ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আমার বার্তা অনলাইন:
০৯ নভেম্বর ২০২৫, ১০:৫৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মালয়েশিয়া শাখা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে কুয়ালালামপুরের জি-টাওয়ার বলরুমে এ সভার আয়োজন করা হয়।

এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল। সভা পরিচালনা করেন মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহউদ্দিন ও প্রচার সম্পাদক বশির আলম।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন প্রেরণা। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে মালয়েশিয়া প্রবাসীদের ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খান বলেন, মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে দলের আদর্শে অবিচল রয়েছেন। তিনি ডিজিটাল সদস্যপদ নিবন্ধন প্রক্রিয়া সরাসরি দেখিয়ে দেন।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও সংগঠিত সদস্যপদ ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। দলের ডিজিটাল রূপান্তর প্রবাসীদের সম্পৃক্ততাকে নতুন মাত্রা দিয়েছে।

মালয়েশিয়া বিএনপির নীতিনির্ধারকরা জানান, নতুন সদস্যদের তথ্য অনলাইন সার্ভারে যুক্ত করা হবে, যা লন্ডনের কেন্দ্রীয় অফিসের সঙ্গে সমন্বিত থাকবে। এর ফলে প্রতিটি প্রবাসী সদস্য বিএনপির বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হতে পারবেন। তারা আরও জানান, মাসব্যাপী সদস্যপদ নিবন্ধন কর্মসূচি প্রতিটি রাজ্য শাখায় পর্যায়ক্রমে পরিচালিত হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সভাপতি দাতো আব্দু জলিল লিটন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ড. ওয়ালিউল্লা জাহিদ, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, সদস্য জসিম উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক একেএম হাবিবুর রহমান শিশির, মালয়েশিয়া শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, যুবদলের দপ্তর সম্পাদক মো. বাদল কারার, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, যুবদল নেতা বাবু সরকার, মীর্জা, বুকিত বিনতাং শাখা সভাপতি আনোয়ার হোসেন সেলিম, ক্লাং শাখা সভাপতি মো. জাকির, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির, সোহেল আজাদ, ছাত্রনেতা আদিত আঞ্জুম, জাসাস মালয়েশিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।

আমার বার্তা/এল/এমই

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের (কনস্ট্রাকশন) সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, একজন বাংলাদেশি

সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বলি হলেন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। কুয়েতে

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু, দুজন ব্রাহ্মণবাড়িয়ার

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল: কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী