ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আল-মুসলিম গ্রুপ

ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

আমার বার্তা অনলাইন:
০৬ জুন ২০২৬, ১৯:৩১

সাভারে আল-মুসলিম গ্রুপের তিনটি পোশাক কারখানায় ১৮৬৪ জন পোশাক শ্রমিককে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। এ নিয়ে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।

শনিবার (৬ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাস স্ট্যান্ডের আল-মুসলিম পোশাক কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে শ্রমিকরা। এছাড়া সাভারের রেডিও কলোনী এলাকায় আল-মুসলিমের অপর একটি কারখানার সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন।

সরেজমিনে জানা যায়, ঈদের ছুটির পর শনিবার খোলে আল-মুসলিমের তিনটি পোশাক কারখানা। তাই অন্যবারের মতোই কারখানায় কাজে যোগ দিতে আসেন শ্রমিকরা। এসময় গেটের দারোয়ান শ্রমিকদের ফটকের সামনে নোটিশ দেখতে বলেন। পরে ছাঁটাইয়ের নোটিশ দেখে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে সাভারের উলাইল বাসস্ট্যান্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

এরপর উত্তেজিত শ্রমিকরা সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেন অবরোধ করে বিক্ষোভ করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ সাজোয়াজান দিয়ে অবস্থান নেয়।

জয়নব নামে এক নারী পোশাক শ্রমিক জানান, আমি তিন বছর ধরে আল-মুসলিমে কাজ করছি। এবার ঈদের ছুটিতে সবাই গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেসময় বিকাশে এক মাসের বেতন দেওয়া হয়েছে। এরপরে একটি এসএমএস দিয়ে ছাঁটাই করা হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের দাবি, হঠাৎ ছাঁটাই না করে চাকরিতে পুর্নবহাল করা হোক। অন্যথায় তিন মাসের বেতন দেওয়ার দাবি জানান তিনি।

অপারেটর সাগরিকা বেগম বলেন, ‘আমি ২০১৭ সাল থেকে আল-মুসলিম গ্রুপে চাকরি শুরু করি। আমাদের কিছু না জানিয়েই ঈদের ছুটির পরে এসে দেখি ছাঁটাই করা হয়েছে। কিন্তু আমি প্রায় ৯ বছর ধরে চাকরি করছি। আমাকে ১ লাখ ৩ হাজার টাকা বিকাশে পাঠানো হয়েছে। তবে, আমি ৯ বছরের জন্য ৯টি বেতন ও ৩ মাস ১৩ দিনের টাকা পাব বলে জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পরে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করা করা হয়। এছাড়া মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

তবে, আল মুসলিম গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান জানান, শ্রমিকদের ২০ ধারা অনুযায়ী ছাঁটাই করা হয়েছে এবং তাদের পাওনা এক মাসের বেতন পরিশোধ করা হয়েছে। তবে, শ্রমিকদের ২৬ ধারায় তিন মাসের বেতন পরিশোধের বিষয়ে শিল্প পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে কিনা জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। পরে তিনি বলেন, শুধু এক মাসের বেতন কোনো শ্রমিক না পেয়ে থাকলে তাদের বিষয়গুলো নিয়ে কথা বলা হচ্ছে বলে জানান।

আমার বার্তা/এমই

ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

লক্ষীপুরের রামগতিতে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লাখ টাকাসহ

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কৃষি শিল্পের উন্নয়ন, সৃজনশীল

মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ছয় জনকে প্রতিহত করেছে বিজিবি। বিজিবি ও গ্রামবাসীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আমির হোসেন

ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহে পৃথক বাজেটের আহ্বান

শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

তুরস্ক-বাংলাদেশের বন্ধনকে আরও শক্তিশালী করতে থাকবো: হাকান ফিদান

রাত ১টার মধ্যে যে ১৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

মূল্যস্ফীতির সঙ্গে বিদ্যুৎ সংকটের চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা

মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯