ই-পেপার বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৬, ১৭:৪৬

বগুড়ার কাহালুতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের ভলতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ভলতা গ্রামের মো. আবদুলের এক বছর বয়সী ছেলে জাকির এবং একই গ্রামের ফারুক হোসেনের আট বছর বয়সী ছেলে সাইফ ও পাঁচ বছর বয়সী মেয়ে জুরাইয়া। নিহত তিন শিশু পরস্পরের নিকটাত্মীয় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে শিশুরা বাড়ির উঠানে বল নিয়ে খেলছিল। একপর্যায়ে বল ধরতে গিয়ে অসাবধানতাবশত একজন পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে একে একে অপর দুই শিশুও পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা কাহালু ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা পানিতে নেমে তিন শিশুকে উদ্ধার করেন। পরে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে কাহালু ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সবুজ হোসেন বলেন, খবর পেয়ে আমাদের টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা পানিতে নেমে তিন শিশুকে উদ্ধার করেন।

কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বাড়ির পাশে খেলার সময় প্রথমে দুই শিশু পানিতে পড়ে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে অপর শিশুটিও পানিতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনানুগ প্রক্রিয়া শেষে তিন শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমার বার্তা/এমই

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য

কসবা সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, বন বিভাগের উপস্থিতিতে অবমুক্ত

ব্রাহ্মণবাড়িয়ার কসবার সীমান্তে অভিযান চালিয়ে ৬৫টি কচ্ছপ জব্দ করেছে ৬০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুলতানপুর

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

সুন্দরবনের নলিয়ানে অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে

ময়মনসিংহে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

ছাত্র আন্দোলন এখন সংসদ ভবনমুখী, সামলাতে পারবে মোদী সরকার?

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, ঋণ খেলাপিদের অযোগ্য ঘোষণার সুপারিশ

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

তথ্য অধিকার আইন বাস্তবায়নে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

কসবা সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, বন বিভাগের উপস্থিতিতে অবমুক্ত

বেনজীরের বিষয় দুদকের কাছে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

এমপি গাজী নজরুলের ঘটনায় ‘তথ্য-উপাত্ত’ নিয়ে ব্যবস্থা নেবে জামায়াত

প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে: প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

জিয়া হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে: মহাসচিব

এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: প্রতিমন্ত্রী