ই-পেপার মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

আমার বার্তা অনলাইন:
১১ আগস্ট ২০২৬, ১৩:৪০

ডাগআউট আর ড্রেসিংরুমে হোসে মরিনহোর জীবন কেমন, তা হয়তো সবারই জানা। ২৫ বছর ধরে ইউরোপিয়ান ফুটবল চষে বেড়াচ্ছেন তিনি। বেনফিকা, পোর্তো, চেলসি, ম্যানইউ, রোমা ও ইন্টার মিলান ঘুরে দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হয়েছেন তিনি। খেলোয়াড়দের নিয়ে ব্যস্ততার মাঝে কি পরিবারকে সময় দিতে পারেন এই পর্তুগিজ? অনেকের মনে ওঠা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অকপটে কিছু চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন তিনি।

মরিনহো স্বীকার করেছেন, তার পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারেন না। তার স্ত্রী ও সন্তানরা তাতে যেন আরও খুশি। পর্তুগিজ কোচ জানালেন, তিনি তাদের সঙ্গে না থাকলেই সময়টা বেশি উপভোগ করেন! ছোটবেলার বান্ধবী মাতিলদে ‘তামি’ ফারিয়ার সঙ্গে শুভ পরিণয় হয়েছে মরিনহোর। দুজনের সম্পর্ক ৩৫ বছরেরও বেশি সময়ের। তাদের ঘরে আছে দুই সন্তান, ৩০ বছর বয়সী মাতিলদে ও ২৬ বছরের হোসে মারিও জুনিয়র।

ম্যানচেস্টারে থাকাকালে মরিনহো লউরি হোটেলে একাই থাকতেন। তার সন্তানরা বেড়ে ওঠার সময়ে থাকতেন পশ্চিম লন্ডনের পারিবারিক বাসায়। ৬৩ বছর বয়সী মরিনহো নেটফ্লিক্স প্ল্যাটফর্মের একটি নতুন ডকুমেন্টারিতে পারিবারিক জীবন নিয়ে কথা বলেন।

মরিনহো বলেন, ‘মাঝে মাঝে আপনার মনে হতে পারে যে আমার সেখানে থাকা উচিত ছিল, কিন্তু আমি সেখানে নেই। তবে আমি চাই না আপনি ভাবুন যে পরিবার আমার কাছে কম গুরুত্বপূর্ণ কিছু। তারা এমন এক জায়গায় আছে যার সাথে ফুটবলের কোনো তুলনাই হতে পারে না।’

তিনি আরও যোগ করেন: ‘তবে সত্যি বলতে, আমি জানি আমাকে ছাড়া তারা জীবনটা অনেক বেশি উপভোগ করে। এটাই বাস্তবতা। এটাই সত্য। তারা যদি আমাকে নিয়ে কোনো রেস্তোরাঁয় যায়, তবে তা আমাকে ছাড়া যাওয়ার চেয়ে সম্পূর্ণ ভিন্ন অনুভূতি দেয়।’

ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজন নিয়ে যা বললেন আমিনুল হক

বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজন নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এই সিরিজ আয়োজনে বাংলাদেশের

ভিডিও প্রযুক্তিতে উয়েফার বৈপ্লবিক পদক্ষেপ

ভিডিও প্রযুক্তিকে সুপ্রতিষ্ঠিত করতে একটি বড় পদক্ষেপ নিলো ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)। ক্লিয়ার

ফিফাকে ট্রাম্পের হুমকি, ‘ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও হবে মারাত্মক ভুল’

জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার সব টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা

বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ে সিরিজ নিজেদের করে নেওয়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের জন্য দোয়া 

যমুনা ব্যাংকে ঝড়ের পূর্বাভাস!

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে আসিয়ান দিবস উদযাপন 

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে সরকার আগ্রহী: মন্ত্রী

ভিসাকে দেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

শিক্ষাখাতের এতো সংকটের পরও এই রেজাল্ট অবশ্যই ভালো

জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: তথ্য উপদেষ্টা

লন্ডনের রাস্তায় আমিরাতের প্রধানমন্ত্রীকে চরম অপমান! ভিডিও ভাইরাল

রামদা ঠেকিয়ে এমপির বাড়ি-জমি লিখে নেন সৎভাইয়েরা, স্ত্রীর অভিযোগে মামলা

সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ পরিবার

সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঢাকায় ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘরে নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার

ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজন নিয়ে যা বললেন আমিনুল হক

দুর্গম এলাকার ৩০০ বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা

শিশুদের টিকা কমানোর নির্দেশ দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

ভিডিও প্রযুক্তিতে উয়েফার বৈপ্লবিক পদক্ষেপ