ই-পেপার বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

তথ্য অধিকার আইন বাস্তবায়নে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৬, ১৮:৪০

তথ্য অধিকার আইন, ২০০৯ এর কার্যকর বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং তথ্য দেওয়ার ক্ষেত্রে জেন্ডার সংবেদনশীলতা জোরদারের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দ্য কার্টার সেন্টারের সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরের ২৬ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অংশ নেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের মেঘনা হলে ‘তথ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য তথ্য অধিকার আইন, ২০০৯ এবং জেন্ডার রেসপন্সিভনেস বিষয়ক প্রশিক্ষণ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে দ্য কার্টার সেন্টার বাংলাদেশ কান্ট্রি অফিসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শাম্মী লায়লা ইসলাম বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও নাগরিক ক্ষমতায়নের অন্যতম পূর্বশর্ত হলো তথ্যের অধিকারে সবার সমান প্রবেশগম্যতা নিশ্চিত করা। তথ্য ও সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে নারীরা বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতার মুখোমুখি হন। তাই অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার-সংবেদনশীল শাসনব্যবস্থা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের জেন্ডার রেসপন্সিভ বাস্তবায়ন জরুরি।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার অনুবিভাগের সচিব ফারাহ শাম্মী বলেন, তথ্য অধিকার আইন কেবল একটি আইন নয়, এটি গণতান্ত্রিক সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জাতীয় অঙ্গীকারের প্রতীক। তথ্যপ্রাপ্তি নাগরিককে সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে, সরকারি কার্যক্রম পর্যবেক্ষণ করতে এবং নিজেদের অধিকার আদায়ে সক্ষম করে তোলে।

প্রশিক্ষণে তথ্য অধিকার আইন, ২০০৯ এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল তথ্য আবেদন প্রক্রিয়া, স্বপ্রণোদিত তথ্য প্রকাশ, রেকর্ড ব্যবস্থাপনা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা ও দায়িত্ব এবং তথ্য দেওয়ার ক্ষেত্রে জেন্ডার সংবেদনশীলতা। অংশগ্রহণকারীরা নিজ নিজ কর্মক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলার উপায় নিয়েও মতবিনিময় করেন।

এ ছাড়া, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তথ্য অধিকার আইনের ভবিষ্যৎ’ শীর্ষক একটি বিশেষ সেশন পরিচালনা করেন যুগ্ম সচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম। এতে তথ্য ব্যবস্থাপনা, স্বচ্ছতা এবং তথ্যপ্রাপ্তি নিশ্চিতকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান।

আমার বার্তা/এমই

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে রাজধানী ঢাকায় ‘বাংলাদেশের পাটখাতের কৌশলগত অর্থনৈতিক

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, ঋণ খেলাপিদের অযোগ্য ঘোষণার সুপারিশ

জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কমিশন বৈঠক শেষে স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের আইনগত পরিবর্তনের

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের দুই মহানগর ও দুই রেঞ্জ ডিআইজিকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

বেনজীরের বিষয় দুদকের কাছে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

দুবাইতে গ্রেপ্তার হওয়া বেনজীর আহমেদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে অন্তত চারটি বিষয়ে সুনির্দিষ্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

ছাত্র আন্দোলন এখন সংসদ ভবনমুখী, সামলাতে পারবে মোদী সরকার?

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, ঋণ খেলাপিদের অযোগ্য ঘোষণার সুপারিশ

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

তথ্য অধিকার আইন বাস্তবায়নে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

কসবা সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, বন বিভাগের উপস্থিতিতে অবমুক্ত

বেনজীরের বিষয় দুদকের কাছে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

এমপি গাজী নজরুলের ঘটনায় ‘তথ্য-উপাত্ত’ নিয়ে ব্যবস্থা নেবে জামায়াত

প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে: প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

জিয়া হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে: মহাসচিব

এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: প্রতিমন্ত্রী