ই-পেপার বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

১৪ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন
১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮

আজ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ● ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ● ২২ জমাদিউস সানি ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১১২৪ - থিওবাল্ড বুক্কাপেকাস পোপ নির্বাচিত হন।

১৫৬৮ - রাজকুমারী মেরি স্টুয়ার্ট স্কটল্যান্ডের রানি হন।

১৫৭৫ - ইস্টভান বাথোরি পোল্যান্ডের রাজা নির্বাচিত হন।

১৬৫৬ - প্রথম কৃত্রিম মুক্তা তৈরি করা হয়।

১৮০৫ - ফসিল জ্বালানি হিসেবে পাথুরে কয়লার তীব্র তাপ শক্তি উৎপাদনের ক্ষমতার বিষয়টি আবিষ্কৃত হয়।

১৯০১ - বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাংকের কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেন।

১৯০৩ - বিমান আবিষ্কারকারী রাইট ভ্রাতৃদ্বয় উত্তর ক্যারোলিনায় প্রথম আকাশযান উড্ডয়নের প্রচেষ্টা চালান।

১৯১১ - নরওয়েজীয় অভিযাত্রী রোল্ড আমুন্ডেসন ওলাভ জালান্ড, হেলমার হ্যানসেন, স্ভেরে হ্যাসেল ও অস্কার উইস্টিংকে নিয়ে গড়া তার দল নিয়ে প্রথম দক্ষিণ মেরুতে পা রাখে।

১৯১৫ - জ্যাক জনসন কৃষ্ণাঙ্গ হিসেবে প্রথম হেভিওয়েট মুষ্টিযুদ্ধে বিজয়ী হন।

১৯১৮ - ব্রিটেনের সাধারণ নির্বাচনে নারীরা সর্বপ্রথম ভোটাধিকার প্রয়োগ করেন।

১৯৪৬ - আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে।

১৯৪৬ - জাতিসংঘের সাধারণ পরিষদ নিউ ইয়র্কে সদর দপ্তর স্থাপনের পক্ষে ভোট দেয়।

১৯৪৭ - রোমানিয়া প্রজাতন্ত্রী দেশে পরিণত হয়।

১৯৫৫ - আলবেনিয়া, অস্ট্রিয়া, বুলগেরিয়া, ক্যাম্বোডিয়া, ফিনল্যান্ড, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, জর্ডান, লাওস, লিবিয়া, পর্তুগাল, রোমানিয়া, স্পেন ও শ্রীলঙ্কা জাতিসংঘে যোগ দেয়।

১৯৬০ - সোমালিয়ার সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

১৯৬১ - তাঞ্জানিয়া জাতিসংঘে যোগ দেয়।

১৯৭১ - মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।

১৯৮১ - ইহুদিবাদী ইসরাইলের সংসদ অধিকৃত গোলান মালভূমিকে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের ভূখণ্ড বলে ঘোষণা করে।

১৯৯৪ - সকাল ১০টা ৪০ মিনিটে চীনের তখনকার রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী লি ফেং সারা বিশ্বের কাছে “ইয়াংসি নদীর তিন গিরিখাত প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু” হবার কথা ঘোষণা করেন।

১৯৯৫ - প্যারিসে বসনীয় শান্তিচুক্তি (ডেইটন চুক্তি) আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।

১৯৯৬ - বাংলাদেশে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন।

১৯৯৯ - কিরিবাশ, নাউরু ও টোঙ্গা জাতিসংঘে যোগ দেয়।

জন্ম

১৫০৩ - নসট্রাদামুস, ফরাসি ভবিষ্যদ্বক্তা, জ্যোতিষী, লেখক এবং ঔষধ প্রস্তুতকারক ও চিকিৎসা সামগ্রী বিক্রেতা।

১৫৪৬ - টাইকোব্রাহে, ড্যানীয় জ্যোতির্বিদ ও রসায়নবিদ।

১৬২৬ - গো-সুজাকো, জাপানের সম্রাট।

১৮৭৮ - হরিহর শেঠ, সাহিত্যিক ও ইতিহাসবেত্তা।

১৯১২ - হেমাঙ্গ বিশ্বাস, সংগীতশিল্পী ও সুরকার।

১৯২২ - নিকোলাই বাসভ, নোবেল পুরস্কার বিজয়ী সোভিয়েত পদার্থবিজ্ঞানী এবং শিক্ষাবিদ।

১৯২৪ - রাজ কাপুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও হিন্দি চলচ্চিত্রের পরিচালক।

১৯২৮ - নির্মলকুমার চক্রবর্তী, বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের বাঙালি অভিনেতা।

১৯৩৪ - শ্যাম বেনেগল, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৩৬ - বিশ্বজিৎ চ্যাটার্জী, ভারতের বাংলা ও হিন্দি চলচ্চিত্রের বাঙালি অভিনেতা।

১৯৪৬ - সঞ্জয় গান্ধী, প্রাক্তন ভারতীয় রাজনীতিবিদ।

১৯৪৬ - এন্টোনি বিভোর্‌, ইংরেজ ঐতিহাসিক।

১৯৫৩ - বিজয় অমৃতরাজ, ভারতীয় টেনিস খেলোয়াড়, ক্রীড়া ভাষ্যকার ও অভিনেতা।

১৯৫৪ - মাকসুদুল আলম, বাংলাদেশি জিনতত্ত্ববিদ, পেঁপে, রাবার, পাট এবং ছত্রাক জিনোম উদ্ভাবক।

১৯৬৫ - মনোজ যোশী, ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চ অভিনেতা।

১৯৬৭ - সন্দীপ গোস্বামী, ভারতীয় বাঙালি কবি, সমালোচক।

১৯৬৮ - জয় সেনগুপ্ত, বাঙালি ভারতীয় অভিনেতা।

১৯৭৮ - সমীরা রেড্ডি, ভারতীয় অভিনেত্রী।

১৯৭৯ - সমিত বসু, বাঙালি ভারতীয় ঔপন্যাসিক, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং কলামনিস্ট।

১৯৮০ - জুহি পরমার, ভারতীয় টেলিভিশন অভিনেত্রী।

১৯৮৪ - দিব্যাঙ্কা ত্রিপাঠি, ভারতীয় টেলিভিশন অভিনেত্রী।

১৯৮৪ - রানা দাগ্গুবতি, ভারতীয় অভিনেতা।

১৯৯৪ - কুলদীপ যাদব, ভারতীয় ক্রিকেটার।

মৃত্যু

১১৩৬ - চতুর্থ হেরাল্ড, নরওয়ের সম্রাট।

১৫৪২ - পঞ্চম জেমস, স্কটল্যান্ডের রাজা।

১৭৯৯ - জর্জ ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি।

১৯৩৬ - ইয়োসেফ ব্লক, জার্মান সমাজতান্ত্রিক সাংবাদিক।

১৯৭০ - কুমুদরঞ্জন মল্লিক, বাঙালি কবি ও শিক্ষাবিদ।

১৯৭১ - মহিউদ্দীন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ, মুক্তিযোদ্ধা।

১৯৭১ - শহীদুল্লাহ কায়সার, লেখক।

১৯৭১ - মুনীর চৌধুরী, ভাষাবিজ্ঞানী।

১৯৭১ - মোফাজ্জল হায়দার চৌধুরী, মননশীল প্রবন্ধকার, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক, শিক্ষাবিদ।

১৯৭১ - এ এফ এম আবদুল আলীম চৌধুরী - চিকিৎসক।

১৯৭১ - আবুল খায়ের - ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক।

১৯৭১ - ডা. মোহাম্মদ মোর্তজা - ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞানের শিক্ষক ও চিকিৎসক।

১৯৭১ - ড. ফয়জুল মহী - শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গবেষক।

১৯৭১ - গিয়াসউদ্দীন আহমদ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সিনিয়র অধ্যাপক।

১৯৭১ - আ ন ম গোলাম মোস্তফা - দৈনিক পূর্বদেশ-এর সাংবাদিক।

১৯৭১ - আনোয়ার পাশা - কবি, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ।

১৯৭১ - ডা. মোহাম্মদ ফজলে রাব্বি - চিকিৎসক ও ঢাকা মেডিক্যাল কলেজের প্রফেসর।

১৯৭১ - সেলিনা পারভীন - সাংবাদিক।

১৯৭১ - সিরাজুল হক খান - শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

১৯৭১ - এস. এম. এ. রাশীদুল হাসান - শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

১৯৭১ - সন্তোষচন্দ্র ভট্টাচার্য - ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক।

১৯৮৪ - ধীর আলী মিয়া, বাংলাদেশি যন্ত্র বাদক, সংগীত পরিচালক, ও সুরকার।

১৯৯৫ - কনস্ট্যান্স টিপার, ইংরেজ ধাতুবিদ ও স্ফটিকবিদ।

১৯৮৯ - আন্দ্রে শাখারভ, সোভিয়েত পরমাণু বিজ্ঞানী, ভিন্নমতাবলম্বী এবং মানবাধিকার কর্মী।

১৯৯৯ - আবদুল লতিফ, ভাষাসৈনিক।

২০১৮ - আমজাদ হোসেন, বাংলাদেশি অভিনেতা, লেখক এবং চলচ্চিত্রকার।

ছুটি ও অন্যান্য :

শহীদ বুদ্ধিজীবী দিবস (বাংলাদেশ)

আমার বার্তা/জেএইচ

১৩ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। আজ ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার। বছরের পর

১২ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ● ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ২২ রজব ১৪৪৭। আজকের

১১ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ● ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ২১ রজব ১৪৪৭। আজকের

১০ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। আজ ১০ জানুয়ারি ২০২৬, শনিবার। বছরের পর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি

হজের বিমান ভাড়া স্থানান্তর করেনি ৪২ এজেন্সি, ব্যাখ্যা চাইল মন্ত্রণালয়

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে: কাতার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত: নজরুল ইসলাম

ভোটের ট্রেনে ২০৪৫ জন, আপিলে প্রার্থিতা ফিরে পাচ্ছেন অনেকেই

ঢাকায় নিজ বাসভবনে ওয়ার্ড জামায়াতের নেতাকে হত্যা

রাজউকে নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি: কোটি টাকার মিশনে ইমারত পরিদর্শক বিটু

বেকসুর খালাস পেলেন ইরাকে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

আমি নিশ্চিত তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন: প্রধান উপদেষ্টা

আইপিএলে খেলা পেসারকে বিশ্বকাপের জন্য ভিসা দিচ্ছে না ভারত

বিয়ের আনন্দ নিমিষেই শেষ নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে কনের নানির মৃত্যু

দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

গণভোটে ‘না’ জয়যুক্ত হলে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান: নাহিদ ইসলাম

ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত: ইরানের সরকারি কর্মকর্তা

নির্বাচন সুষ্ঠু হলেও অর্থবহ হবে কিনা সন্দেহ দেবপ্রিয় ভট্টাচার্যের

আগামীর সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আহমদ

এক কোটি লিটার সয়াবিন ও ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

আফগানিস্তানের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ঢাকার কোচ

বিদ্যমান ব্যবস্থায় গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামো দুর্বল: তাসনিম জারা