ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

অন্তর্বর্তী সরকারও হাসিনার মতো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে: আমীর খসরু

আমার বার্তা অনলাইন:
১১ নভেম্বর ২০২৫, ১৯:৪৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অন্তর্বর্তী সরকারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো জোর করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এ অভিযোগ করেন।

আমীর খসরু বলেন, যাদের বলার কথা নয়, তারাও কথা বলছে। ঐকমত্যের কথা বলে ১৪ মাস পর সনদ হলো। এখন তারা ভিন্ন কথা বলছে। তাদের এখতিয়ার নাই। যাদের যে কথা বলার এখতিয়ার নেই, তারা অসাংবিধানিক, বে-আইনি কাজ করছে। শেখ হাসিনা যেমন সংবিধান, আইন মানতেন না, এখনও কিছু রাজনৈতিক দল সেই পথেই হাঁটছে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, কেউ কেউ রাস্তায় নেমে নিজেদের সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিতে চায়। নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যারা এমনটি করছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশকে মুক্ত করতে হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম’ আখ্যা দিয়ে তিনি বলেন, বাংলাদেশকে হাসিনামুক্ত করলেই হবে না, গণতন্ত্রও ফিরিয়ে আনতে হবে, বাঁচিয়ে আনতে হবে।

নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু বলেন, রাজনীতিবিদরা এখন চাকরি পাওয়ার ইন্টারভিউ দিচ্ছে, চাকরি দেবে জনগণ। সিদ্ধান্ত জনগণের হাতে।

তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত মাঠে থাকতে হবে।

বিএনপি ক্ষমতায় গেলে করণীয় পরিকল্পনা তুলে ধরে আমীর খসরু বলেন, ক্ষমতায় এলে বিএনপি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে, সবার জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ ভবিষ্যতে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

দলের কঠিন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, এই কঠিন সময়ে তিনি বিএনপিকে এগিয়ে নিতে কাজ করছেন। এখন তৃণমূল নেতাকর্মীদেরও সক্রিয় হতে হবে।

আমার বার্তা/এমই

তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনা জানানো হবে: মির্জা ফখরুল

দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার দিনটিতে

সংখ্যালঘুদের আতঙ্কিত করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: হেফাজত

অজ্ঞাত পরিচয়ে ‘তৌহিদি মুসলিম জনতা’ নামে সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উড়ো চিঠি পাঠিয়ে

নির্বাচনে জনগণই ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে দুটি শক্তি স্পষ্টভাবে উপস্থিত। একটি

মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের দায়ে মামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ

জেল হাজতে যমুনা অয়েলের তেল মাফিয়া এয়াকুব, অবসান হতে যাচ্ছে সাম্রাজ্য

হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩

হাদির ওপর হামলার ঘটনায় মনে হয়েছে মাথায় বাজ পড়েছে: সিইসি

নির্বাচন যথাসময়ে হবে, বানচালের চেষ্টা ব্যর্থ হবে: ইসি সানাউল্লাহ

তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনা জানানো হবে: মির্জা ফখরুল

ভারতের ভূখণ্ড বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার হয়নি: দিল্লির প্রতিক্রিয়া

সংখ্যালঘুদের আতঙ্কিত করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: হেফাজত

ইউএনওকে গ্রেপ্তারের নির্দেশদাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন বরখাস্ত

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান বাংলাদেশের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

হর্নের মাধ্যমে শব্দদূষণ রোধে পুলিশ সার্জেন্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মনোনয়ন বাণিজ্য গোপনে হয়, অভিযোগ পেলে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

বিশ্বখ্যাত জাপানী টয়োটা হায়েস এখন প্রগতিতে

শীতে খেজুর ‍গুড়ের উপকারিতা

ঢাবি উপাচার্য: ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না

ইসলামে ভাগ্য পরিবর্তনের দোয়া

‘গান পয়েন্টে’ থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ