ই-পেপার রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নবায়নের পর দলিল লেখকদের সনদ ফেরত দেওয়ার নির্দেশ

আমার বার্তা অনলাইন:
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯

নবায়নের পর দলিল লেখকদের সনদপত্র বছরের পর বছর সাব-রেজিস্ট্রি অফিসে পড়ে থাকার ঘটনা ঠেকাতে সংশ্লিষ্ট দলিল লেখকদের কাছে সনদ ফেরত দেওয়া নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নিবন্ধন অধিদপ্তর। নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের কার্যালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ‘দলিল লেখক (সনদ) বিধিমালা, ২০১৪’ এর বিধি-৪-এর উপবিধি (২) অনুযায়ী সনদপ্রাপ্ত দলিল লেখকদের সনদ নবায়নের জন্য নির্ধারিত ফি জমার ট্রেজারি চালানের কপিসহ প্রতিবছর ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে সাব-রেজিস্ট্রারের মাধ্যমে জেলা রেজিস্ট্রারের কাছে আবেদন করতে হয়। জেলা রেজিস্ট্রার যৌক্তিকতা যাচাই শেষে নবায়নযোগ্য সনদ নবায়ন করে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে পাঠান।

তবে বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের অনেক সাব-রেজিস্ট্রি অফিসে নবায়ন করা সনদপত্র বছরের পর বছর পড়ে থাকে। সংশ্লিষ্ট দলিল লেখক নবায়নের পর মূল সনদপত্র গ্রহণ করেন না বা তাদের কাছে বিধি অনুযায়ী সনদ ফেরত দেওয়া হয় না। এতে নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে।

আদেশে বলা হয়, কোনো কোনো অফিসে দলিল লেখক সিন্ডিকেটের অশুভ তৎপরতায় সাধারণ দলিল লেখকরা মূল সনদপত্র নিজেদের হেফাজতে না থাকায় বিভিন্নভাবে জিম্মি ও হয়রানির শিকার হচ্ছেন।

এ অবস্থায় সাব-রেজিস্ট্রারদের প্রতি বছর ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে সনদ নবায়নের বৈধ আবেদনগুলো নবায়নের সুপারিশসহ সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রারের কাছে উপস্থাপন করতে বলা হয়েছে।

নবায়নের আবেদনযোগ্য বিবেচিত হলে জেলা রেজিস্ট্রারকে পরবর্তী এক মাসের মধ্যে সনদ নবায়ন সম্পন্ন করে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে ফেরত দেওয়া নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে সাব-রেজিস্ট্রারকে নবায়ন করা সনদ সংশ্লিষ্ট দলিল লেখকের কাছে ফেরত দেওয়া নিশ্চিত করে জেলা রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

অন্যদিকে, কোনো দলিল লেখকের সনদ নবায়নের আবেদন জেলা রেজিস্ট্রার অগ্রাহ্য করলে অথবা কোনো দলিল লেখক বিধিতে নির্ধারিত পদ্ধতিতে নবায়নের জন্য আবেদন করতে ব্যর্থ হলে তার নাম রেজিস্ট্রার বই থেকে কর্তন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দলিল লেখককে তাৎক্ষণিকভাবে চিঠির মাধ্যমে জানাতে হবে। একই সঙ্গে ওই চিঠির একটি অনুলিপি নিবন্ধন অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বমানের পর্যটন শিল্প গড়তে সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের

যুক্তরাজ্যে আগস্টে পোশাক রপ্তানির সাফল্য

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে

বনানীর এফ আর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীতে অবস্থিত এফ আর টাওয়ারের পাশের ২৬ তলা ভবনের আগুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের নীতির কারণেই জ্বালানি সংকট: খাদ্য প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের নীতির কারণেই জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক দুলালের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

বিশ্বমানের পর্যটন শিল্প গড়তে সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী 

যুক্তরাজ্যে আগস্টে পোশাক রপ্তানির সাফল্য

'দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না'

ফের অশান্ত মণিপুর, কুকি সন্ত্রাসীদের গুলিতে নিহত ৪

‘জুলাইয়ের চেতনা বিভক্ত হলে অপশক্তি সুযোগ নেবে’

বনানীর এফ আর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

‌'ক‌ওমি মাদ্রাসা কারো বাবার সম্পত্তি নয়'

‘সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন’

চশমা ছাড়াই কোরআন পড়েন ১২৩ বছরের বৃদ্ধ 

মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ইন্সপায়ার বাংলাদেশ ফাউন্ডেশনের যাত্রা শুরু

সাংবাদিক আবু জাফর সূর্য আটক 

রেজা হাসানের অর্থনীতির বই তরুণদের পথ দেখাবে : মাসউদুল কাদির

আলহামরা: স্পেনে মুসলিম শাসনের নিরব সাক্ষী যে প্রাসাদ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের নীতির কারণেই জ্বালানি সংকট: খাদ্য প্রতিমন্ত্রী

চকবাজারে অটুট অগ্নিঝুঁকি, প্রতিশ্রুতি বহু-বাস্তবায়ন শূন্য

পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর

মরক্কো ফিলিস্তিনিদের ঐতিহাসিক ও বৈধ অধিকার সুরক্ষাকারী সমাধানে কাজ করে যাবে

মরক্কোর সাহারার সার্বভৌমত্বে মরিশাস, বলিভিয়া, আর্মেনিয়া এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব‍্যক্ত 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হলেন অধ্যাপক লুৎফর রহমান