ই-পেপার বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছর কারাদণ্ড

আমার বার্তা অনলাইন:
২২ জুলাই ২০২৬, ১৩:১১

কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় মোট সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) চট্টগ্রামের আদালতে এ রায় ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালে দুদকের অনুসন্ধানে জাফর আহমদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। পরে তিনি দুদকে সম্পদ বিবরণী জমা দেন।

দুদকের যাচাইয়ে দেখা যায়, তিনি সম্পদ বিবরণীতে ৩ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ১০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। এছাড়া বৈধ আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৪ কোটি ৯০ লাখ ৬৯ হাজার ১২৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন।

তদন্তে আরও উঠে আসে, ২০০১-০২ করবর্ষ থেকে ২০১৭-১৮ করবর্ষ পর্যন্ত তার বৈধ ও গ্রহণযোগ্য আয় ছিল ২ কোটি ৫০ লাখ ৬ হাজার ৮৯৫ টাকা। বিপরীতে তার অর্জিত সম্পদ ও ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ৭ কোটি ৪০ লাখ ৭৬ হাজার ১৯ টাকা। ফলে ৪ কোটি ৯০ লাখ ৬৯ হাজার ১২৪ টাকার সম্পদের বৈধ উৎস দেখাতে ব্যর্থ হন তিনি।

এ ঘটনায় দুদকের অনুমোদনের পর ২০১৯ সালে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন।

রায়ের প্রতিক্রিয়ায় দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন ঢাকা পোস্টকে বলেন, আদালত সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাফর আহমদকে দোষী সাব্যস্ত করেছেন। তাকে মোট সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা

চাঁদপুরের ইলিশের সুনামকে পুঁজি করে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পেজ

ভিডিও বিতর্কের জেরে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম

কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে।

বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মামলা

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা, মাটি কেটে রাস্তা নির্মাণ এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প, ধাক্কা খাবে ভারত?

ভিডিও বিতর্কের জেরে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছর কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ডোনাল্ড ট্রাম্প

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ইনফান্তিনোকে পছন্দ ট্রাম্পের!

সিরিজের আগেই অস্ট্রেলিয়ান গণমাধ্যমের আলোচনায় বাংলাদেশি তারকা

মধ্যপ্রাচ্য উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়াল ৯২ ডলার

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম

গাজী নজরুলের বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য নিজ দলের এমপির

স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই ৩৮.৬ শতাংশ বাংলাদেশির

সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

আবারও বাড়ল সোনার দাম: ২২ ক্যারেটে ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা