ই-পেপার বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

গাজী নজরুলকে বহিষ্কার: স্পিকার ও ইসিতে চিঠি দেবে জামায়াত

আমার বার্তা অনলাইন:
২৩ জুলাই ২০২৬, ১৩:৫০

দলীয় তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত। তাঁর সংসদীয় পদ বাতিলের জন্য জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দেবে দলটি।

আজ বৃহস্পতিবার ( ২৩ জুলাই) এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, চিঠি তৈরি করা হচ্ছে। তাঁকে (গাজী নজরুল ইসলাম) বহিষ্কারের বিষয়টি আজই স্পিকারের কার্যালয়ে ও নির্বাচন কমিশনকে অবহিত করব।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ায় বুধবার (২২ জুলাই) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। দল থেকে বহিষ্কারের পরে তাঁর সংসদ সদস্যের পদের কী হবে তা নিয়ে চলছে নানান আলোচনা।

সংবিধান অনুযায়ী, পদত্যাগ ও সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হবে। দল বহিষ্কার করলে বাতিল হবে —এমনটা বলা নেই। এর আগে দশম সংসদে বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবদুল লতিফ সিদ্দিকীকে বহিষ্কার করেছিল। পরে তাঁর সংসদ সদস্যপদ বাতিল করতে তৎকালীন স্পিকারকে চিঠি দিয়েছিল দলটি। স্পিকার বিষয়টি নিষ্পত্তির জন্য ইসিতে চিঠি দিয়েছিলেন। পরে ইসি তাঁকে শুনানিতে ডাকলে তাঁর বিরুদ্ধে রিট করেন আবদুল লতিফ সিদ্দিকী। তবে রিট খারিজ করে আদালত। এরপর শুনানির আগেই আত্মপক্ষ সমর্থন করে পদত্যাগ করেন তিনি।

বাংলাদেশের বিগত সংসদগুলো পর্যালোচনা করে দেখা গেছে, দল থেকে বহিষ্কার হওয়ার কারণে কারও সংসদ সদস্য পদ শূন্য হয়নি। অষ্টম জাতীয় সংসদের এমপি আবু হেনাকে বিএনপি দল থেকে বহিষ্কার করলেও সংসদের বাকি মেয়াদ স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, ওই সময় ওই সংসদ সদস্যের পদ শূন্য ঘোষণা করতে বিএনপির তরফ থেকে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বারস্থ হলে স্পিকারের তরফ থেকে ব্যাখ্যা করা হয় যে, দলের বিরুদ্ধে কথা বলার অথবা সমালোচনার ব্যাপারে অনুচ্ছেদ ৭০ কোনো সমস্যা নয়। সংসদের ভেতরে এবং বাইরে দলের সমালোচনা করুক কোনো অসুবিধা নেই। কিন্তু সংসদে ভোটাভুটির প্রশ্ন থাকলে তাঁকে দলের পক্ষে ভোট দিতে হবে। দলের বিরুদ্ধে ভোট দিলে তবেই সদস্যপদ যাবে। ওই সংসদ সদস্য পদত্যাগ করেননি অথবা দলের বিরুদ্ধে ভোটও দেননি। তাই তাঁর সদস্যপদ খারিজ হওয়ার সুযোগ নেই।

এদিকে সাতক্ষীরা-৪ আসনের এইচ এম গোলাম রেজাকে তাঁর দল জাতীয় পার্টি বহিষ্কার করলেও তাঁর সংসদ সদস্য পদ বহাল ছিল। তিনি জাতীয় পার্টির এমপি হিসেবেই তখন সংসদে বহাল ছিলেন।

অপরদিকে ভিন্ন কারণে সংসদ সদস্য পদ শূন্য হয়েছিল হাসিবুর রহমান স্বপনের। সপ্তম জাতীয় সংসদের বিএনপি দলীয় এমপি হাসিবুর রহমান স্বপন ১৯৯৮ সালে বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। দল ত্যাগের কারণে সংবিধানের ৭০ অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে তখন তাঁর সংসদ সদস্য পদ শূন্য হয়েছিল।

তবে নির্বাচনী আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে তাঁকে হয় কোনো দলের মনোনীত প্রার্থী হতে হয় অথবা স্বতন্ত্র প্রার্থী হতে হয়। দলীয় প্রার্থীরা সংসদে দলীয় সংসদ সদস্য হিসেবে বিবেচিত হন। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতার কথা বলা আছে সংবিধানের ৬৬ অনুচ্ছেদে এবং জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও)। এখানে যেসব অযোগ্যতার কথা বলা আছে, নির্বাচিত হওয়ার পরও কারও সে অযোগ্যতা তৈরি হলে তিনি পদ হারাতে পারেন।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইমরান সিদ্দিক বলেন, আরপিও এর ১২ অনুচ্ছেদের (খ) দফায় বলা হয়েছে, কোনো ব্যক্তি নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী না হলে বা স্বতন্ত্র প্রার্থী না হলে তিনি সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন। যেহেতু সংশ্লিষ্ট সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাই যুক্তি দেওয়া যেতে পারে যে, তিনি নিবন্ধিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর মনোনয়ন আর বহাল রাখেননি। ফলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারিয়েছেন এবং সে কারণে তাঁর সংসদীয় আসন শূন্য হয়েছে বলে বিবেচিত হতে পারে। তবে এ বিষয়ে কোনো বিরোধ বা আইনগত প্রশ্ন দেখা দিলে, সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) রয়েছে।

বাংলাদেশি জাতীয়তাবাদই ভাষা, ধর্ম ও সংস্কৃতিকে ধারণ করে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই বাংলাদেশের সকল ভাষা, ধর্ম, সংস্কৃতি,

আগস্টেই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি, ত‍্যাগীরা প্রাধান্য পাচ্ছেন

খুব শীঘ্রই ঘোষণা করা হতে পারে স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি। এই কমিটি গঠন ঘিরে

নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্লেষণ করেছি: আসিফ মাহমুদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে নিজেরাও বিশ্লেষণ করেছি এবং মার্কিন প্রতিনিধিদের কাছ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্ট-সেপ্টেম্বরে আসছে প্রাথমিক শিক্ষকদের নতুন বদলি নীতিমালা

দেশের দুই নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা

পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী

বাধ্যতামূলক অবসরে পুলিশের উচ্চপর্যায়ের আরও ১৭ কর্মকর্তা

বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী

টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান, ঢাকায় অপরাধ কমেছে: ডিএমপি কমিশনার

রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ককরোচ’দের বিক্ষোভের রেশ সংসদ চত্বরে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধী এমপিদের

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের আবারও রেজিস্ট্রেশনের সুযোগ

ভাঙছে মেঘনার তীর, নিঃস্ব হচ্ছে পানিশ্বরের শতাধিক পরিবার

গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান

বিদেশি বিনিয়োগকারীরা আসুন, ব্যবসা প্রসারিত করুন: প্রধানমন্ত্রী

ষড়যন্ত্র-চক্রান্ত থেকে বেরিয়ে ৭১-এর চেতনায় সামনে এগিয়ে যেতে হবে

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

গাজী নজরুলকে বহিষ্কার: স্পিকার ও ইসিতে চিঠি দেবে জামায়াত

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মোদীর আশ্বাস যথেষ্ট নয়: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর