ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

আমার বার্তা অনলাইন:
৩০ এপ্রিল ২০২৬, ১৮:৩১
যুক্তরাষ্ট্রে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন কমাতে নতুন ভিসা নির্দেশনা দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রতীকী ছবি

সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ আরও সীমিত করার উদ্যোগ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, কোনো আবেদনকারী নিজের দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে তাকে ভিসা দেওয়া হবে না।

সম্প্রতি এক কূটনৈতিক বার্তার মাধ্যমে নতুন নিয়মের বিষয়টি সব দূতাবাস ও কনস্যুলেটকে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়মটি ‘নন-ইমিগ্র্যান্ট’ ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মধ্যে আছে পর্যটক, শিক্ষার্থী ও অস্থায়ী কর্মী ভিসা। বিভিন্ন দূতাবাসে পাঠানো কূটনৈতিক বার্তাটি পর্যালোচনা করেছে সিএনএন। একই বার্তা নিয়ে এর আগে ওয়াশিংটন পোস্টও প্রতিবেদন প্রকাশ করেছিল।

বার্তায় বলা হয়েছে, ভিসা আবেদনকারী ভ্রমণের উদ্দেশ্যর ক্ষেত্রে কোনো জালিয়াতির আশ্রয় নিচ্ছে কি না তা কনস্যুলার কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে পৌঁছে কারও যাতে রাজনৈতিক আশ্রয় আবেদনের উদ্দেশ্য না থাকে তা আগেই নিশ্চিত করতে হবে।

কনস্যুলার কর্মকর্তাদের ‘নন-ইমিগ্র্যান্ট’ ভিসা আবেদনকারীদের দুটি প্রশ্ন করতে বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেগুলো হলো, ‘আপনি কি আপনার নিজ দেশ বা সবশেষ বসবাসের স্থানে কোনো ক্ষতি বা নির্যাতনের শিকার হয়েছেন?’ এবং ‘নিজ দেশে ফিরে গেলে আপনি কি কোনো ক্ষতি বা নির্যাতনের আশঙ্কা করছেন?’ কূটনৈতিক বার্তায় আরও বলা হয়েছে, ভিসা দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে হলে আবেদনকারীকে এই দুই প্রশ্নের উত্তরে মুখে ‘না’ বলতে হবে।

অভিবাসন নীতি বিশ্লেষক ক্যামিল ম্যাকলার সিএনএনকে বলেন, এই নতুন নির্দেশনা মানুষকে খুব কঠিন ও বিপজ্জনক অবস্থায় ফেলবে। এমন সিদ্ধান্ত নিতে হবে যা শেষ পর্যন্ত তাদের এবং পরিবারের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের জন্য ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করে। শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের যাচাই-বাছাইও কঠোর করা হয়েছে। নতুন নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী তথ্য মিলিয়ে দেখার জন্য স্থগিত করা হয়েছে কিছু আবেদনের সিদ্ধান্ত।

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইতে হলে একজন ব্যক্তিকে শারীরিকভাবে দেশটিতে উপস্থিত থাকতে হয়। সেই ব্যক্তি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারেন যিনি নিজের দেশে রাজনৈতিক, বর্ণ বা ধর্মীয় নিপীড়ন থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন। - সূত্র : সিএনএন

আমার বার্তা/এমই

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

আমেরিকা ও ইরানের মধ্যে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ-চোরাচালান ঠেকাতে এক নজিরবিহীন ও বিতর্কিত পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। যেসব এলাকায় ভৌগোলিক

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন

হরমুজ প্রণালি খুলতে আন্তর্জাতিক জোট গঠন করছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র আরও কিছু দেশকে সঙ্গে নিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান

শরিয়াহ আইন নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করার আহ্বান

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল