ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

১০ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৫, ০৯:১৭

আজ সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ● ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ● ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৪৯৩ - ক্রিস্টোফার কলম্বাস দ্বিতীয় সমুদ্রযাত্রায় অ্যান্টিগুয়া আবিষ্কার করেন।

১৬৫৯ - ইষ্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের কর্তৃত্ব গ্রহণ করে।

১৬৯৮ - কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের মালিকানা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়।

১৭৯৯ - ফ্রান্সে ব্রুমার অভ্যুত্থান সংঘটিত হয়।

১৮৫৯ - অস্ট্রিয়া ও সার্ডিনিয়ার মধ্যে জুরিখ শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০৮ - বিপ্লবী কানাইলাল দত্তের ফাঁসি কার্যকর হয়।

১৯৬৪ - লিওনিদ ব্রেজনেভ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব মনোনীত হন এবং সরকারি ক্ষমতা হাতে তুলে নেন।

১৯৭০ - ফিজি স্বাধীনতা লাভ করে।

১৯৭২ - ইতালীয় গণিতবিদ, দার্শনিক ও হিসাববিজ্ঞানের জনক- লুকা প্যাসিওলি কর্তৃক হিসাব বিজ্ঞানের আদিগ্রন্থ 'সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা’ প্রকাশ। এ স্মৃতি স্মরণে 'আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস'

১৯৮২ - পৃথিবীতে ১৯১০ সালের পর আবার হ্যালির ধূমকেতু দেখা গেল।

১৯৮৬ - বাংলাদেশের সংবিধানের ৭ম সংশোধনী গৃহীত হয়। এতে সামরিক আইন প্রত্যাহার করে নেয়া হয়।

১৯৮৯ - পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজনের প্রতীক বার্লিন দেয়াল বহু জায়গায় ভেঙে দেওয়া হয়।

১৯৯১ - আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে একুশে বছর নির্বাসন শেষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল আবার প্রথম আন্তর্জাতিক খেলায় অংশ নেয় কলকাতার ইডেনে ভারতের বিরুদ্ধে।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৪৮৩ - মার্টিন লুথার, জার্মান সন্ন্যাসী ও পুরোহিত প্রটেস্ট্যান্ট সংস্কার নেতা।

১৬৯৭ - উইলিয়াম হগারথ, ইংরেজ চিত্রশিল্পী, চিত্রকর ও সমালোচক।

১৭২৮ - অলিভার গোল্ডস্মিথ, আইরিশ বংশোদ্ভূত ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।

১৮৪৮ - স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ, রাষ্ট্রগুরু।

১৮৬৮ - গিচিন ফুনাকোশি, জাপানি মার্শাল আর্টিস্ট, “জাপান কারাতে অ্যাসোসিয়েশন” এর প্রতিষ্ঠাতা।

১৮৯৩ - অমল হোম, বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক।

১৯০৭ - হরিধন মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।

১৯১৮ - আর্নস্ট অটো ফিশার, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও অধ্যাপক।

১৯৩৬ - পল পোস্টাল, মার্কিন ভাষাবিজ্ঞানী।

১৯৩৯ - আমজাদ খান চৌধুরী, বাংলাদেশি ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং প্রাক্তন সেনা কর্মকর্তা।

১৯৪২ - রবার্ট এঙ্গেল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।

১৯৫৪ - জয় গোস্বামী, বাঙালি কবি এবং সাহিত্যিক।

১৯৫৫ - রাজা সেন, বাঙালি ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক।

১৯৬০ - নিল গাইমান, ইংরেজ লেখক, চিত্রকর ও চিত্রনাট্যকার।

১৯৬৭ - আশুতোষ রানা, ভারতীয় অভিনেতা।

১৯৭৪ - সিমোন সিং, ভারতীয় অভিনেত্রী এবং মডেল।

১৯৮৫ - আফতাব আহমেদ, বাংলাদেশ ক্রিকেটার, ডানহাতি ব্যাটসম্যান এবং পেস বোলার।

১৯৯২ - ওয়িলফ্রিয়েড যাহা, ইংরেজ ফুটবল খেলোয়াড়।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৭২৮ - ফ্যডর আপ্রাক্সিন, রাশিয়ান অ্যাডমিরাল।

১৮২২ - বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ রচনার পথিকৃৎ উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি।

১৮৯১ - জ্যঁ নিকোলা আর্তু র‍্যাঁবো, ফরাসি কবি ও শিক্ষাবিদ।

১৯০৮ - কানাইলাল দত্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।

১৯০৯ - জর্জ এসেক্স ইভান্স, অস্ট্রেলিয়ান কবি ও শিক্ষাবিদ।

১৯১৫ - রাধারমন দত্ত, বাংলাদেশের বিখ্যাত বাউল মরমী সাধক।

১৯১৭ - হ্যারি ট্রট, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৩২ - সুনীতি দেবী,ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্য কোচবিহারের মহারানি।

১৯৩৮ - কামাল আতাতুর্ক, তুরস্কের জাতির পিতা, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি।

১৯৬৪ - জিম্মি ডড, আমেরিকান অভিনেতা ও গায়ক।

১৯৮৩ - আ. ক. ম. মুজতবা, বাংলাদেশি সংগীতশিল্পী, বেহালা ও বংশীবাদক।

১৯৮৭ - নূর হোসেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন তথা স্বৈরাচারবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী।

১৯৯৩ - বাঙালি শিশু সাহিত্যিক ও ছড়াকার হরেন ঘটক।

২০০৮ - মিরিয়াম মাকেবা, দক্ষিণ আফ্রিকার গায়ক, গীতিকার, অভিনেত্রী ও সমাজ কর্মী।

২০০৯ - সিম্পল কাপাডিয়া, ভারতীয় অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার।

২০১২ - মারিয়ান লাইনস, ইংরেজ অভিনেত্রী, লেখক ও সুরকার।

২০২৪ - উইলিয়াম রাদিচে, বাংলা সাহিত্যের দূত, লেখক ও অনুবাদক।

ছুটি ও অন্যান্য :

নূর হোসেন দিবস

আমার বার্তা/এমই

৩১ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ● ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ১০ রজব ১৪৪৭। আজকের

৩০ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ● ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৯ রজব ১৪৪৭। আজকের

২৯ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ● ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৮ রজব ১৪৪৭। আজকের

২৮ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ ● ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৭ রজব ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু