ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

নির্বাচনি জনসংযোগ শেষে জামায়াত প্রার্থীর বাড়িতে সালাহউদ্দিন আহমদ

আমার বার্তা অনলাইন
০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ নিজ এলাকায় নির্বাচনি জনসংযোগ শুরু করেছেন। দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রথমবারের মতো নিজের নির্বাচনি এলাকায় গিয়ে জনসংযোগ শুরু করেন তিনি। দিনভর চকরিয়ার খুটাখালী, ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে জনসংযোগ করে রাতে একই আসনে জামায়াতের দলীয় প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাড়িতে যান তিনি।

জামায়াতের প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাড়ি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কালা সিকদারপাড়ায়। সেখানে গিয়ে জামায়াত প্রার্থী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় সালাহউদ্দিন আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত সহকারী ছফওয়ানুল করিম বলেন, ১ ডিসেম্বর দুপুরে জামায়াতের প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাবা নুরুল কবিরের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর সালাহউদ্দিন আহমদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছিলেন। গতকাল ঢাকা থেকে নিজ নির্বাচনি এলাকায় ফিরে জামায়াত প্রার্থীর বাড়িতে গিয়েও সমবেদনা জানিয়েছেন।

গতকাল সকাল ১০টায় পাঁচ দিনের নির্বাচনি সফরে সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। সকাল ১০টায় ঢাকা থেকে তিনি উড়োজাহাজে কক্সবাজার বিমানবন্দরে নেমে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর গাড়িবহর নিয়ে নিজের নির্বাচনি এলাকায় রওনা দেন।

বিমানবন্দরে সালাহউদ্দিন আহমদকে স্বাগত জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী জড়ো হন। জেলার শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী–বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের দলীয় প্রার্থী লুৎফর রহমান, জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দলীয় প্রার্থী শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি এ টি এম নুরুল বশর চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না।

বুধবার সকাল ১০টায় মা–বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে পেকুয়ায় জনসংযোগ শুরু করার কথা রয়েছে সালাহউদ্দিন আহমদের। এরপর বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিলখালী, বারবাকিয়া, টৈটং ও রাজাখালী ইউনিয়নে জনসংযোগ করবেন তিনি।

আমার বার্তা/জেএইচ

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু