ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

পরওয়ারকে চোখ বেঁধে রিমান্ডে নেওয়ার সময় জেলখানা থেকে যে হুঙ্কার দিয়েছিলেন এ্যানি

আমার বার্তা অনলাইন:
২৬ এপ্রিল ২০২৬, ১৯:৩০

বিমান প্রতিমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে শেখ হাসিনা সরকারের সময় রাজবন্দিদের ওপর যে নির্যাতন চালানো হয়েছিল সেটি সামনে এনেছেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে আমরা যখন জেলে ছিলাম তখন জামায়াতের (বাংলাদেশ জামায়াতে ইসলামী) সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে রিমান্ডে নেওয়ার সময় চোখ বাঁধা হয়। তখন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি হুঙ্কার দিয়ে বলেছিলেন- তিনি (গোলাম পরওয়ার) ‘মাননীয় সংসদ সদস্য ছিলেন তার চোখ বাঁধা হচ্ছে কেন? এ্যানি চৌধুরীর হুঙ্কারের তখন কম্পিত হয়ে যান ডিবি অফিসাররা।’

আজ রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জামালপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, জুলাই-বিপ্লবের সময়ে আমি জেলে ছিলাম, প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু জেলে ছিলেন, আমাদের পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জেলে ছিলেন। আমাদের বেশ কয়েকজনকে মেরে ফেলার জন্য একসঙ্গে জেলে ঢুকিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।

তিনি আরও বলেন, আমরা জেলে থাকা অবস্থায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাহেবও জেলে ছিলেন। একদিন তার চোখ বেঁধে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। গোলাম পরওয়ারকে চোখ বেঁধে রিমান্ডে নিয়ে যাওয়ার সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সেদিন দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেছিলেন- তিনি মাননীয় সংসদ সদস্য ছিলেন, তার চোখ কেন বাঁধা হচ্ছে? এ্যানি চৌধুরী হুঙ্কার দিয়ে ডিবি অফিসারদের কম্পিত করেছিলেন। সেই এ্যানি চৌধুরীর বিরুদ্ধেও আজকাল বিরোধী দল থেকে কথা বলা শুরু হয়েছে।

সংসদ সদস্য মিল্লাত বলেন, আমি বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলতে চাই গতকাল শনিবার (২৫ এপ্রিল) আপনি বলেছেন- প্রত্যেক বছরই জুলাই আসবে। তার মানে আপনি জুলাইয়ের ভয় আমাদের দেখাচ্ছেন। জুলাইয়ে আমরা যেভাবে সফলতা লাভ করেছি, প্রত্যেক জুলাইয়ে আমরা সেভাবেই সফলতা লাভ করব ইনশাআল্লাহ। এরকম জুলাই অনেক চলবে। জুলাই আন্দোলনের কথা আপনারা ভুলবেন না।

মিল্লাত আরও বলেন, এই জুলাই আন্দোলনে (চব্বিশের) প্রায় ১৪০০ প্রাণ ঝরেছে। যার মধ্যে এক হাজারের বেশি বিএনপির লোক। কাজেই আমাদের ১৭ বছরের আন্দোলনকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।

আমার বার্তা/এমই

নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

গতকাল সংসদে দাঁড়িয়ে নাহিদ ইসলাম দুর্নীতির প্রমাণ চেয়েছেন। আমি ধরেই নিলাম তিনি নিজে কোন দুর্নীতির

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সরকার কঠোর অবস্থানে: আমিনুল হক

সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন

আমরা আন্দোলন করেছি, তারপর স্বৈরাচার বিতাড়িত হয়েছে: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সংগ্রাম করেছি, আমরা আন্দোলন করেছি এবং তারপর

সন্ত্রাসবাদ-জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর

সন্ত্রাসবাদ ও জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার

লিটারে ৪ টাকা বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম

মুক্তিযুদ্ধের চেতনা আমরা ধারণ করি, বিক্রি করি না: শামা ওবায়েদ

প্রতি এক হাজার কিলোমিটার সড়কে বছরে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে

অবশেষে ছাড় দিলো বিসিবি, পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা প্রণয়নে সরকারের কার্যক্রম শুরু

রূপপুর প্রকল্পে ৯০% ঋণ রাশিয়ার, ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ

বেলারুশের কৃষিখাতের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নতুন কুঁড়িতে আট খেলায় ১ লাখ ৬০ হাজার কিশোর-কিশোরী

বিশ্বকাপে তারকাদের নিষেধাজ্ঞামুক্ত রাখতে নিয়ম বদলে ফেলল ফিফা

বিরোধী দলের অসুস্থ এমপি রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

খাল খননে বাড়বে কর্মসংস্থান, ফিরবে প্রাকৃতিক ভারসাম্য: পানিসম্পদমন্ত্রী

ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতি না হয়