ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

আমার বার্তা অনলাইন:
০৬ জুন ২০২৬, ১৮:৫২

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক যন্তর-মন্তরে পরীক্ষা দুর্নীতি ও প্রশ্নফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর একটি শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ শেষে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ছয়জনকে আটক করেছে দিল্লি পুলিশ।

শনিবার (৬ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিকে কেন্দ্র করে যন্তর-মন্তর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়।

পুলিশের দাবি, সম্ভাব্য উত্তেজনা এড়াতেই ওই ছয়জনকে আটক করা হয়েছে। তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ সমাবেশে যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসা ককরোচ পার্টির মূল নেতা অভিজিৎ দীপকে এক্স (X)-এ দেওয়া এক পোস্টে বলেন, ‘আমাদের এই আন্দোলনকে ভালোবাসা ও শান্তির সঙ্গে এগিয়ে নিতে হবে।’

তিনি আরও জানান, পরীক্ষাসংক্রান্ত ত্রুটি ও প্রশ্নফাঁসের অভিযোগে মন্ত্রীর পদত্যাগের দাবিতে তিনি বোস্টন থেকে ভারতে ফিরে এই বিক্ষোভে অংশ নিয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়ার আগে তিনি বলেন, ‘আমার বিমান যখন দিল্লিতে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল, তখন মনে হচ্ছিল এটাই হয়তো আমার স্বাধীনতার শেষ মুহূর্ত। এই উদ্দেশ্যে আমি আমার স্বাধীনতা বিসর্জন দিতেও প্রস্তুত ছিলাম।’

এদিকে জলবায়ু কর্মী ও শিক্ষাসংস্কারক সোনম ওয়াংচুক জানিয়েছেন, ৫ জুনের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে তিনি এই আন্দোলনে যোগ দেবেন।

বিক্ষোভে শত শত শিক্ষার্থী ও তরুণ অংশ নেন, যাদের মধ্যে ছিলেন স্কুল-কলেজের শিক্ষার্থী, প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থী এবং তরুণ পেশাজীবীরা। অনেককে তেলাপোকার মুখোশ পরে এবং হাতে ফুল নিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়। কিছু অভিভাবকও সন্তানদের সঙ্গে উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভস্থলে সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা থাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

আমার বার্তা/এমই

মূল্যস্ফীতির সঙ্গে বিদ্যুৎ সংকটের চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা

যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করছে ইরান। তবে দেশটির সামনে এখন আরেকটি

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে

ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির: পুতিন

রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধে ভ্লাদিমির পুতিকে খোলা চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খোলা চিঠিতে

রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত, বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

পারস্য উপসাগরের গোরুক ও কেশম দ্বীপে ইরানের প্রতিরক্ষা বাহিনীর রাডার স্টেশনে মার্কিন বাহিনীর বোমাবর্ষণের কয়েক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আমির হোসেন

ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহে পৃথক বাজেটের আহ্বান

শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

তুরস্ক-বাংলাদেশের বন্ধনকে আরও শক্তিশালী করতে থাকবো: হাকান ফিদান

রাত ১টার মধ্যে যে ১৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

মূল্যস্ফীতির সঙ্গে বিদ্যুৎ সংকটের চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা

মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯