ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

‘হিউম্যান ওয়াশিং মেশিন’ বিক্রি হচ্ছে জাপানে

আমার বার্তা অনলাইন:
২৮ নভেম্বর ২০২৫, ১৭:৫৯

বিশ্ব এক্সপোতে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার পর অবশেষে ‘হিউম্যান ওয়াশিং মেশিন’ এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। জাপানের বাজারে এখন পাওয়া যাচ্ছে ‘হিউম্যান ওয়াশিং মেশিন’। জাপানের নির্মাতা প্রতিষ্ঠান সায়েন্স -এর একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

এই ব্যতিক্রমী মেশিনে ব্যবহারকারীরা একটি বিশেষ পডের ভিতর শুয়ে দরজা বন্ধ করলেই স্বয়ংক্রিয়ভাবে শরীর পরিস্কার হয়ে যায়। একেবারে কাপড় ধোয়ার মেশিনের মতোই এ মেশিন কাজ করে। তবে কাপড় ধোয়ার মেশিনের মত স্পিন করে না। স্বয়ংক্রিয়ভাবে শরীর পরিস্কার করার সময় সঙ্গীত শোনার বন্দোবস্তও রাখা হয়েছে এ মেশিনে।

ছয় মাসব্যাপী ওসাকা এক্সপোতে ২৭ মিলিয়নের বেশি দর্শনার্থীর সামনে প্রদর্শিত এই ভবিষ্যতের ‘হিউম্যান ওয়াশার’ প্রোটোটাইপটিকে ঘিরে বিশাল ভিড় হয়েছিল। ১৯৭০ সালে একই শহরে অনুষ্ঠিত এক্সপোতে প্রদর্শিত পুরনো মডেল থেকেই অনুপ্রাণিত হয়ে নতুন সংস্করণটি তৈরি করা হয়েছে।

সায়েন্সের মুখপাত্র সাচিকো মায়েকুরা বলেন, আমাদের কোম্পানির প্রেসিডেন্ট ১০ বছর বয়সে ১৯৭০ সালের সেই মেশিন দেখে অনুপ্রাণিত হয়েছিলেন।তিনি আরও দাবি করেন, এই মেশিন শুধু শরীরই নয়, মনও পরিষ্কার করে পাশাপাশি ব্যবহারকারীর হার্টবিটসহ গুরুত্বপূর্ণ শারীরিক তথ্য পর্যবেক্ষণ করে।

মেশিনটির জনপ্রিয়তার পর যুক্তরাষ্ট্রের একটি রিসোর্ট প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে এটি উৎপাদনের ব্যাপারে যোগাযোগ করেছে। এরপরই সায়েন্স কোম্পানি বাস্তব উৎপাদনের সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে ওসাকার একটি হোটেল প্রথম ইউনিটটি কিনেছে এবং অতিথিদের জন্য সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে।

গ্রাহকদের আকৃষ্ট করতে জাপানের বড় ইলেকট্রনিক্স রিটেইলার ইয়ামাদা ডেনকিও এই মেশিন অর্ডার করেছে। কোম্পানি জানিয়েছে, বিশেষত্ব ধরে রাখতে তারা মাত্র ৫০টি ইউনিট উৎপাদনের পরিকল্পনা করেছে।

জানা গেছে, মেশিনটির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ মিলিয়ন ইয়েন যা প্রায় ৩৮৫,০০০ ডলার।

আমার বার্তা/এল/এমই

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ইউটিউব শর্টস এখন কনটেন্ট ক্রিয়েটরদের কাছে দ্রুত আয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম। তবে শুধু ভিডিও আপলোড

আবারও সমালোচনায় ডোনাল্ড ট্রাম্পের ‘সিক্সজি’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও প্রযুক্তি নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। বুধবার এক অনুষ্ঠানে তিনি সরাসরি

অন্যের স্টোরি নিজের ইনস্টাগ্রামে রিশেয়ার করতে পারবেন

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রাম এবার তার স্টোরি ফিচারে নিয়ে এসেছে বড় পরিবর্তন। আগে কোনো

ফেসবুক অ্যাপ আর সার্চে আসছে বড় পরিবর্তন

ফেসবুক আবার মূল জায়গায় ফিরছে। বন্ধুর সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং মার্কেটপ্লেস— এই তিনটিতেই বেশি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত