ই-পেপার রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
১৫ আগস্ট ২০২৬, ১৩:২৩

ডারউইন টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পথে। চা বিরতির পর মার্নাস লাবুশেনেকে ফেরায় বাংলাদেশ। তারপর স্টিভ স্মিথ হাল ধরলেও তাকে আউট করে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল তারা।

২ উইকেটে ৫১ রানে শেষ সেশনে মাঠে নামে অস্ট্রেলিয়া। স্মিথ ৮ ও লাবুশেন ২১ রানে অপরাজিত ছিলেন। তাইজুল ইসলাম এই সেশনের তৃতীয় ওভারে লাবুশেনকে বোল্ড করেন। তারপর স্মিথ ও ক্যামেরন গ্রিন প্রতিরোধ গড়েন। ১০৬ বলে ৪৯ রানের এই জুটি ভেঙে দিলেন মেহেদী হাসান মিরাজ। স্মিথকে ৪৪ রানে ফিরতি ক্যাচে আউট করেন বাংলাদেশি স্পিনার। ৮৮ বলের ইনিংসে ছিল ৫ চার। ১২২ রানে অস্ট্রেলিয়ার চার উইকেট পেল বাংলাদেশ।

এর আগে ২২৮ রানের লিড নিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায়। তারপর দ্বিতীয় ওভারেই আসে সাফল্য। ওয়েদারাল্ডকে বোল্ড করে তার ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে দেন হাসান। ডারউইন টেস্টের দ্বিতীয়বারের মতো তাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন তিনি। প্রথম ইনিংসে ২৩ রানে বাংলাদেশি পেসারের শিকার হয়েছিলেন লিটন দাসকে ক্যাচ দিয়ে। এবার মাত্র ৩ বল খেলে ডাক মারেন অজি ওপেনার। বল তার ব্যাটে লেগে স্টাম্পে আঘাত করে। ৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

আরেক ওপেনার ট্রাভিস হেড মাথাব্যথার কারণ হয়ে উঠছিলেন। তাকে ফিরিয়ে স্বস্তি ফেরান এই পেসার। অস্ট্রেলিয়া ৩৭ রানে হারায় দ্বিতীয় উইকেট। হেড তিন চারে ৩৫ বলে ১৭ রানে বোল্ড হন। ওয়েদারাল্ডের মতো একইভাবে হাসানের বল তার ব্যাটে আঘাত করে স্টাম্প ভেঙে দেয়। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার আট উইকেট পেয়ে যান বাংলাদেশি পেসার।

এর আগে হেড তার তিন চারের দুটি মারেন হাসানের একই ওভারে। ১১তম ওভারে দ্বিতীয় উইকেট পড়ার আগের ওভারটিতে দুটি চার মারেন তিনি ও মার্নাস লাবুশেন।

১৪তম ওভারে স্টিভ স্মিথকে বিদায়ের উদযাপনে মেতেছিল বাংলাদেশ। ইবাদত হোসেন তার বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন করেন। আম্পায়ার আঙুল তোলার আগেই রিভিউ নেন অজি ব্যাটার। কিন্তু রিভিউতে দেখা গেছে, বল তার ব্যাট ছোঁয়নি। একটা স্পাইক দেখা গিয়েছিল স্নিকোমিটারে, সেটি ব্যাট মাটিতে আঘাত করার কারণে। ৩ রানে জীবন পান স্মিথ। কিন্তু হাফ সেঞ্চুরি করতে পারলেন না।

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ

২২৮ রানের লিড বাংলাদেশের, শুরুতেই আঘাত হাসানের

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

দলীয় স্কোর তিনশ পার হওয়ার পরপর ছোট্ট একটা ধস। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশের শক্ত

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

প্রায় এক দশকের ভালোবাসার সম্পর্ককে চূড়ান্ত রূপ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। গত ১১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ

জাতীয় গ্রিডে দিনে ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে পেট্রোবাংলা

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করব: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

গজরিয়া গোল্ডকাপ টুর্ণামেন্টের ২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর উদ্বোধন

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা: সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সংকেত