ই-পেপার বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

কষ্টটা অসীম, স্বাভাবিক হতে সময় লাগবে: মেসি

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৬, ১০:৫৬

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয় থেকে বঞ্চিত হয়েছে আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টজুড়ে যে মানুষটি পুরো দেশকে আশার আলো দেখিয়েছিলেন, সেই লিওনেল মেসির চোখ জুড়ে শুধুই নিঃশব্দ হাহাকার। তবে নীরবতা ভেঙে মুখ খুলেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। আর তার ক্যাপশনে মেসি লেখেন, ‘কষ্টটা অনেক বেশি এবং আমার জন্য এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে আমি সব ভালো মুহূর্তগুলোকেও সঙ্গে রাখব... মাঠের লড়াইয়ে নিজেদের সবটুকু উজার করে দিয়ে খেলা সেই ম্যাচগুলো চিরকাল স্মৃতিতে থেকে যাবে।’

‘আর পুরো একটি দেশের ভালোবাসাও সঙ্গে থাকবে যা এই দলের পরিশ্রম ও চেষ্টার সাথে মিলে আমাদের আবারও বিশ্বের সেরা দলগুলোর কাতারে নিয়ে এসেছে। আজ আমরা কী করেছি তা মূল্যায়ন করা কঠিন, কিন্তু এই দলটি পর পর দুটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল।’

৩৯ বছর বয়সী এই মহাতারকা ফলাফলের চেয়ে দলগত যাত্রাপথকে বেশি প্রাধান্য দিয়েছেন। কীভাবে পুরো দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে, একের পর এক ম্যাচে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে—সেই স্মৃতিগুলোকেই হৃদয়ে ধারণ করতে চান তিনি।

ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন বার্তায় মেসি আরও লেখেন, ‘আমরা আরও একবার পুরো দেশকে এক করতে পেরেছি। সবাই মিলে একই অনুভূতির অংশ হতে পেরেছি এবং আর্জেন্টাইন হওয়ার অসীম গর্ব ভাগ করে নিয়েছি।’

না ফেরার দেশে পাড়ি জমালেন দুবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

না ফেরার দেশে পাড়ি জমালেন ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক, কোচ এবং দুইবারের ব্যালন ডি’অর

সাফ- ২০২৬ চ্যাম্পিয়শিপের আয়োজক বাংলাদেশ

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু। দক্ষিণ এশিয়ার ফুটবলের

কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটি: সভাপতি আব্দুস সোবহান, সদস্য এনায়েত হোসেন

বাংলাদেশ কারাতে ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ

ছোট ভাইয়ের হাসিতে লুকিয়ে ইয়ামালের জীবনের গল্প

বিশ্বকাপে নায়ক হওয়ার জন্য সব সময় গোল করতে হয় না। কখনো কখনো একটি নিষ্পাপ হাসি,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

ছাত্র আন্দোলন এখন সংসদ ভবনমুখী, সামলাতে পারবে মোদী সরকার?

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, ঋণ খেলাপিদের অযোগ্য ঘোষণার সুপারিশ

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

তথ্য অধিকার আইন বাস্তবায়নে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

কসবা সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, বন বিভাগের উপস্থিতিতে অবমুক্ত

বেনজীরের বিষয় দুদকের কাছে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

এমপি গাজী নজরুলের ঘটনায় ‘তথ্য-উপাত্ত’ নিয়ে ব্যবস্থা নেবে জামায়াত

প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে: প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

জিয়া হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে: মহাসচিব

এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: প্রতিমন্ত্রী