ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ফেনীতে অনশন কর্মসূচির পর এসি ল্যান্ডকে নির্বাচনী কার্যক্রম থেকে অব্যাহতি

আমার বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫০

ফেনী-২ (সদর) আসনে সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগকে কেন্দ্র করে টানা ৩২ ঘণ্টার অনশন কর্মসূচির পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার বিকেল চারটার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে গঠিত ভিজিল্যান্স কমিটির সদস্যসচিব ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মো. নবীনেওয়াজ জানান, তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণ অধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশন শুরু করেন। তাঁর দাবি ছিল, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং নিরপেক্ষতা বজায় রাখেননি।

অভিযোগ পাওয়ার পর শুক্রবার সকালে প্রার্থীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়। একই দিনে এসি ল্যান্ডের বক্তব্যও শোনা হয়। উভয় পক্ষের বক্তব্য ও তদন্ত কমিটির প্রতিবেদন বিবেচনা করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক এসি ল্যান্ড জসিম উদ্দিনকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দেন। তবে তিনি নিয়মিত প্রশাসনিক দায়িত্বে বহাল থাকবেন।

সিদ্ধান্ত ঘোষণার পর বিকেলে অনশন ভাঙেন প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায্য দাবির স্বীকৃতি মিলেছে। এ অর্জন শুধু তাঁর একার নয়; গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতার ফল বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সহযোগিতার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

এর আগে তারিকুল ইসলাম অভিযোগ করেন, নির্বাচনী প্রচারে তাঁকে বাধা দেওয়া হয়েছে এবং একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রশাসনের পক্ষ থেকে একতরফা সুবিধা দেওয়া হচ্ছিল। এমনকি এসি ল্যান্ড তাঁকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ তোলেন তিনি।

এ বিষয়ে ফেনী–২ আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া ওরফে মঞ্জু বলেন, এসি ল্যান্ডের ভূমিকা নিরপেক্ষ ছিল না। তাঁর দাবি, আচরণবিধি প্রয়োগে বৈষম্য করা হয়েছে। তাই নির্বাচনী কার্যক্রম থেকে ওই কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্তকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ফেনী–২ আসনের খাজুরিয়া এলাকায় ঈগল প্রতীকের এক প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের সামনে ক্যারাভ্যান উদ্বোধনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসি ল্যান্ড জসিম উদ্দিন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে আপিলের শুনানি শেষে জেলা প্রশাসন জরিমানার ১৫ হাজার টাকা ফেরতের নির্দেশ দেয়।

বাগেরহাটের নির্বাচনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মোট ৫৪৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০৯টি কেন্দ্রে নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত

বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে: নজরুল ইসলাম মঞ্জু

খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নির্বাচনি ট্রেন এখন স্টেশনের

মানিকগঞ্জের তিন আসনেই জমে উঠেছে নির্বাচনী মাঠ— সরগরম গ্রামগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এই নির্বাচনকে কেন্দ্র করে শেষ

আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা আইনের পক্ষে: চট্টগ্রাম এসপি

পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান

আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলবো: জুবাইদা রহমান

নারী, তরুণ ও কৃষককে ঘিরে পুনর্গঠনের অঙ্গীকার: তারেক রহমান

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

মূল্যস্ফীতি ফের বেড়ে ৮.৫৮%, নিম্নআয়ের মানুষের ওপর চাপ আরও বাড়লো

বাংলাদেশের নির্বাচনে ২ মিলিয়ন ডলার দিচ্ছে কানাডা, পাশে থাকার অঙ্গীকার

বাতিল হলেও তালিকায় ‘পাশা’, কার্ড দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা

বাগেরহাটের নির্বাচনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

বাংলাদেশের নির্বাচনে সম্পর্কের পরীক্ষায় ভারত, কৌশলী চীন: এএফপি

বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করলো অন্তর্বর্তী সরকার

প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে বাস্তব কাজের মিল নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তরের অঙ্গীকার করলেন তারেক রহমান

বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে: নজরুল ইসলাম মঞ্জু

তড়িঘড়ি করে বোয়িং কেনার পেছনে যে যুক্তি দেখালেন বিমান উপদেষ্টা

এলাকার সন্তান পরিচয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আ.লীগ বিদ্বেষ তীব্র হয়

ভোট কারচুপির শঙ্কা নেই, অনিয়মে তাৎক্ষণিক অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলকে: জাইমা রহমান