ই-পেপার বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

সিরিজের আগেই অস্ট্রেলিয়ান গণমাধ্যমের আলোচনায় বাংলাদেশি তারকা

আমার বার্তা অনলাইন:
২২ জুলাই ২০২৬, ১২:০৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দেখায় আগুন ঝরিয়েছেন বাংলাদেশি তরুণ সেনসেশন নাহিদ রানা। প্রথম ওয়ানডেতেই ৪১ রানে ৪ উইকেট শিকার করে তিনি অজিদের ১৯১ রানে গুটিয়ে দেন। বাংলাদেশ ৮৬ রানে বড় জয় পায়। এরপর প্রথম টি-টোয়েন্টিতেও ১ উইকেট নেন রানা। এবার দেশটিতে সফরের পালা বাংলাদেশের, তার আগমুহূর্তে রানা অস্ট্রেলিয়ান গণমাধ্যমের আলোচনায় এসেছেন।

‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’-এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ২৩ বছর বয়সী পেসার নাহিদ রানা জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করার পাশাপাশি বাউন্স ও নিয়ন্ত্রিত লাইন-লেন্থ দিয়ে তিনি সবার নজর কেড়েছিলেন।

যদিও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাইড স্ট্রেইনে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন ও ম্যাকাইয়ের টেস্টে তার খেলার সম্ভাবনা অনিশ্চিত। নাহিদের চোটের খবর পেতেই ঢাকায় জরুরি বৈঠকে বসতে বাধ্য হন বাংলাদেশ দলের নির্বাচকরা। কারণ অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনার বড় অংশই ছিল তাকে মূল স্ট্রাইক বোলার হিসেবে ব্যবহার করা।

অজি গণমাধ্যমটি বলছে, বিসিবি স্ক্যান রিপোর্টের অপেক্ষায় থাকলেও ধারণা করা হচ্ছে, সুস্থ হতে তার অন্তত তিন সপ্তাহ লাগবে। ফলে ১৩ আগস্ট ডারউইনে শুরু হওয়া প্রথম টেস্টের আগে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়াও কঠিন হতে পারে। ফুটবল মৌসুমের ব্যস্ত সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টেস্ট সিরিজে রানার গতি ও আগ্রাসন ক্রিকেটপ্রেমীদের জন্য অন্যতম আকর্ষণ হতে পারত।

জুনে অনুষ্ঠিত বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডেতে ৪১ রানে ৪ উইকেট নিয়েছিলেন রানা। তার শিকারের তালিকায় ছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার জশ ইংলিস ও অ্যালেক্স ক্যারিও। ওই সিরিজে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন ইংলিস, তাকে আউট করে উত্তপ্ত বাক্যবিনিময় করেন রানা। পরে সতীর্থরা দুজনকে সরিয়ে নিয়ে যান।

আগামী ১২ মাসে ২১টি টেস্ট ম্যাচের ব্যস্ত সূচি সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে অস্ট্রেলিয়া। ১৩ আগস্ট থেকে ডারউইনে শুরু হবে বাংলাদেশের সঙ্গে দুই টেস্টের সিরিজ। যার জন্য স্বাগতিকরা ইতোমধ্যে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লায়ন। সফরকারী বাংলাদেশ এখনও দল ঘোষণা করেনি।

২২ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন মেক্সিকো গ্রেট

মেক্সিকান ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা গোলকিপার হিসেবে ভাবা হয় গুইলেরমো ওচোয়াকে। গতকাল পেশাদার ফুটবল থেকে

লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সরে দাঁড়ালেন তাসকিন আহমেদ

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে জাফনা কিংসের হয়ে বাংলাদেশি তারকা তাসকিন আহমেদের খেলার কথা

বিশ্বকাপের সেরা একাদশের লড়াইয়ে আর্জেন্টিনার পাঁচ ফুটবলার

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে

বাংলাদেশের ‘ক্ষুধার্ত বাঘদের’ হেলাফেলা করা যাবে না: মারক্রাম

এক ব্যস্ত হোম সিজনের দিকে তাকিয়ে আছেন দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় এইডেন মারক্রাম। ইংল্যান্ড ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছর কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ডোনাল্ড ট্রাম্প

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ইনফান্তিনোকে পছন্দ ট্রাম্পের!

সিরিজের আগেই অস্ট্রেলিয়ান গণমাধ্যমের আলোচনায় বাংলাদেশি তারকা

মধ্যপ্রাচ্য উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়াল ৯২ ডলার

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম

গাজী নজরুলের বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য নিজ দলের এমপির

স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই ৩৮.৬ শতাংশ বাংলাদেশির

সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

আবারও বাড়ল সোনার দাম: ২২ ক্যারেটে ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ

২২ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন মেক্সিকো গ্রেট

সড়ক দুর্ঘটনা কমাতে জবাবদিহিতা জোরদারের আহ্বান সড়কমন্ত্রীর

বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মামলা

লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সরে দাঁড়ালেন তাসকিন আহমেদ