ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর

আমার বার্তা অনলাইন:
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০২

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, যারা দাঁড়িপাল্লা প্রতীককে ইনসাফের প্রতীক হিসেবে তুলে ধরছে, তারা মূলত স্বার্থান্বেষী। তার ভাষায়, দাঁড়িপাল্লার দুই পাল্লায় একদিকে গোপনে আমেরিকা, অন্যদিকে গোপনে ভারত অবস্থান করছে, যা বাংলাদেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

তিনি জোর দিয়ে বলেন, দেশের মানুষ কোনো বিদেশি শক্তির নয়, বরং ইসলামের ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা দেখতে চায়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বাউফল পাবলিক মাঠে পটুয়াখালী–২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ও জামায়াত কেউই ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দেয়নি; তারা প্রচলিত ধারার রাষ্ট্রব্যবস্থার কথাই বলেছে। বিপরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হলে ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছে।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার ৫৪ বছরে প্রচলিত আইনব্যবস্থার কারণেই দেশ একাধিকবার দুর্নীতিতে শীর্ষে উঠেছে, বিপুল অঙ্কের অর্থ পাচার হয়ে বিদেশে বেগমপাড়া গড়ে উঠেছে এবং দেশের ভেতর থেকেও বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়েছে।

উন্নয়নের ফুলঝুরি দেখানো ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য নয় উল্লেখ করে দলটির আমির বলেন, ক্ষমতার পালাবদলে এক দল এলে অন্য দলকে দেশ ছাড়তে হয়—এই চক্রের অবসান ঘটাতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছাড়তে হবে না। এ সময় তিনি হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামের পক্ষে শক্তি বৃদ্ধির আহ্বান জানান এবং নতুন ভোটারসহ সব শ্রেণি-পেশার মানুষের সমর্থন কামনা করেন।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা কমিটির আহ্বায়ক ও হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার ও হাবিবুর রহমান মিসবাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা শেষে নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা জোরদারের আহ্বান জানান।

আমার বার্তা/এমই

বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা মানুষের সাধ্যের বাইরে।

আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলবো: জুবাইদা রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলব।

নারী, তরুণ ও কৃষককে ঘিরে পুনর্গঠনের অঙ্গীকার: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখের

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

‘সবার আগে দেশ’—এই নীতিতে অটল থেকে যেকোনো মূল্যে দেশকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান

আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলবো: জুবাইদা রহমান

নারী, তরুণ ও কৃষককে ঘিরে পুনর্গঠনের অঙ্গীকার: তারেক রহমান

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

মূল্যস্ফীতি ফের বেড়ে ৮.৫৮%, নিম্নআয়ের মানুষের ওপর চাপ আরও বাড়লো

বাংলাদেশের নির্বাচনে ২ মিলিয়ন ডলার দিচ্ছে কানাডা, পাশে থাকার অঙ্গীকার

বাতিল হলেও তালিকায় ‘পাশা’, কার্ড দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা

বাগেরহাটের নির্বাচনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

বাংলাদেশের নির্বাচনে সম্পর্কের পরীক্ষায় ভারত, কৌশলী চীন: এএফপি

বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করলো অন্তর্বর্তী সরকার

প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে বাস্তব কাজের মিল নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তরের অঙ্গীকার করলেন তারেক রহমান

বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে: নজরুল ইসলাম মঞ্জু

তড়িঘড়ি করে বোয়িং কেনার পেছনে যে যুক্তি দেখালেন বিমান উপদেষ্টা

এলাকার সন্তান পরিচয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আ.লীগ বিদ্বেষ তীব্র হয়

ভোট কারচুপির শঙ্কা নেই, অনিয়মে তাৎক্ষণিক অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলকে: জাইমা রহমান