ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

এশিয়া কাপে বাংলাদেশের রাইজিং স্টারস দলে যারা

আমার বার্তা অনলাইন:
১৫ নভেম্বর ২০২৬, ১১:২৬

দক্ষিণ আফ্রিকায় টেস্ট স্কোয়াডে যুক্ত হওয়ায় রাইজিং স্টার্স এশিয়া কাপের দলে থাকতে পারছেন না নাঈম শেখ। তার জায়গায় মূল স্কোয়াডে এসেছেন টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান। সাদা বলে জাতীয় দলের নিয়মিত এই ব্যাটারকে অধিনায়কও করা হয়েছে বাংলাদেশ 'এ' দলের।

রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ১৫ জনের চূড়ান্ত দল দেয় বিসিবি। তাতে নাঈমের জায়গায় সাইফের আসাই বড় খবর। এর বাইরে স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞ সাব্বির রহমান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসির আলি চৌধুরীরা। আছেন ঘরোয়া ক্রিকেটে অনেক অভিজ্ঞতা থাকা ইরফান শুক্কুর।

ওয়ানডে স্কোয়াডে প্রায় নিয়মিত থাকা পারভেজ হোসেন ইমনকেও রাখা হয়েছে দলে। মিডল অর্ডারে খেলার জন্য শাহাদাত হোসেন দিপুকে জায়গা দেওয়া হয়েছে। তবে প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, এসএম মেহরুব।

কাতারে আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাইজিং স্টার্স এশিয়া কাপের এবারের আসর চলবে। খেলা হবে ওয়ানডে ফরম্যাটে। দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে আটটি দল। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের 'এ' দল অংশ নিলেও হংকং, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের মূল দল খেলবে।

'এ' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষরা হলো আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। 'বি' গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে আরব আমিরাত ও নেপাল। ম্যাচগুলো হবে দোহার দুটি ভেন্যুতে— ওয়েস্ট এন্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ডব্লিউইআইসিএস) ও ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউডিএসটি) মাঠে।

এই আসরে ভালো করা ক্রিকেটাররা আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকবেন।

বাংলাদেশ 'এ' দল :

পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব।

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

পুরো ম্যাচে দুর্দান্ত খেলেও ৮৬তম মিনিটে ছোট্ট একটি ভুলেই হয়ে গেলো সর্বনাশ। বাংলাদেশের জালে বল

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার জাতীয় স্টেডিয়ামে

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাফ সেমিফাইনালের মহারণে একাদশে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। গত ম্যাচে ডিফেন্ডার সাদ উদ্দিন মারাত্মক

স্যান্ডপেপারগেট নিয়ে সিএ-র তদন্তে ধামাচাপা দেওয়ার গন্ধ পাচ্ছেন ওয়ার্নার

২০১৮ সালের স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত পরিচালনার ধরনে ‘ধামাচাপা দেওয়ার গন্ধ পাচ্ছেন’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসপি জাহাংগীরের দায় ব্যক্তিগত, বাহিনীর নয়: সিএমপি কমিশনার

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ

এশিয়া কাপে বাংলাদেশের রাইজিং স্টারস দলে যারা

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে ১৩ বসতঘরসহ পুড়ল হোটেল-দোকান

সিদ্ধিরগঞ্জে যুবককে নৃশংসভাবে হত্যা, পিঠে ২০-২২টি ছুরিকাঘাতের চিহ্ন

রাশিয়ার কাছে দনবাস অঞ্চল ছেড়ে দিতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ধাপ্পাবাজি বললেন আইজেনকোট

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে আগুন

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান