ই-পেপার শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা সংশোধনে সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করছে ভারত: মার্কিন কমিশন

আমার বার্তা অনলাইন
২০ নভেম্বর ২০২৬, ১৪:১১

ভোটার তালিকা সংশোধনের নামে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বৈষম্য ও নিপীড়ন বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক একটি কমিশন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে কমিশন বলেছে, দেশজুড়ে ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মুসলমানরা।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের বিদেশি হিসেবে চিহ্নিত করছে। এখন তাদের অবৈধভাবে দেশ থেকেও বের করে দেওয়া হচ্ছে।

ভারতে ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। দেশটির ইতিহাসে ভোটার তালিকা থেকে এটিই সবচেয়ে বড় সংখ্যক নাম বাদ দেওয়ার ঘটনা। বাদ পড়া মানুষের সংখ্যা মেক্সিকোর মোট জনসংখ্যার কাছাকাছি।

বিভিন্ন তথ্য-উপাত্তে দেখা গেছে, এই সংশোধনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলমানরা। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য ও অধিকার সংকোচনের ঘটনা বেড়েছে বলে অভিযোগ করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

তবে ভারতের নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে একই ব্যক্তির একাধিক নাম, মৃত ব্যক্তি, স্থানান্তরিত ব্যক্তি এবং ভোট দেওয়ার অযোগ্যদের নাম বাদ দেওয়া হয়েছে। ভুল করে কারও নাম বাদ পড়লে তিনি আপিল করতে পারবেন।

ভোটার তালিকা সংশোধনের বিষয়টি অবৈধ অভিবাসী শনাক্ত করে তাদের দেশ থেকে বের করে দেওয়ার পৃথক উদ্যোগের সঙ্গেও জড়িয়ে পড়েছে। তবে ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেই তিনি বিদেশি নাগরিক—এমন প্রমাণ হয় না।

যুক্তরাষ্ট্রের ওই কমিশনের সদস্য জিন মিলস বলেন, শুধু মুসলিম হওয়ার কারণে ভারত সরকার নিজ দেশের নাগরিকদের বহিষ্কার করছে। ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার কৌশলে এটি এক ভয়াবহ নতুন মাত্রা।

তিনি ভারতকে বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইউএসসিআইআরএফ যুক্তরাষ্ট্র সরকারের একটি দ্বিদলীয় সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংস্থাটি। পাশাপাশি এ বিষয়ে মার্কিন সরকারের জন্য নীতিগত সুপারিশ করে। তবে এসব সুপারিশ মানা বাধ্যতামূলক নয়। ভারতের বিষয়ে সংস্থাটির সাম্প্রতিক সুপারিশগুলো নিয়ে ওয়াশিংটন এখনো কোনো পদক্ষেপ নেয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছে। নয়াদিল্লি বারবার এ ধরনের সমালোচনা প্রত্যাখ্যান করে একে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে দাবি করেছে। এ বিষয়ে মন্তব্য জানতে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।

ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতে বিক্ষোভ হয়েছে। বিরোধী দল ও শিক্ষার্থীদের অভিযোগ, সংশোধনের ফলে বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা কম—এমন মানুষদের নাম বেশি বাদ পড়েছে। বিক্ষোভ দমনে ভারতের কঠোর পদক্ষেপেরও সমালোচনা করেছেন মানবাধিকার বিশেষজ্ঞরা। - সূত্র: রয়টার্স

নেতানিয়াহুর জন্য সতর্কবার্তা রোহিঙ্গা গণহত্যার রায়

গতকাল ১৯ ফেব্রুয়ারি জাতিসংঘের অন্যতম অঙ্গসংস্থা ও ‘বিশ্ব আদালত’ নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ টাওয়ারের ক্ষয়ক্ষতি

ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবন

যুক্তরাষ্ট্রের ৪ হাজার পরমাণু বোমার প্রয়োজন নেই, ১০টিই যথেষ্ট : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের ভাণ্ডারে বর্তমানে ৪ হাজার পারমাণবিক বোমা মজুত আছে। এত সংখ্যক পারমাণবিক বোমার

ইরানের বিরুদ্ধে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ ট্রাম্পের

ইরান রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরির প্রচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

ধর্মীয় অঙ্গন অস্থিতিশীল হওয়ার আগেই মুফতি রুহুল আমিনকে মুক্তি দাবি

সৌ‌দিতে খেলতে গিয়ে ইসলাম গ্রহণ করে ওমরায় ব্রাজিলের তরুণী

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ

তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত

আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে : মীর শাহে আলম

প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন খেলে চুলের যেসব উপকার হয়

নেতানিয়াহুর জন্য সতর্কবার্তা রোহিঙ্গা গণহত্যার রায়

ডেমরায় পেট্রোলবোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রোহিঙ্গা গণহত্যা: রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন চায় ঢাকা

দিল্লি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট অব ডিরেক্টর হলেন জয়াবর্ধনে

ওড়িশা উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় আকভান, সমুদ্রবন্দরে এখনও সতর্কতা

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ টাওয়ারের ক্ষয়ক্ষতি

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: খলিলুর রহমান

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

আইসিজের রায়ে আবেগাপ্লুত রোহিঙ্গারা, চান নিরাপদ প্রত্যাবাসন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

‘আকভান’ আছড়ে পড়ল ভারতের উপকূলে, যশোরে সর্বোচ্চ ১২৩ মিমি বৃষ্টি

দক্ষ মানবসম্পদ গঠনে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন: শিক্ষামন্ত্রী

দেশের বাজারে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা