্রণে সরকার শেষ পর্যন্ত সাড়া দে‌বে কি না, তা নি‌য়ে এখ‌নো অনিশ্চয়তা রয়ে গেছে। সরকা‌রের চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে খোলাসা না ক‌রে খ‌লিলুর রহমান ব‌লে‌ছেন, প্রধানমন্ত্রী দি‌ল্লি যা‌বেন কি না, তা নি‌য়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের স‌ঙ্গে কথা বল‌তে গি‌য়ে দুই দে‌শের সম্পর্ক নি‌য়ে প্রত‌্যাশার কথা ব‌লে‌ছেন দী‌নেশ ত্রিবেদী। তি‌নি আগামী দিনে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

খুবই ভালো আলোচনা হয়েছে জানিয়ে ভারতের হাইকমিশনার বলেন, আমাদের আমন্ত্রণ তো আগে থেকেই আছে। গতবারও আমি বলেছিলাম, ভারতের জনগণ, ভারতের প্রধানমন্ত্রী সামনে তাকাতে চান। আমরা ইতিবাচক।

তি‌নি আরও ব‌লেন, দুজন নেতা একসঙ্গে বসলে, আলোচনা হলে, গণতন্ত্রে ইস্যু (সমস্যা) থাকবে, ইস্যু না থাকলে ওটা গণতন্ত্র না। আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই যে, ভালো সম্পর্ক।

গত ২৫ জুন সা‌বেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে‌ছি‌লেন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাষ্ট্রপতির কা‌ছে পরিচয়পত্র পেশের এক মাস পর গত ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে সাক্ষা‌ৎ ক‌রেন দী‌নেশ ত্রিবেদী।

গত এপ্রিলে ভারত সরকার তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে ঢাকায় নিয়োগ দিয়েছে সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার করে পাঠিয়েছে। নতুন দায়িত্বে যোগ দিতে দীনেশ ত্রিবেদী ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছান।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের জন্য দোয়া 

মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চিকিৎসাগত পরীক্ষা ও একটি

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে সরকার আগ্রহী: মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আমাদের সরকার প্রাইভেট ইনভেস্টমেন্ট

ভিসাকে দেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: তথ্য উপদেষ্টা

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বন্ধু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের জন্য দোয়া 

যমুনা ব্যাংকে ঝড়ের পূর্বাভাস!

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে আসিয়ান দিবস উদযাপন 

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে সরকার আগ্রহী: মন্ত্রী

ভিসাকে দেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

শিক্ষাখাতের এতো সংকটের পরও এই রেজাল্ট অবশ্যই ভালো

জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: তথ্য উপদেষ্টা

লন্ডনের রাস্তায় আমিরাতের প্রধানমন্ত্রীকে চরম অপমান! ভিডিও ভাইরাল

রামদা ঠেকিয়ে এমপির বাড়ি-জমি লিখে নেন সৎভাইয়েরা, স্ত্রীর অভিযোগে মামলা

সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ পরিবার

সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঢাকায় ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘরে নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার

ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজন নিয়ে যা বললেন আমিনুল হক

দুর্গম এলাকার ৩০০ বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা

শিশুদের টিকা কমানোর নির্দেশ দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

ভিডিও প্রযুক্তিতে উয়েফার বৈপ্লবিক পদক্ষেপ