ই-পেপার শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

আমার বার্তা অনলাইন
১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫

২৬ রানের হার দিয়ে নিউজিল্যান্ড সিরিজ শুরু করেছে বাংলাদেশ। হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের হাফ সেঞ্চুরিতে ২৪৭ রান করার পর কিউইরা দারুণ বোলিংয়ে বাংলাদেশকে ২২১ রানে অলআউট করে। নিকোলস ৬৮ রান করেন। ফক্সক্রফট ৫৯ রানের ঝলমলে ইনিংস খেলার পর হাফ সেঞ্চুরির পথে ছুটতে থাকা লিটন দাসকে (৪৬) আক্ষেপে পোড়ান। দলকে ১-০ তে এগিয়ে দিয়ে ম্যাচসেরা এই ক্রিকেটার বললেন, অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বাংলাদেশের মাটিতে খেলার পূর্ব অভিজ্ঞতার ফায়দা লুটেছেন তিনি।

ম্যাচ শেষে নিউজিল্যান্ডের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে ফক্সক্রফট বলেন, ‘বাংলাদেশে আসা ভিন্ন অভিজ্ঞতা আমাদের জন্য। আমাদের দেশে পেসারদের জন্য সাহায্য থাকে উইকেটে, ভালো ব্যালেন্স থাকে। এখানে কিছুটা স্পিনসহায়ক উইকেট থাকে। আজকের উইকেট অনেক ভালো ছিল। শুরুতে পেসাররাও ফায়দা পেয়েছে। পেসাররা পাওয়ারপ্লেতে ভালো করার পর স্পিনাররা মাঝের ওভারে সুযোগ কাজে লাগিয়েছে। উইকেটে আচরণে আমি বেশ খুশি। এর সাথে ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের পারফরম্যান্সেও বেশ খুশি। অবশ্যই সব মিলিয়ে অনেক খুশি। ২৪০ পার করে আমরা বেশ স্বস্তিতেই ছিলাম।’

নিজের বোলিং নিয়ে ফক্সক্রফট বলেন, ‘প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে বল করলাম। অনেক খুশি। ভাবছিলাম কীভাবে সেখানে বল করতে হবে, কীভাবে উইকেট নিতে হবে। চেষ্টা করেছি দ্রুত বল করে টার্ন আদায় করে নিতে। লাইটের নিচে উইকেট কিছুটা বেশি স্লো হয়েছে। আমি চেষ্টা করেছি সুযোগ নিতে, প্রথম আন্তর্জাতিক উইকেটও পেয়ে গেলাম।’

ফক্সক্রফট আরও বলেন, ‘(‘এ’ দলের সফর) ১০০% কাজে দিয়েছে। সম্ভবত ৫ম বার এখানে আসলাম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এসেছিলাম মনে হয়, ২০২৩ সালের দিকে এসে মনে হয় গোল্ডেন ডাক মেরেছিলাম (হাসি)। আন্তর্জাতিক অভিষেকের জন্য ভালো কিছু ছিল না সেটি। অবশ্যই এখানে আসলে কন্ডিশন উইকেট বুঝতে চেষ্টা করবেন তিনি। পুরো স্কোয়াডের সবাই আগে নিউজিল্যান্ডের হয়ে খেলেছে। ফলে এখানের উইকেট সম্পর্কে ভালো ধারণা ছিল সবারই। টম ল্যাথাম, হেনরি নিকোলস তারা আগে অনেক খেলেছে নিউজিল্যান্ডের হয়ে। স্পিন, পেস কীভাবে খেলতে হবে সব ব্যাপারেই ধারণা ছিল। আগের সিরিজগুলোর অভিজ্ঞতা এখানের উইকেট বুঝতে সাহায্য করেছে।’

ব্যাটিং পজিশন নিয়ে তার কথা, ‘হ্যাঁ, তিনে আগের বার (২০২৩ সালে) ব্যাট করেছিলাম, সেবার শরিফুল (ইসলাম) আমাকে আউট করেছিল (হাসি)। আজকে ছয়ে ব্যাট করতে হয়েছে, ভিন্ন ভূমিকা ছিল। ক্রিকেট মজার খেলা। সামনে যা আসবে তাই নিতে হবে। শুরু থেকেই লড়াই করে গেছি। ধীরে ধীরে কাজটা সহজ হয়েছে।’

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

আন্তর্জাতিক মানের আরো একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরীর পরিকল্পনা চলছে অনেক দিন ধরে। তবে সেটার অগ্রগতি

দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব বলে জানিয়েছেন যুব

তাপস বৈশ্য বললেন, অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা!

দেশের ক্রিকেট ইতিহাসে অধিনায়কদের নতুন করে সম্মানিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়কদের সম্মান

২৫ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটি

১৯৯২-৯৩ সালে প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা সদস্য কভেন্ট্রি সিটি। ২০০০-০১ মৌসুমে অবনমনের পর থেকে আর শীর্ষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে এবার যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এবার হরমুজে ভারতীয় ট্যাংকারে ইরানের গুলি, পিছু হটলো ২ জাহাজ

ট্রাম্পকে চাপে রাখার কার্যকরী যে অস্ত্রের সন্ধান দিলো ইরান যুদ্ধ

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

এসএসসি পরীক্ষা: কেন্দ্র এলাকায় যানজট এড়াতে ডিএমপির বিশেষ অনুরোধ

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু

চীনের ৩টি চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের সহযোগিতা স্মারক স্বাক্ষর

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষি মন্ত্রী

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’ দাবি সরকারের

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপে ‘অবিস্মরণীয়’ সাফল্য

দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে জনগণ: মাহদী আমিন

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

জরুরি সেবার যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ চেয়ে নোটিশ

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য