ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরকার হার্ডলাইনে, পরিবারের সঙ্গে নেগোসিয়েশনের পথে আদ্-দ্বীন হাসপাতাল

আমার বার্তা অনলাইন:
০৬ জুন ২০২৬, ১১:৩৯

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর পেছনে চিকিৎসা ও ব্যবস্থাপনায় চরম অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ৭২ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না দিলে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। আগামীকাল রোববার নোটিশের জবাব দেওয়ার সময়সীমা শেষ হতে থাকলেও এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কোনো উত্তর দেয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র।

এদিকে মন্ত্রণালয় থেকে করা তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে উক্ত ঘটনার আইনি দিক, ভুক্তভোগী পরিবারগুলোর অবস্থান এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ কর্মীদের সামনে হাসপাতালের পক্ষে বিস্তারিত তথ্য তুলে ধরবেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

হাসপাতালের একটি সূত্র জানায়, সাংবাদিক সম্মেলনে গণমাধ্যম কর্মীদের ওপর হাসপাতাল কর্তৃপক্ষের চালানো হামলার বিষয়ে ক্ষমা চাওয়া, ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণাসহ আইনি নানা প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে৷

এদিকে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, তদন্তে অবহেলার প্রমাণ পাওয়ার পর এরই মধ্যে হাসপাতালটির লাইসেন্স বাতিলসহ কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্যসেবায় জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এ সিদ্ধান্তকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছে সরকার।

এ বিষয়ে গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সম্ভবত মৃত্যুর কারণ ছোট কক্ষে দীর্ঘ সময় এসি না থাকা। প্রয়োজনীয় এসি না থাকায় ঘটনাস্থলে অক্সিজেন স্বল্পতা হয়। যে কারণে কার্বন-ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। প্রশাসনিক দায়িত্বে থাকা কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। বিদ্যমান আইন অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, রোববারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। আমার আইনে যতটুকু কঠোর (হার্ড) হওয়া সম্ভব, আমরা ততটুকুই যাব। এবার আর কাউকে মাফ করা হবে না

এদিকে হাসপাতালকে দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের নোটিশে বলা হয়, ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ১ জুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।

তদন্তকালে কমিটি হাসপাতালের ডিজি, এডি, শিশু বিভাগের প্রধান, এনআইসিইউতে কর্মরত চিকিৎসক, ঘটনাস্থলে দায়িত্ব পালনরত নার্স, আয়া এবং রোগী ও রোগীর অ্যাটেনডেন্টসহ মৃত নবজাতকদের পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহণ করে।

তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে যে, আদ্-দ্বীন হাসপাতাল পরিচালনায় ‘The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982’ অধ্যাদেশের বিধানসমূহ যথাযথভাবে পালন করা হয়নি। এই নিয়মের চরম অবহেলার কারণেই ওই ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে কমিটি হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী সাব্যস্ত করেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আদ্-দ্বীন হাসপাতালটি উক্ত অধ্যাদেশের ৮ ধারা অনুযায়ী নিবন্ধিত। তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ মেলায় ধারা মোতাবেক কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, তার যৌক্তিক কারণ আগামী ৭২ ঘণ্টার মধ্যে সশরীরে বা লিখিতভাবে জানানোর জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে।

আমার বার্তা /জেএইচ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির

আদ্ দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটির রিপোর্ট ও স্বাস্থ্য

গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

গ্যাস লিকেজের পৃথক দুটি ঘটনায় রাজধানীতে ছয়জন দগ্ধ হয়েছেন। মিরপুর ও উত্তরখানে এ দুটি ঘটনায়

সিগারেট ধরাতে আগুন জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। সিগারেট ধরানোর জন্য

মহাখালীতে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে গেলো বাস, হেলপার নিহত

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় ভাটি বাংলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (আইল্যান্ড) সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আমির হোসেন

ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহে পৃথক বাজেটের আহ্বান

শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

তুরস্ক-বাংলাদেশের বন্ধনকে আরও শক্তিশালী করতে থাকবো: হাকান ফিদান

রাত ১টার মধ্যে যে ১৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

মূল্যস্ফীতির সঙ্গে বিদ্যুৎ সংকটের চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা

মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯