ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

আমার বার্তা অনলাইন:
১৩ এপ্রিল ২০২৬, ১৭:৪০

মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে গত ১১ এপ্রিল বিকালে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে গিয়েছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সেখানে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণকে ধাক্কা মারার একটি ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। একজন সাবেক সংসদ সদস্য ও জুলাই আন্দোলনে সক্রিয় নেতাকে এভাবে অপমান করার তুমুল সমালোচনা হচ্ছিল।

ভিডিওটি নিয়ে এবার মুখ খুলেছেন মাসুদ অরুণ। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সঙ্গে তার সম্পর্ক নষ্টের জন্য কেউ এ ভিডিও ভাইরাল করেছে।

তার ভাষ্য, ‘শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সঙ্গে করমর্দন করেন, কুশলাদি বিনিময় করেন। অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ের একটা ভিডিও করে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক মাধ্যমে ছড়িয়েছে যা অত্যন্ত দুঃখজনক।’

উল্লেখ্য, মাসুদ অরুণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে মেহেরপুর-১ আসনে লড়েছিলেন। ১ লাখ ৪ হাজার ৭৮৭ ভোট পেলেও তিনি হেরে গিয়েছেন জামায়াতের প্রার্থী তাজউদ্দিন খানের কাছে, তিনি ১ লাখ ২১ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। মাসুদ অরুণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য।

আমার বার্তা/এমই

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: জামায়াত আমির

জামায়াতে ইসলামী ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে—এটা কেউ আগে মনে করতেন না। এখন অনেকেই সেটা মানেন উল্লেখ

ফারাক্কা বাঁধে উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত: ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন

সংবিধান সংশোধন: বিশেষ সংসদীয় কমিটিতে যাচ্ছে না জামায়াত-এনসিপি

জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনে করবে সরকার। তবে এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

স্লো ওভার রেটে জরিমানার সঙ্গে আরও বড় ক্ষতি হলো পাকিস্তানের

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: জামায়াত আমির

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

ফারাক্কা বাঁধে উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত: ফখরুল

প্রবাসীর কোরবানি তার ঈদের নামাজের পর হওয়া জরুরি?

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

হামের চেয়ে ভয়ংকর নিউমোনিয়া, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু