ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন, যা ঘটছে তা ক্ষমার অযোগ্য

আমার বার্তা অনলাইন
১১ নভেম্বর ২০২৫, ১১:৩৩

বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়। প্রবীণ এই তারকা ভেন্টিলেশনে আছেন এবং তার মৃত্যুর ভুয়া খবরও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এই গুজবের মুখে অবশেষে মুখ খুলেছেন ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী এবং মেয়ে এষা দেওল, যারা এসব খবরকে 'ভিত্তিহীন' এবং 'ক্ষমাহীন' বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

গুঞ্জন যখন তুঙ্গে, তখন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ধর্মেন্দ্র-কন্যা এষা দেওল। তিনি তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন যে, তার বাবার অবস্থা স্থিতিশীল।

বিবৃতিতে অভিনেত্রী লেখেন, ‘ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। আমার বাবার অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সকলকে অনুরোধ করছি আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য। বাবার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।’

ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো ভুয়া খবরে আরও বেশি ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনী। তিনি আরেক পোস্টে কঠোর ভাষায় এর নিন্দা জানিয়েছেন।

হেমা লিখেছেন, ‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য। কীভাবে সত্যিটা না জেনে এই ধরনের ভুয়ো সংবাদ ছড়ানো হতে পারে, আমার কোনো ধারণা নেই। যেখানে অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন। এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। দয়া করে পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানান।’

পরিবার নিশ্চিত করেছে, বলিউডের 'হি-ম্যান' হিসেবে পরিচিত এই অভিনেতা বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসার প্রতি যথাযথভাবে সাড়া দিচ্ছেন। গুজবে কান না দিতে এবং পারিবারিক গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে সর্বসাধারণের কাছে অনুরোধ জানানো হয়েছে।

আমার বার্তা/জেএইচ

সব আনন্দ মিস করছি: মিমি চক্রবর্তী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ব্যস্ততার কারণে বেশিরভাগ সময় কলকাতায় একাই থাকেন, সঙ্গী দুই

অবকাশ যাপনে কোথায় গেছেন মেহজাবীন?

দীর্ঘ ১৩ বছরের প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ

আর্শিনা প্রিয়ার বিজিসিএফ অ্যাওয়ার্ড অর্জন

বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম ও গ্রিন লিফ ম্যাগাজিন প্রদত্ত বিজিসিএফ অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন

৬ মাসে ১৮ কেজি কমিয়ে চমকে দিলেন বাঁধন

লাক্স সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকেই শোবিজে পথচলা শুরু অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। সময়ের সঙ্গে তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ

জেল হাজতে যমুনা অয়েলের তেল মাফিয়া এয়াকুব, অবসান হতে যাচ্ছে সাম্রাজ্য

হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩

হাদির ওপর হামলার ঘটনায় মনে হয়েছে মাথায় বাজ পড়েছে: সিইসি

নির্বাচন যথাসময়ে হবে, বানচালের চেষ্টা ব্যর্থ হবে: ইসি সানাউল্লাহ

তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনা জানানো হবে: মির্জা ফখরুল

ভারতের ভূখণ্ড বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার হয়নি: দিল্লির প্রতিক্রিয়া

সংখ্যালঘুদের আতঙ্কিত করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: হেফাজত

ইউএনওকে গ্রেপ্তারের নির্দেশদাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন বরখাস্ত

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান বাংলাদেশের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

হর্নের মাধ্যমে শব্দদূষণ রোধে পুলিশ সার্জেন্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মনোনয়ন বাণিজ্য গোপনে হয়, অভিযোগ পেলে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

বিশ্বখ্যাত জাপানী টয়োটা হায়েস এখন প্রগতিতে

শীতে খেজুর ‍গুড়ের উপকারিতা

ঢাবি উপাচার্য: ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না

ইসলামে ভাগ্য পরিবর্তনের দোয়া

‘গান পয়েন্টে’ থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ