ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্পেসএক্সকে মাসে ৯২ কোটি ডলার দেবে গুগল

আমার বার্তা অনলাইন:
০৬ জুন ২০২৬, ১১:১৮

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ আরও বাড়াচ্ছে গুগল। এ জন্য স্পেসএক্সের সঙ্গে বিশাল অঙ্কের একটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রতি মাসে স্পেসএক্সকে ৯২ কোটি ডলার পরিশোধ করবে গুগল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকার বেশি।

এর বিনিময়ে প্রায় ১ লাখ ১০ হাজার এনভিডিয়া জিপিইউ, সিপিইউ, মেমোরি এবং সংশ্লিষ্ট কম্পিউটিং অবকাঠামো ব্যবহারের সুযোগ পাবে গুগল।

স্পেসএক্স জানিয়েছে, এআই সেবার চাহিদা দ্রুত বাড়তে থাকায় অতিরিক্ত কম্পিউটিং সক্ষমতার প্রয়োজন হয়েছে। সেই চাহিদা পূরণেই এই চুক্তি।

গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের নতুন এআই পণ্য ও সেবাগুলোর ব্যবহার প্রত্যাশার চেয়েও দ্রুত বাড়ছে। বিশেষ করে জেমিনি এন্টারপ্রাইজ এবং এআই এজেন্ট প্ল্যাটফর্মে গ্রাহকদের আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এর আগে মে মাসে স্পেসএক্স একই ধরনের আরেকটি বড় চুক্তি করে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সঙ্গে। সে চুক্তির আওতায় মাসে ১২৫ কোটি ডলার দেওয়ার কথা রয়েছে প্রতিষ্ঠানটির।

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইতোমধ্যে এ বছর ১৮০ বিলিয়ন ডলারের বেশি মূলধনি ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। পাশাপাশি এআই অবকাঠামো সম্প্রসারণে ৮০ বিলিয়ন ডলারের নতুন শেয়ার বিক্রির উদ্যোগও নিয়েছে।

চুক্তিতে বাতিলের সুযোগও রাখা হয়েছে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের পর উভয় পক্ষ ৯০ দিনের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারবে।

এদিকে স্পেসএক্স আগামী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানিটি প্রায় ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। পরিকল্পনা অনুযায়ী, এর বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, এআই খাতে তীব্র প্রতিযোগিতার কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন বিপুল পরিমাণ কম্পিউটিং শক্তি নিশ্চিত করতে বড় অঙ্কের বিনিয়োগ করছে। গুগল-স্পেসএক্সের নতুন চুক্তি সেই প্রবণতারই আরেকটি বড় উদাহরণ।

আমার বার্তা /জেএইচ

পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যেসব কাজ না করলে বিপদ

বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ছবি, ভিডিও, ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত নথি থেকে শুরু

এআই অবকাঠামো গড়তে ৮০ বিলিয়ন ডলার সংগ্রহ করবে অ্যালফাবেট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। এই দৌড়ে এগিয়ে থাকতে এবার বড়

ফোন নম্বর ছাড়াই কথা বলা যাবে হোয়াটসঅ্যাপে

ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়াতে নতুন ইউজারনেম ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধা চালু হলে ফোন নম্বর

ফোর-জি নেটওয়ার্কের আওতায় এসেছে দেশের ৯৯ শতাংশ জনগোষ্ঠী

বর্তমানে দেশের প্রায় ৯৯ শতাংশ জনগোষ্ঠী ৪জি নেটওয়ার্কের আওতায় এসেছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আমির হোসেন

ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহে পৃথক বাজেটের আহ্বান

শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

তুরস্ক-বাংলাদেশের বন্ধনকে আরও শক্তিশালী করতে থাকবো: হাকান ফিদান

রাত ১টার মধ্যে যে ১৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

মূল্যস্ফীতির সঙ্গে বিদ্যুৎ সংকটের চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা

মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯