ই-পেপার বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

ভারতে আন্দোলন ঘিরে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার, বলিউডের নিন্দা

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৬, ১১:১৫

ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। সোমবার (২০ জুলাই) মুম্বাইয়ের চৈত্যভূমি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছেন স্বরা। এ ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন বলিউডের একাংশের তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভারতে নিট (NEET) পরীক্ষার জালিয়াতির অভিযোগ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ফাহাদ আহমেদ। গত সোমবার (২০ জুলাই) মুম্বাইয়ের চৈত্যভূমিতে আয়োজিত জমায়েত থেকে পুলিশ তাকে আটক করে মাহিম থানায় নিয়ে যায়।

অভিনেত্রী স্বরা ভাস্কর সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও শেয়ার করে বিষয়টিকে ‘গণতন্ত্রের জন্য লজ্জাজনক’ বলে মন্তব্য করেন। ভিডিওতে দেখা যায়, উপস্থিত অন্যান্য আন্দোলনকারীর সঙ্গে ফাহাদকেও পুলিশ গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে।

এর আগে দিল্লিতে আন্দোলনকারীদের ‘সংসদ অভিযান’ ঘিরে যন্তর মন্তর এলাকায় কঠোর অবস্থান নেয় দেশটির আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। সেখানে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জের ঘটনা ঘটে। ওই পরিস্থিতিতে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমিও অসুস্থ হয়ে পড়েন।

এদিকে ফাহাদ আহমেদসহ আন্দোলনকারীদের আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি পেডনেকর, হুমা কুরাইশি, সোনাক্ষী সিনহা, দিলজিৎ দোসাঞ্জ, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি'সুজা ও নন্দিতা দাসের মতো বলি তারকারা। তারা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি নাগরিকের সরকারের কাছে প্রশ্ন তোলার অধিকার রয়েছে। বলপ্রয়োগ না করে আলোচনার মাধ্যমে পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা

  ভারতের রাজধানী দিল্লিজুড়ে চলছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন। এরমধ্যে এই অন্দোলন আরও জোরালো হয়ে ওঠেছে।

বিশ্বকাপ ফাইনালের শোয়ে পারিশ্রমিক পাননি বিটিএস-শাকিরা-ম্যাডোনারা!

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের বহুল আলোচিত হাফটাইম শোতে গান পরিবেশন করেছিলেন বিটিএস, শাকিরা, ম্যাডোনা ও

শাকিব খানের নতুন সিনেমা ‘নিঃস্ব’

‘বরবাদ’ সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর আবার নতুন কাজ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

কঠোর পরিশ্রম আর অধ্যবসায় কখনো বৃথা যায় না তারই প্রমাণ মিলল বিনোদন জগতের অন্যতম সেরা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

ছাত্র আন্দোলন এখন সংসদ ভবনমুখী, সামলাতে পারবে মোদী সরকার?

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, ঋণ খেলাপিদের অযোগ্য ঘোষণার সুপারিশ

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

তথ্য অধিকার আইন বাস্তবায়নে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

কসবা সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, বন বিভাগের উপস্থিতিতে অবমুক্ত

বেনজীরের বিষয় দুদকের কাছে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

এমপি গাজী নজরুলের ঘটনায় ‘তথ্য-উপাত্ত’ নিয়ে ব্যবস্থা নেবে জামায়াত

প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে: প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

জিয়া হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে: মহাসচিব

এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: প্রতিমন্ত্রী