ই-পেপার বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৩ জুলাই ২০২৬, ১৩:১৭
আপডেট  : ২৩ জুলাই ২০২৬, ১৩:১৯

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসাবান্ধব নীতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবে একই সঙ্গে রয়েছে বিপুল সম্ভাবনা ও সক্ষমতা।’

তিনি বলেন, বাংলাদেশে নিরাপদ ও দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশি বিনিয়োগ চায়। আমরা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে একযোগে কাজ করতে চাই।’

বর্তমান সরকার অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

তিনি জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে ভ্যাট ও কর প্রক্রিয়া সহজীকরণ, সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জন সহজ হবে।

পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা বাড়াতে

বাধ্যতামূলক অবসরে পুলিশের উচ্চপর্যায়ের আরও ১৭ কর্মকর্তা

জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক

রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শারীরিক অসুস্থতা বা অন্য কোনও কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

বিদেশি বিনিয়োগকারীরা আসুন, ব্যবসা প্রসারিত করুন: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্ট-সেপ্টেম্বরে আসছে প্রাথমিক শিক্ষকদের নতুন বদলি নীতিমালা

দেশের দুই নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা

পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী

বাধ্যতামূলক অবসরে পুলিশের উচ্চপর্যায়ের আরও ১৭ কর্মকর্তা

বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী

টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান, ঢাকায় অপরাধ কমেছে: ডিএমপি কমিশনার

রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ককরোচ’দের বিক্ষোভের রেশ সংসদ চত্বরে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধী এমপিদের

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের আবারও রেজিস্ট্রেশনের সুযোগ

ভাঙছে মেঘনার তীর, নিঃস্ব হচ্ছে পানিশ্বরের শতাধিক পরিবার

গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান

বিদেশি বিনিয়োগকারীরা আসুন, ব্যবসা প্রসারিত করুন: প্রধানমন্ত্রী

ষড়যন্ত্র-চক্রান্ত থেকে বেরিয়ে ৭১-এর চেতনায় সামনে এগিয়ে যেতে হবে

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

গাজী নজরুলকে বহিষ্কার: স্পিকার ও ইসিতে চিঠি দেবে জামায়াত

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মোদীর আশ্বাস যথেষ্ট নয়: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর