ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

কাজ ছাড়া কিছু বুঝি না: মাধুরী দীক্ষিত

আমার বার্তা অনলাইন:
০২ ডিসেম্বর ২০২৫, ১৮:২৮

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কাজের সময় নিয়ে যে দাবি তুলেছিলেন, তা নিয়ে বলিউড থেকে টলিউড পর্যন্ত বিতর্কের ঢেউ থামছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, তিনি কোনোভাবেই আট ঘণ্টার বেশি কাজ করবেন না।

এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং পক্ষে-বিপক্ষে নানা আলোচনা তৈরি হয়। কেউ কেউ এটিকে পেশাদারিত্বের অভাব বললেও, অনেকে এটিকে কর্মীদের অধিকার হিসেবে সমর্থন করেন।

তবে এই বিতর্কের মাঝেই এবার নীরবতা ভাঙলেন বলিউডের 'ড্যান্সিং কুইন' খ্যাত বর্ষীয়ান অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার অকপট স্বীকারোক্তি যেন দীপিকার দাবিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলল।

সম্প্রতি বার্তা সংস্থা এএনআই-এর সাক্ষাত্কারে মাধুরী দীক্ষিত তার কাজের প্রতি ভালোবাসা ও নিষ্ঠার কথা তুলে ধরেন। তিনি জানান, আসন্ন সিনেমা ‘মিসেস দেশপান্ডে’র শুটিং চলাকালীন তাকে প্রায় প্রতিদিনই ১২ ঘণ্টারও বেশি সময় ধরে সেটে থাকতে হয়েছে।

মাধুরী বলেন, ‘যখন ‘মিসেস দেশপান্ডে’ ছবিটির শুটিং চলছিল, তখন প্রায় প্রতিদিন ১২ ঘণ্টারও বেশি কাজ করতাম। আমি প্রত্যেককেই নিজের মতো ভাবি। আমি ভীষণ ওয়ার্কহোলিক। কাজ ছাড়া কিছু বুঝি না আমি।’

তবে কাজের সময়সীমা নিয়ে ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রে সহকর্মীদের প্রতিও শ্রদ্ধাশীল মাধুরী। তার কথায়, ‘হয়তো আমি অনেকটাই আলাদা। কিন্তু কারো যদি ক্ষমতা থাকে যে তিনি নির্দিষ্ট সময়ের বেশি কাজ করতে চান না, সে কথা তিনি বলতেই পারেন। প্রত্যেকের নিজের জীবন রয়েছে এবং নিজেদের কথা বলার অধিকারও রয়েছে।’

আমার বার্তা/এমই

মাতৃত্বের বিরতি শেষে পর্দায় ফিরলেন অহনা

ওপার বাংলার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অহনা দত্ত মাতৃত্বের কারণে নেওয়া বিরতির পর আবারও অভিনয়ে ফিরলেন।

টাকা থাকা অস্বাভাবিক নয়: ‘সুগার ড্যাডি’র প্রশ্নে কুসুমের জবাব

শোবিজের তারকাদের, বিশেষ করে নায়িকাদের ঝলমলে জীবন দেখলেই অনেকেই ধরে নেন- তাদের অর্থনৈতিক স্বচ্ছলতার পেছনে

প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে: ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে

আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই নতুন চমক। রূপ আর অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত